তোমাদের নগরে এসেছি
আমাকে চিনবেনা,
কিন্তু আমি আগন্তুক নই
বার বার এসে ফিরে গেছি
উপেক্ষার রথে চড়ে।
নগরীর প্রত্যেকটা শয্যাকক্ষ- চিলেকোঠা
সবই আমার হাজার বছর কিংবা
তারও বেশি কালের পরিচিত,
এই ফুটপাতে এই হ্রদে দিনরাত ভর
স্বপ্নে-বিপর্যয়ে মিছিলে বেড়িয়েছি
তোমাদের সমস্ত নিদ্রায় গোপনে,
চোখ বুজে অন্ধহাতে এই স্টেজে
তোমাদের দুহিতাকে ঝাপটে ধরে
টাঙ্গিয়ে রেখেছি অবিনশ্বর তন্ত্রে
যেমন তোমরা অবনত শিরে-
বেলা-অবেলায় টাংগিয়ে রাখো
ব্যভিচারী নীতির আড়ষ্ট প্রতীক।
তোমাদের গৃহবাসে এসেছি
কিন্তু আমি অভ্যাগত ন
এক জন্ম আমি এইখানেই ছিলাম
তোমাদের ভগিণীর শাণিত আলিঙ্গনে
প্ররোচিত মৃত্যুর নিষ্ঠ অঙ্গীকারে
উদগ্রীব পুষ্পের ছায়াতলে।
তবু থাকতে আমি আসিনি
কোটরাগত স্মৃতির অশ্রুজলে
বাসনাবহুল জীবনের আদিম নেশায়,
তোমাদের ভগিনীকে বলো-
আত্মার মর্মান্তিক রোধনে ভেসে ভেসে
আজ রক্তের ভিতর ছুরি ঢুকে গেলে
বিষাদে পুড়ে ছাই হয়ে যায়।

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



