আগলে রাখো তোমার
পরিপক্ক সুডোল বক্ষদেশ
আমার অবাঞ্ছিত দৃষ্টিপাতে তার
শ্লীলতাহানি ঘটতে পারে।
গুছিয়ে রাখো
সুস্নিগ্ধ বাহারি চুলের ঊর্ণাজাল
আমার দূষিত ঘ্রাণাশ্লেষে তা
দুর্গন্ধ ছড়াতে পারে।
দৃষ্টি ফিরিয়ে নাও সুনয়না
আমার আঁখি ক্ষরিত নিদাঘে
তোমার চক্ষুকোটরে হিমায়িত উদগ্রীব স্বপ্ন
পোড়ে যাবার সম্ভাবনাও নেহায়েৎ কম নয়।
মকমলের ওমে ঢেকে দাও
তোমার শিশিরে শোভিত সুক্ষ্ম ত্বক
আমার ক্ষিপ্র নখের খোঁচায়
পৃথিবীর মানদণ্ডে
নিদ্রাঘ্রাসী বিদীর্ণ স্বপ্নের মতো
দুঃখের কারন হয়ে যেতে পারে।
খিল এঁটে রাখো
তোমার দু-পাড়ের মধ্যস্থিত গহীণ কাবাঘরে
আমার দুর্ভিক্ষময় সুচারু দণ্ডের ব্যভিচারে
উন্মোচিত হতে পারে
সে পাপহীন লালান্ধময় নিষিদ্ধ কাবার দ্বার;
আমাকে বিশ্বাস করা হবে
তোমার দ্বিতীয় ভুল ।

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



