somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

আমাদের মানসিকতা কতটা নিচে নামলে এরকম করতে পারি

২০ শে মে, ২০১৩ সকাল ১১:২২
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

যেখানে সারা বিশ্ব ক্ষুদ্রঋণের জনক হিসেবে সুদখোর ইউনুসকে জানি সেখানে বাংলাদেশ চায় রবিন্দ্রনাথকে জনক হিসেবে দেখাতে।আমরা আর কত নিজেদের গলায় নিজেরাই ছুরি চালাবো!!!!!!!!!!!!!

ধিক আমার বাংলাদেশের গনতন্ত্রকে
ধিক রাজনীতিবীদ নামের নরপশুদের...





সাহিত্যের জগতে রবীন্দ্রনাথ ঠাকুরের অবিস্মরণীয় অবদান ভোলার কোনো উপায় নেই। লাখ লাখ মানুষ, বিশেষ করে বাঙালিরা এখনও যে কোনো কিছু পরিমাপের জন্য রবীন্দ্রনাথকে আদর্শ হিসেবে ধরে থাকেন। তবে এবার তাকে সম্পূর্ণ ভিন্ন আঙ্গিকে দেখছে বাংলাদেশের কেন্দ্রীয় ব্যাংক। রবীন্দ্রনাথের জীবনের স্বল্প-পরিচিত দিকটি থেকে তাকে ধরা হচ্ছে ক্ষুদ্রঋণের প্রতিষ্ঠাতা হিসেবে।

বাংলাদেশের ক্ষুদ্রঋণ প্রকল্প কঠিন একটা সময় পার করেছে, যার জের ধরে গ্রামীণ ব্যাংকের শীর্ষ পর্যায়েও রদবদল হয়েছে। নরওয়ের একটি ফান্ডের অপব্যবহার করায় দেশের শীর্ষ ক্ষুদ্রঋণদাতা নোবেলজয়ী ড. মুহম্মদ ইউনূসকে গ্রামীণ ব্যাংক থেকে সরিয়ে দেওয়া হয়েছে। দেশের একটি আদালত গ্রামীণ ব্যাংকের সুদের হার নিয়ে মন্তব্য করায় এ ব্যাপারে আইনি হস্তক্ষেপও হয়েছে।

ভারতের অর্থনীতি বিষয়ক পত্রিকা বিজনেস স্ট্যান্ডার্ডকে দেওয়া এক সাক্ষাতকারে বাংলাদেশ ব্যাংকের গভর্নর আতিউর রহমান বলেছেন, “আমাদের ক্ষুদ্রঋণ খাতে কোনো সমস্যা নেই। ইউনূস ছাড়াও গ্রামীণ ব্যাংক ভালো করছে। কৃষি ব্যাংক, গ্রামীণ ব্যাংকের মতো যেসব ক্ষুদ্রঋণ প্রতিষ্ঠান রয়েছে, সেসবে আমরা এখন রবীন্দ্রনাথের আইডিয়া প্রয়োগ করার চেষ্টা করছি।”

প্রসঙ্গত, ভারত ও বাংলাদেশের জাতীয় সঙ্গীত লিখেছেন যে রবীন্দ্রনাথ, তিনি ১৯০৫ সালে নওগাঁ জেলার পাতিসর গ্রামে কালিগ্রাম কৃষি ব্যাংক চালু করেছিলেন। ধারণা করা হয়, তিনি নোবেল পুরস্কারের ১ লাখ ৩০ হাজার টাকাও ক্ষুদ্রঋণ হিসেবে বিনিয়োগ করেছিলেন।

আতিউর রহমান এ ব্যাপারে বলেন, “রবীন্দ্রনাথ এক্ষেত্রে অগ্রদূত। তার এ উদ্যোগের গুরুত্ব বোঝার পর আমি নিজে তার ব্যাংকিং আইডিয়াকে আমাদের সিস্টেমে প্রয়োগ করার কাজ করছি। যদি অর্থনীতি ভাষায় বলি, একজন কৃষককে কিভাবে অবকাঠামোর অংশ করা যায়, রবীন্দ্রনাথের উদ্যোগটি তার আদর্শ উদাহরণ।”

