somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

শিকাগোর জার্নাল: এলোমেলো বাক্যমালা-১

০৯ ই জুন, ২০১১ সকাল ৭:৫৮
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

[শিকাগো বা এর উপকন্ঠ আমার বাসস্থান না। কাজের জন্য মাসখানেকের মত শিকাগোর কাছাকাছি একটা জায়গায় থাকতে হবে। সময় কাটানোর জন্য ছোট ছোট কিছু লেখা লিখে ফেলা যায়, খারাপ কি?]

আমার বাস সাউথ ক্যরোলিনার চিপা একটা শহরে। সেখান থেকে যেখানে যেতে হবে সে জায়গার দূরত্ব ৭৫০ মাইলের মত (মাইলের হিসাব আমাদের দেশে প্রচলিত না, কিলোমিটারের হিসাবে ১২০০ কিলোমিটারের কিছু বেশি!) দিনাজপুর থেকে কক্সবাজারও এতদূর কিনা আমি জানি না। তো আমার সুপারভাইজার অভিনব আইডিয়া বের করলেন, যেহেতু তোমরা তিনজন যাবে, গাড়ি চালিয়ে চলে যাও, আর ওখানে তোমাদের গাড়ি লাগবেই। গুগল ম্যাপ দেখলাম, গাড়িতে গেলে সাড়ে বার ঘন্টা, আর হেঁটে গেলে সাড়ে নয় দিন।:-/ ভাবলাম, তাও ভাল হেঁটে রওনা দিতে তো আর বলে নাই। উনি নিজেই সস্তা থেকে সস্তাতর হোটেল ঠিক করে দিলেন। সস্তার তিন অবস্থা, হোটেলে ফ্রিজ নাই, মাইক্রোওয়েভ নাই, চুলা তো নাইই। (ফ্রিজ , মাইক্রোওয়েভ এখানকার স্ট্যান্ডার্ড, চুলা থাকে না) সমস্যা হল অনেকদিন একজায়গায় থাকতে হবে, খাবার কিনে খেতে গেলে আমার মত গরিব বান্দার পকেটে কানা কড়িও থাকবে না। তাই, আমার 'আদার হাফ'কে নিয়ে যাওয়ার প্লান বাদ দিতে হল। :((

বলা হয়নি, আমার সাথের দুজনই জন্মসূত্রে চাইনিজ। তবে টিপিক্যাল চাইনিজদের মত না, দুজনেই টাকা পয়সাকে কাগজ মনে করে, এর একজন আবার চাইনিজ ভাষার চেয়ে ইংরেজি ভাল পারে (এইদেশে ছোটবেলা থেকেই থাকার কারণে) যাই হোক, মন টন খারাপ করে রওনা দিলাম। তাও ভাল যে, পথে থামার জন্য একরাত সময় পাব। মাঝপথে (পথের মধ্যবিন্দু বের করতে অনেক সময় লেগেছিল আমার) কেন্টাকির লেক্সিংটনে থামব বলে ঠিক করলাম। লেক্সমার্ক প্রিন্টারের সাথে এই শহরের সম্পর্ক আছে বলে শুনেছি। খাওয়ার জন্য থামলাম নিউপোর্ট বলে এক জায়গায়। আমার বড়লোক সহযাত্রীদের পাল্লায় পড়ে বেশ কিছু টাকা খরচা হয়ে গেল। মনে মনে ঠিক করলাম, পথে তো কিছু করার নাই, কিন্তু পৌঁছানোর পর এরপর তোরা যেইখানে খাবি আমি আর সেইখানে খাব না।

পথে টেনেসির মাঝ দিয়ে যেতে হয়। রাস্তা দেখেই আমি মুগ্ধ! কয়েকটা ছবি দিলাম: (গাড়ি চলছিল, তাই খুব ভালো হয়নি ছবি। ক্যামেরার বয়স সাত বছরেরও বেশি, কাজেই বেশি কেরামতি করার চান্স ছিল না। )


লেক্সিংটনে পৌঁছার পর রাস্তা ভুলে হোটেলের বদলে আরেকজনের বাসায় চলে গেলাম,যাই হোক তারপর হাল ছেড়ে দিয়ে চলতে চলতে হোটেল খুঁজে পেয়েও গেলাম।

