somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

সত্য যে কঠিন, কঠিনেরে ভালোবাসিলাম…..

০১ লা মার্চ, ২০১৩ রাত ১০:২৬
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

বাংলার নেতৃস্থানীয় আলেম সমাজকে এখন আমার কষে গাল দিতে মন চাচ্ছে…
আল্লাহ মাফ করো, আলেমদের গালি দেয়া কুফুরি । কী করবো, হৃদয়ের ক্ষোভ আর চেপে রাখতে পারছি না ।
কিন্তু আজ সাহস থাকলে জবাব দিক, কেন তারা ইসলামকে কালচারালি ডেভেলপ করতে পারেন নি ? কেন তারা স্বাধীনতার ৪২ বছরেও একটা ঐক্যবদ্ধ আন্দোলনের সূচনা করতে পারেন নি ?

একেকজন আলেম হয়ে কেবল জানেনে ‘এটা হারাম ওটা হারাম’ ফতোয়া দিতে । হালাল রাস্তা কোনটা তা দেখাতে গিয়ে ভিরমি খান । একটা বিশুদ্ধ ইসলামি অর্থনীতির মডেল….ধুর…কাদের কী কই !
পেটে দায়ে পড়ে সম্ভ্রম বিকানো পতিতাদের বেশ্যা বলতেও নাখোশ আপনারা । পকেটের পয়সা দিয়ে ওদের জন্য একটু আশ্রয়, একটা ঘরও কি তুলে দিয়েছেন ? নিজেদের টাইলস করা ঝা চকচকে খানকা আর বন্দেগিখানা তো ঠিকই গড়েন ।
আল্লাই জানে, আমারে না আবার নাস্তিক আখ্যা দিয়ে বসে !
আমাকে নাস্তিক বলুন আর বিধর্মী বলুন, কিন্তু দয়া করে নিজেদের দোষ ঢাকতে ‘তাওফিক’ শব্দ উচ্চারণ করে আল্লাহর প্রতি দোষ চাপাবেন না ।
নিজেরা তো পেপার-পত্রিকা পড়বেন না, বুঝবেন না । কখনো ছাত্রদের হাতে কোন দৈনিক তো দূরের কথা মাসিক ইসলামি পত্রিকা দেখলেও ঘাড় ধাক্কা দিয়ে মাদ্রাসা থেকে তাড়িয়ে দিয়েছেন । সবসময় দেশ-জাতির ভাবনায় ব্যথিত সচেতন ছাত্ররা ছিলো আপনাদের শত্রু ও প্রতিপক্ষের মতো ।

মাদ্রাসায় মাদ্রাসায় ছাত্রদের হাত থেকে মোবাইল কেড়ে নিয়েছেন । ইন্টারনেটের কথায় নাকমুখ কুঁচকে চমকে উঠেছেন । একটুখানি প্রযুক্তির জ্ঞান তাদের শেখান নি। আর আজ নেমেছেন কোথাকার কোন রাজিব-আসিফ ব্লগে ইসলাম নিয়ে কী বিষ ঝেরেছে তার নিকুচি করতে । আরে ভাই, ওরা তো আরো দশ বছর আগে থেকে এসব খ্যাচর ম্যাচর লিখে আসছে । এতদিন আপনারা কোথায় ছিলেন ? নাকি এতদিন তাদের লেখাতে কোন অবমাননা হয়নি ? যেই শাহবাগ আন্দোলন এলো, আর আজীবন আমলাগীরি করে আসা মাহমুদুর রহমান ফসকে সেটা ছেপে দিলেন, অমনি যে ব্যাঙের মতো লাফ মারলেন ? কেন ? এখন সাধরণ মানুষ আপনাদের দাড়ি-টুপি ধরে হিচকে টান মারছে বলে ?

সেদিন দেখলাম, একজন প্রথিতযশা আলেমকে সাংবাদিকেরা প্রশ্ন করছে, আপনি কি ব্লগে রাসূলের সা. অবমাননাকর রচনাটা দেখেছেন ? উনি কেবল ইনিয়ে বিনিয়ে বলতে পারলেন, না তবে আমি একটু শুনেছি আর কি । কী লজ্জার কথা ! একজন আলেম, যিনি হবেন এ জাতির দিশারী । তিনি কোথায় কী রচিত হয়েছে সেটা খুঁজেও দেখলেন না । আমার তো মনে হয়, ব্লগ মানে কি- সেটাই তিনি জানেন না ।

