কিভাবে "ইকান তিগা রাসা" রান্না করবেন ?
২৬ শে নভেম্বর, ২০১৮ রাত ৯:৫৯
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
তিন রকমের স্বাদের রেসিপি । মালয়েশিয়া, ইন্দোনেশিয়া, সিঙ্গাপুর এবং ব্রুনাই তে "ইকান তিগা রাসা" নামে পরিচিত । ইকান মানে মাছ, তিগা মানে তিন আর রাসা মানে স্বাদ ।
একটা ভেটকি / কোরাল মাছ লাগবে ৬০০-৭০০ গ্রামের কাছাকাছি ।
যেসব মসলা রেডী রাখবেন :
১। ২ টা পেঁয়াজ কুচি
২। ২ টা রসুন কুচি
৩। কয়েক টুকরো আনারস
৪। হলুদের গুঁড়া
৫। মরিচের সস
৬। টমেটোর সস
৭। ২ টুকরো লেবু পাতা
৮। অল্প পরিমান চিনি
৯। লবন
১০। এক টুকরো আদা কুচি
১১। সয়া সস
১২। কাঁচা মরিচ
১৩ । লেবুর রস
১৪। ২ টুকরো লেমন গ্রাস
১৫। অল্প পরিমান potato flakes, না থাকলে সাদা আটা
মাছ টাকে ভালোমতো পরিস্কার করে নিন । মাছের গায়ে চাকু দিয়ে হালকা করে কেটে দিন যাতে মসলা যেতে পারে । অল্প হলুদ আর লবন মেখে ১০-১৫ মিনিট রেখে দিন । এবার ফ্রাই পেন গরম হলে ৭-৮ চামচ তেল দিন । মাছটাকে potato flakes মেখে গরম তেলে ছেড়ে দিন । মাছ হালকা লালচে হলেই উল্টে দিন । বেশী ভাজা যাবে না। এবার নামিয়ে রাখুন । ফ্রাই পেন পরিস্কার করে আবার ২-৩ চামচ তেল দিন । পেঁয়াজ কুচি আর রসুন কুচি দিয়ে দিন । এবার আস্তে আস্তে উপরের সবকিছুই দিয়ে দিন "potato flakes" বাদে । আবার ও কয়েক টুকরো পিয়াজ কুচি দিন । লেবুর রস আর লেবুর পাতা সবার পরে দিন । এক কাপ পরিমান পানি দিয়ে দিন । মিনিট দুয়েক পরে মাছের উপর ঢেলে দিন ।
ছবি নেট থেকে নেয়া ।

সর্বশেষ এডিট : ২৭ শে ফেব্রুয়ারি, ২০১৯ রাত ৮:৫৯
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
লিখেছেন
কিরকুট, ১১ ই আগস্ট, ২০২৬ বিকাল ৩:৫৬
বাংলাদেশের আদি জনগোষ্ঠী নিয়ে আলোচনা হলেই আমাদের সামনে সাধারণত পার্বত্য চট্টগ্রামের চাকমা, মারমা, ত্রিপুরা কিংবা অন্যান্য পাহাড়ি জনগোষ্ঠীর কথা আসে। কিন্তু একটি প্রশ্ন প্রায়ই এড়িয়ে যাওয়া হয় বাংলাদেশের আদি জনগোষ্ঠী... ...বাকিটুকু পড়ুন

১)
দেবী খুবই বুদ্ধিমতী এবং সুন্দরী। এক উচ্চাভিলাষী পরিবারে দেবীর জন্ম, এমনই উচ্চাভিলাষী যে তাদের একমাত্র ভাবনা কীভাবে সবাইকে ছাড়িয়ে উপরে ওঠা যায়! দেবীর যখন জন্ম হলো তখন তার ভাইয়ের...
...বাকিটুকু পড়ুনলিখেছেন
সামিয়া, ১১ ই আগস্ট, ২০২৬ রাত ৯:৩৬

পরীক্ষার রেজাল্ট বেরিয়েছে সুমনের, জিপিএ ৫ পেয়েছে জানার পর পুরো দিনটিই বদলে গিয়েছে ওর আনন্দে।যেন পৃথিবীর সব খুশির দরজা একসঙ্গে খুলে গেছে ওর জীবনে।
ছেলেটা ওর বাবা মায়ের কাছে...
...বাকিটুকু পড়ুন
রসিকতা বাদ দিয়ে বলি, দুটি ঘটনাই সত্যি। বাংলাদেশে RAW এর প্রধান পরাগ জৈন এসেছেন এবং পাকিস্তানের হাইকমিশনার এখন হাসপাতালে আছেন। দুটি ঘটনা আসলে পরস্পরবিচ্ছিন্ন, একটার সঙ্গে আরেকটার কোনো...
...বাকিটুকু পড়ুনলিখেছেন
জুল ভার্ন, ১২ ই আগস্ট, ২০২৬ সকাল ১১:৫৩

ভেষজ চায়ের সঙ্গে আমার অব্যাহত প্রেম!
জীবনে অনেক কিছুই শেষ করেছি- কিন্তু ভেষজ চায়ের পরীক্ষা-নিরীক্ষা এখনও শেষ হয়নি!
সবুজ চা, লেবু-আদা-তেজপাতা, দারুচিনি, এলাচ-লবঙ্গ, গোলমরিচ, পুদিনা-রোজেলা, জাফরান, জেসমিন থেকে শুরু...
...বাকিটুকু পড়ুন