(চলবে? চলতেও পারে আবার নাও পারে)
সর্বশেষ এডিট : ১০ ই জুন, ২০১১ রাত ৮:০৭
৮টি মন্তব্য ৮টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

এগারটি বছর পার হয়ে গেল…. কিছু পরিসংখ্যান নিয়ে একাদশতম বর্ষপূর্তি পোস্ট

লিখেছেন খায়রুল আহসান, ১৫ ই সেপ্টেম্বর, ২০২৬ সকাল ৮:৪১



পূর্বের বর্ষপূর্তি পোস্টের লিঙ্কঃ দশম বর্ষপূর্তি পোস্ট

সামহোয়্যরইনব্লগে গত ১৩ সেপ্টেম্বর ২০১৫ তারিখ রাত ১১টা ২৬ মিনিটে প্রকাশিত হয় আমার প্রথম কবিতা, বক্ষমাঝে থাকবে তুমি। বলা যায় খুব দ্রুতই, মাত্র তৃতীয়... ...বাকিটুকু পড়ুন

দুঃখ খচিত পতাকা আমার

লিখেছেন এম ডি মুসা, ১৫ ই সেপ্টেম্বর, ২০২৬ দুপুর ১২:২৪


ঢাকা বিশ্ববিদ্যালয়ের পবিত্র প্রাঙ্গণে
আজ হঠাৎ কার ছায়া নামে?
কার দুঃসাহসী কালো হাত
ইতিহাসের বুকের ওপর আঁকে পরাধীনতার নাম?

যে নাম একদিন ভাষার কণ্ঠ রুদ্ধ করতে চেয়েছিল,
যে শাসন একাত্তরে ছড়িয়েছিল মৃত্যুর অন্ধকার
আজ কেন তার... ...বাকিটুকু পড়ুন

বাংলাদেশ হতো হায়দ্রাবাদ

লিখেছেন সৈয়দ মশিউর রহমান, ১৫ ই সেপ্টেম্বর, ২০২৬ দুপুর ২:৫৫

।।হায়দারাবাদের নিজাম।।


১৯৪৭ সাল ভারতবর্ষের মুসলমানরা যখন নির্যাতনের শিকার অনেকগুলো গণহত্যা হয়েছিল দাঙ্গা হয়েছিল। ১৯৪৬ সালে বা তারও আগে এই মোহাম্মদ আলী জিন্নাহ রাজনীতি শুরু করেছিল কংগ্রেসের রাজনীতি দিয়ে তিনি কংগ্রেসের... ...বাকিটুকু পড়ুন

মোহাম্মদ আলী জিন্নাহ: ইসলামপন্থী, ধর্মনিরপেক্ষ, নাকি রাজনৈতিক বাস্তববাদী?

লিখেছেন Sujon Mahmud, ১৫ ই সেপ্টেম্বর, ২০২৬ সন্ধ্যা ৭:৩৮

মোহাম্মদ আলী জিন্নাহকে নিয়ে দক্ষিণ এশিয়ার ইতিহাসে সবচেয়ে বেশি বিতর্কিত প্রশ্নগুলোর একটি হলো—তিনি কি সত্যিই ইসলামপন্থী ছিলেন, নাকি ইসলামকে মূলত রাজনৈতিক জাতীয়তাবাদের ভিত্তি হিসেবে ব্যবহার করেছিলেন?

এই প্রশ্নের উত্তর খুঁজতে হলে... ...বাকিটুকু পড়ুন

ডাক্তার আসিবার পূর্বে রোগীটি মারা গেলো

লিখেছেন ঠাকুরমাহমুদ, ১৫ ই সেপ্টেম্বর, ২০২৬ রাত ১০:৩৩



বাংলাদেশে ডাক্তারদের অবহেলায় কি পরিমাণ প্রাণ অকালে ঝরে গিয়েছে তা কল্পনাতীত। এবং আমাদের দেশের ডাক্তার এই অপরাধে নূন্যতম অনুশোচনা বোধ করে না।

ডাক্তারদের অবহেলার কারণে দেশের পাঠ্য বই ইংরেজি... ...বাকিটুকু পড়ুন

×