গৌধূলী লগনে তোমাকে দেখেছিলাম হাজারো বছর আগে...
কিনতুসে দেখার মাঝে কিছু চওয়ার ছিলো
হয়তো বা সে কারনেই আজও মনে করি
আজও তোমাকে দেখি ।
তোমার মলিন মুখ দেখেই মনে হয় বয়েসের ভারে তুমি পরাজিতা এক নারী ....
যখনই বললাম, কেমন আছো?
একগাল হেসে বললে, চিনতে পেরেছেন?
আমি ভালো, আপনী কেমন?
ভালো, সে অনেকদিন পর দেখা
হ্যা,একযুগ তো হবেই!!!
মনে আছে, তোমাকে প্রথম কোথায় দেখেছিলাম? কোথায়?
ঐ যে নদীর পাড়, কোন এক গৌধূলী লগনে চুল খোলা বেশে ।
হ্যা, আপনী কাছে এসেই জানতে চাইলেন,
তোমার নাম কি?
সে যাক গে, অনেক দিন আগের কথা....
এবার পরিবারের কথা বলুন.....
কয় ছেলেমেয়ে আপনার?
জবাব নেই, মুখটা ফ্যাকাশে...
ঠিক আছে, আমার টা না হয় থাক, তোমার খবর কি?
জামাইবাবুকেমন আছেন, কি করছেন? দীর্ঘশাস!!!!!!
সর্বশেষ এডিট : ২৬ শে এপ্রিল, ২০০৬ রাত ১০:৪৭

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