আহমাদ শফী সাহেব হুজুর জাতীয় ঐক্যের ডাক দিয়েছেন । আলহামদুলিল্লাহ । এখনও যদি পাচকলি-কোরতা, চরমোনাই-শর্ষিনা আর তাবলিগ-পাবলিক নিয়ে ঘডর মডর করেন, আর সত্যিকারে একটা ঐক্য গড়ে তুলতে ব্যর্থ হন, খোদার কসম, ভবিষ্যত প্রজন্ম আপনাদের নাম নিয়ে থুথু ফেলতেও ঘৃণা বোধ করবে ।

আপনারা তো কবরে চলে যাবেন । মানুষের ঠাট্টা-বিদ্রুপ আর অপমানের মুখে রেখে যাবেন আমাদের । এই প্রজন্মের মুসলিম তরুণদের ।
আল্লাহর দোহাই লাগে, আর আমাদের ইমোশন নিয়ে খেলবেন না । তাহলে এপারে কোনমতে পার পেলেও ওপারে আল্লাহর ক্রোধ আপনাদের বাঁচাতে পারবে না । তাতে যত পলিটিক্সই করেন না কেন ।
সর্বশেষ এডিট : ০১ লা মার্চ, ২০১৩ রাত ১০:৩০
০টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

ATEO'র এ কেমন দেনা পাওনা ???

লিখেছেন অপলক , ১৫ ই নভেম্বর, ২০২৬ রাত ৮:০৯



নানা আড্ডার নানা প্রসঙ্গের একটা টপিকস ছিল বগুড়ার খুব পরিচিত মুখ আবু তাহের স্যার, যিনি বর্তমান Assistant Upazila Education Officer (ATEO) / Upazila Assistant Primary Education Officer (previously... ...বাকিটুকু পড়ুন

শীঘ্রই আসব

লিখেছেন সাইফুলসাইফসাই, ১৫ ই নভেম্বর, ২০২৬ রাত ১০:৩৯

শীঘ্রই আসব
সাইফুল ইসলাম সাঈফ

তুমি দাওয়াত দিলে রূপসী
কিন্তু দিনক্ষণ বললে না!
তবে দাওয়াত পেয়ে খুশি হয়ে ওঠি
বলে দেই ইনশাআল্লাহ শীঘ্রই আসব।
ভেবে চিন্তে বলি আগামী মাসে
প্রথম সপ্তাহে তোমার শহরে যাবো।
আমার বিলম্ব সহ্য... ...বাকিটুকু পড়ুন

# প্রেম, আকর্ষণ ও একগামিতা: মানুষ কি সত্যিই একজনের মধ্যেই সীমাবদ্ধ?

লিখেছেন প্রগতি বিশ্বাস, ১৬ ই নভেম্বর, ২০২৬ সকাল ১০:২৯



চ্যাটজিপিটি কর্তৃক আমার সাক্ষাৎকার ও আমা কর্তৃক চ্যাটজিপিটি সাক্ষাৎকার!

### ভূমিকা

প্রেম মানুষের জীবনের অন্যতম জটিল অনুভূতি। এর মধ্যে রয়েছে জীববিজ্ঞান, যৌনতা, আবেগ, আকর্ষণ, সামাজিক সংস্কৃতি, নৈতিকতা এবং ব্যক্তিগত প্রতিশ্রুতি।

কৃত্রিম বুদ্ধিমত্তা (AI)... ...বাকিটুকু পড়ুন

এই কি পরিচয়

লিখেছেন আলমগীর সরকার লিটন, ১৬ ই নভেম্বর, ২০২৬ দুপুর ১২:০৫


তুমি নরপিশাচ হইও না,
মানুষ দেখো, স্বার্থের পূজারী হইও না,
ক্ষমতার আগুন চেও না,
সন্ত্রাসের উল্কা ভূত হচ্ছো!
দেখছি জঙ্গীবাদের ধোয়ার ছুঁয়া,
এই কি তোমার পরিচয়?
প্রশ্ন কাকে ভালোবাসতে চাও
মানুষ নাকি অন্য কিছু... ...বাকিটুকু পড়ুন

বর্ষায় সালথা গ্রামে

লিখেছেন রাজীব নুর, ১৬ ই নভেম্বর, ২০২৬ বিকাল ৫:১৩

গ্রাম দেখতে বেড়িয়েছি, গ্রামের নাম সালথা।
আঁষাঢ় মাস। নদী-খাল-বিল পানিতে একদম টইটম্বুর।
যেদিকে তাকাই শুধু পানি আর পানি। স্বচ্ছ কাঁচের মতো।
ছলাৎ ছলাৎ শবে নৌকায় করে অনেকটা পথ গেলাম।
শহর থেকে... ...বাকিটুকু পড়ুন

×