আসুন আমরা পাশে দাড়াই এইসব নির্যাতিতদের এবং প্রতিবাদী হই নির্যাতনকারীদের বিরুদ্ধে
০৫ ই মে, ২০১০ সকাল ৮:৩৩
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আসুন আমরা প্রতিবাদী হই নইলে সামাজিক অর্থনৈতিক ভাবে দুর্বল এই সব নির্যাতিতদের কিছুই করার থাকবে না।
খুলনার খালিশপুর হাউজিং এলাকার এক গৃহপরিচারিকা ফাতেমার (১৮) মৃত্যুর ঘটনা নিয়ে রহস্যের সৃষ্টি হয়েছে। পরিবারের সদস্যরা অভিযোগ করেছেন, ঢাকার খিলগাঁও এলাকায় গত রোববার রাতে ফাতেমার মৃত্যু হলে তাঁর লাশ অ্যাম্বুলেন্সে করে খুলনায় পৌঁছে দিয়ে পালিয়ে যান গৃহকর্তার পরিবারের সদস্যরা। ফাতেমাকে নির্যাতন করে হত্যা করা হয়েছে। লাশ খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে ময়নাতদন্তের জন্য নেওয়া হয়েছে।
বিস্তারিত এসিডদগ্ধ হেলেনার শারীরিক অবস্থার তেমন কোনো উন্নতি হয়নি। টাকার অভাবে তাঁর চিকিৎসা হচ্ছে না বলে পারিবারিক সূত্রে জানা গেছে।
১৬ এপ্রিল রাতে মাদারীপুরের শিবচর উপজেলার কুতুবপুর ইউনিয়নের সামসুদ্দিন মৌলভীরকান্দি গ্রামের ব্যবসায়ী শওকত শেখের স্ত্রী হেলেনা বেগমের (৩০) শরীরে স্থানীয় প্রভাবশালী ছামাদ ঘরামিসহ চার-পাঁচজন সন্ত্রাসী এসিড ছুড়ে। প্রায় দুই সপ্তাহ পার হলেও কোনো আসামি এখনো গ্রেপ্তার হয়নি।
বিস্তারিত সবশেষে একটি ভাল খবরঃ বিয়ের প্রস্তাবে রাজি না হওয়ায় ২০০৩ সালের ৭ মে রাতে কটিয়াদী থানার একই গ্রামের এক কিশোরীকে (১৪) আসামিরা অস্ত্রের মুখে অপহরণ করে ধর্ষণ করে।
অবশেষে বিচারে দুইজনের কারাদন্ড হয়েছে।
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

প্রযুক্তির ইতিহাসে এমন কিছু মুহূর্ত আসে, যা পরবর্তী কয়েক দশকের গতিপথ নির্ধারণ করে দেয়। ইন্টারনেটের আবির্ভাব, স্মার্টফোন বিপ্লব কিংবা Generative AI-এর উত্থান ছিল তেমনই কিছু ঘটনা। সম্প্রতি Anthropic-এর নতুন Frontier...
...বাকিটুকু পড়ুন
আমরা এখন কোথায় আছি, কোথায় যাচ্ছি জানিনা ?

আজ শুক্রবার, ১২/০৬/২০২৬ ইং তারিখ................................................................
গিয়েছিলাম পাড়ার মসজিদে জুম্মার নামাজ পড়তে ।
সব সময়ই যাই, একটু বয়ান শুনি তারপর খুৎবা শুরু হয়,নামাজ...
...বাকিটুকু পড়ুন
ব্যাংকের সিএসআর বা কর্পোরেট সোশ্যাল রেসপনসিবিলিটি (Corporate Social Responsibility) তহবিল জিনিসটা খাতায় কলমে বড়ই পুণ্যের কাজ। ব্যাংক ব্যবসা করে লাভ করবে, সেই লাভের একটা অংশ সমাজের জন্য আলাদা রাখবে।...
...বাকিটুকু পড়ুন
স্ল্যা-কুম, স্ল্যা-কুম, স্ল্যা-কুম.....!!
বিজ্ঞান ও প্রযুক্তির অভাবনীয় উন্নতির এ সময়ে; উড়ে এসে জুড়ে বসা, মাথা নষ্ট এ চীজ গুলো আমাদের শিশুদের ব্রেইন ব্লক করে দেয়ার কোনও এক সুদূর প্রসারী প্লানের...
...বাকিটুকু পড়ুন
কোন কোনদিন আলোর শৈশবে চোখ মেলে
মাধবীলতার হাসিমুখ সম্ভাষণের ওপাশে স্বচ্ছ আকাশে
এক ঝাঁক কবুতরের ওড়াউড়ি দেখতে দেখতে-
নিজেকে বড় ভাগ্যবান বলে মনে হয়,
চকিতে অপার্থিব আলো যেন ঢুকে পড়ে আত্মায়।
কোন কোন সন্ধ্যেয়... ...বাকিটুকু পড়ুন