somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

মাত্র ৫৩ বছর পরে পাওয়া প্রেমপত্র...

১৮ ই জুলাই, ২০১১ রাত ১০:০৫
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :


Vonnie নামের এক মেয়ে চিঠি লিখেছিলো তার প্রেমিক ক্লার্ক সি মুর কে। ক্লার্ক তখন California University of Pennsylvania এর ছাত্র। চিঠির শেষে লেখা ছিল love forever Vonnie । খামের উপরের পোস্টমার্ক বলছে, এটার উপর ছাপ পড়েছিল ২০ ফেব্রুয়ারি, ১৯৫৮ তে। তারপর, পার হয়ে গিয়েছে ৫৩ টি বছর।

হঠাৎ করেই, ইউনিভার্সিটির মেইল রুমে দিনদশেক আগে এসে হাজির হয় এই চিঠি। ৫৩ বছরে বদলে গিয়েছে অনেক কিছুই। ক্লার্ক সি মুর এর নাম এখন মুহাম্মদ সাদিক, তার বয়স বেড়ে দাঁড়িয়েছে ৭৪ এ, থাকেন ইণ্ডিয়ানাপোলিস এ। শিক্ষকতা করতেন, রিটায়ার করেছেন আগেই। হঠাৎ করেই যখন ইউনিভার্সিটির কাছ থেকে শুনতে পেলেন যে তার নামে ৫৩ বছর আগের Vonnie এর চিঠি এসে পৌঁছেছে, তখন তিনি অবাকই হলেন।

ভ্দ্রলোকের বিয়ে Vonnie র সাথেই হয়েছিল, তাদের চার ছেলেমেয়েও আছে। মন খারাপ করা খবরটা হল তাদের ডিভোর্স হয়ে গিয়েছে। তবুও, সাদিক ঐ চিঠিটা পড়তে চান, জানতে চান কি লিখেছিল তার Vonnie। তার কাছে ঐ চিঠিটা ঐ সময়ের আগ্রহ, আন্তরিকতা আর নিষ্পাপ ভালবাসার একটা দলিল। তিনি জানান, ঐ সময়ে চিঠির সাথে এখনকার ইমেইলের কোন তুলনাই চলে না।

ইউনিভার্সিটি তার বর্তমান ঠিকানায় চিঠি আর তার সাথে ইউনিভার্সিটির একটা টি-শার্ট পাঠিয়েছে। জনাব সাদিক অবশ্য হুমকি (!) দিয়েছেন যে, আগামী ৫৩ বছরের মধ্যে এগুলো এসে না পৌঁছালে তিনি নালিশ করবেন কর্তৃপক্ষের কাছে।

[খবরের অনুবাদ পোস্ট দিতে আমার ভাল লাগে না, তাও এটা লিখলাম। মনটা একটু বিষণ্ণ হল খবরটা পড়ে। সূত্র: বিবিসি]
সর্বশেষ এডিট : ১৮ ই জুলাই, ২০১১ রাত ১০:০৫
৪টি মন্তব্য ৪টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

সেই মেয়েটিকে খোঁজ....

লিখেছেন জুল ভার্ন, ০১ লা নভেম্বর, ২০২৬ সন্ধ্যা ৬:৩৫



সেই মেয়েটিকে খোঁজ....

ফরাসি ভাষায় বহুল প্রচলিত একটি বাক্য- Cherchez la femme। অর্থাৎ, ‘সেই মেয়েটিকে খোঁজ’।

ফরাসি লেখক আলেকজান্ডার ডুমা (Alexandre Dumas) ১৮৫৪ সালে তাঁর উপন্যাস Les Mohicans de Paris-এ... ...বাকিটুকু পড়ুন

তাহসিফের মৃত্যু: খাতা আর টাওয়ার খুললেই যেসব প্রশ্নের উত্তর মেলে

লিখেছেন এস.এম. আজাদ রহমান, ০১ লা নভেম্বর, ২০২৬ রাত ৮:২৩



তাহসিফের মৃত্যু: খাতা আর টাওয়ার খুললেই যেসব প্রশ্নের উত্তর মেলে-

বিমান বাহিনীর সাবেক ফ্লাইট লেফটেন্যান্ট কে এম তাহসিফ সাউরির মৃত্যু এখন রহস্যের আরেক নাম। ২৭ অক্টোবর সন্ধ্যায় জুনিয়র বন্ধু... ...বাকিটুকু পড়ুন

ইয়াংসান থেকে জুলাইয়ের নতুন বন্দোবস্ত

লিখেছেন কলিমুদ্দি দফাদার, ০২ রা নভেম্বর, ২০২৬ রাত ১:৩৯



Youngsan সিউলের ভিতরে আমেরিকান একটি মিলিটারি বেইস। মিলিটারি বেইসের ভিতরে বার্গার কিং, KFC, Macdonald সব আছে। কোরিয়ান ভিতরে সামরিক ঘাঁটি হলে ও মিলিটারি বেইসের ভিতরে প্রধান কারেন্সি ইউএস ডলার।... ...বাকিটুকু পড়ুন

দারিদ্র্য কি মানুষকে মহান করে তোলে?

লিখেছেন সৈয়দ কুতুব, ০২ রা নভেম্বর, ২০২৬ রাত ১:৪৬


হুমায়ূন আহমেদ। বাংলাদেশের শেষ জনপ্রিয় লেখক। তিনি ছিলেন একাধারে একজন গুণী লেখক ও নাট্যনির্মাতা। হুমায়ূন আহমেদ সমুদ্রবিলাস নামে একটি নাটক নির্মাণ করেছিলেন। সেখানে একজন শিক্ষক ছিলেন, নাম চ্যালেঞ্জার। তাঁর... ...বাকিটুকু পড়ুন

DNA — ঈশ্বর এবং প্রশ্ন ?

লিখেছেন দানবিক রাক্ষস, ০২ রা নভেম্বর, ২০২৬ দুপুর ১:১২



১. ক্ষুধা
পৃথিবীর জনসংখ্যা বাড়ছিল, বাড়ছিল মানুষের খাদ্যচাহিদা; কিন্তু সীমিত জমিতে প্রচলিত পদ্ধতিতে সেই চাহিদা পূরণ করা কঠিন হয়ে উঠছিল।
মানুষ নির্বাচিত প্রজনন ও বিজ্ঞানভিত্তিক গবেষণার মাধ্যমে এমন ব্রয়লার মুরগির জাত তৈরি... ...বাকিটুকু পড়ুন

×