রবীন্দ্রনাথকে অনুসরণ করে কৃষি ব্যাংক ও গ্রামীণ ব্যাংক ইতোমধ্যে কৃষকদের জন্য নানা পদক্ষেপ হাতে নিয়েছে।

রবীন্দ্রনাথের ব্যাংকের সবচেয়ে বড় গুণ ছিল, প্রায় ৬০০ গ্রামে তার ব্যাংক আমানত মুক্ত ঋণ দিয়েছিলেন। অথচ গ্রামীণ ব্যাংক উচ্চ সুদের হারের বিনিময়ে ঋণ দিয়ে থাকে।

তিনি প্রতি গ্রাম থেকে তিন জনকে বাছাই করতেন, যাদের মধ্যে একজন প্রধান হতো। তারা পুরো গ্রামে টাকা বিতরণ করতেন। গভর্নরের মতে, আজকের যুগেও তার এসব আইডিয়া অনুসরণ করার মতো।
(বাংলানিউজ)
২টি মন্তব্য ১টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

ক্ষমতা আসলে কত দিনের?

লিখেছেন জুয়েল তাজিম, ২৩ শে আগস্ট, ২০২৬ সকাল ১১:৩৬

একটি ১২ ঘণ্টার প্যারোল, একটি শেষ বিদায় এবং ক্ষমতার অনিত্যতার নির্মম শিক্ষা

“পুলিশ ভাই, আমাকে তো এখনই নিয়ে যাবেন, আমি দুই মিনিট ফ্যামিলির সঙ্গে কথা বলি?”

কারাগার থেকে বের হওয়ার সময় ডা.... ...বাকিটুকু পড়ুন

কোথাও একটা ভুল হচ্ছে!

লিখেছেন রাজীব নুর, ২৩ শে আগস্ট, ২০২৬ রাত ৯:৪২

একটা ছোট নৌকা পাল তুলে পাড়ি দিচ্ছে-
অনন্ত নক্ষত্রবীথি।
পেরিয়ে যাচ্ছে- গ্রহ নক্ষত্র, মহাজাগতিক উল্কা।
দূরে কোথাও সংঘর্ষ হচ্ছে।
ধীর, অতি ধীর তার গতি। নৌকায় কয়েকজন মানুষ!
একটি শিশু,... ...বাকিটুকু পড়ুন

নিদারাবাদ থেকে মাছুয়াপাড়া

লিখেছেন হাসান মাহবুব, ২৩ শে আগস্ট, ২০২৬ রাত ৯:৫৫

আপনার সবচেয়ে অপছন্দের খাবার হচ্ছে শুকর। শুধু অপছন্দের না, এটা আপনি ঘৃণাও করেন। কিন্তু আপনার পাশে বসে সবাই শুকর খায়। যে পাতিলে শুকর রান্না করা হয়, সেই পাতিলেই আপনার জন্যে... ...বাকিটুকু পড়ুন

পড়ালেখার গুরুত্ব

লিখেছেন ঠাকুরমাহমুদ, ২৩ শে আগস্ট, ২০২৬ রাত ১০:৫৫



পড়ালেখার গুরুত্ব কি, আর কেনো পড়ালেখা করতে হবে? আমার মনে হয় উত্তর সকলের কম বেশি জানা আছে। কিন্তু আমরা বাস্তবে কি করছি? আমাদের দেশে মনে হয় ছাত্রছাত্রীদের পড়ালেখার আর... ...বাকিটুকু পড়ুন

কাহিনীটা কী?

লিখেছেন জুল ভার্ন, ২৩ শে আগস্ট, ২০২৬ রাত ১১:১৭

কাহিনীটা কী?
বিএনপিকে যারা ২৪ ঘণ্টা অভিশাপ দেয়, গালমন্দ করে, "বিএনপি দেশটা শেষ করে দিয়েছে- আর ছয়মাসও টিকবে না", তারাই আবার বিএনপি কাকে মন্ত্রী বানালো, কাকে উপদেষ্টা করলো- এই হিসাব... ...বাকিটুকু পড়ুন

×