সমস্যা হলো, হজম করতে পারবেন তো ?
প্রথমেই শুনুন, প্রাইম মিনিস্টার শেখ হাসিনা বলেছেন, বেহুলার বাসর ঘরে তো তবু একটা ছিদ্র ছিলো, কিন্তু আমি সেই ছিদ্রটুকুও রাখতে চাই না । বর্তমান সেনাপ্রধানকে দাবার গুটির মতো নাচানোর জন্যে তিনি আগেভাগেই রাষ্ট্রপতির স্বাক্ষরসহ সেনাপ্রধানের বরখাস্তপত্র প্রস্তুত রেখেছেন ।
কারণও আছে । এ পর্যন্ত দুইবার সেনাবাহিনীকে মাঠে নামানোর প্রস্তাব নাকচ করে দিয়েছেন সেনাপ্রধান । বলেছেন, সেনাবাহিনী মাঠে নামলে বর্তমান পরিস্থিতিতে আর ব্যারাকে ফিরিয়ে নেয়া সম্ভব হবে না ।
আন্তর্জাতিকভাবে বাংলাদেশ খুবই গুরুত্বপূর্ণ হয়ে উঠেছে দিনকে দিন । দক্ষিণ এশিয়াকে নিয়ন্ত্রণের জন্যে বাংলাদেশ আমেরিকার কাছে পারফেক্ট প্লেস । এদিকে ভারতও ক্রমশ পরাশক্তি হয়ে উঠতে চায় । সুতরাং এ অঞ্চলে আধিপত্য বজায় রাখতে বাংলাদেশে তাদের তাবেদার গোষ্ঠীকে পাওয়ারে রাখার বিকল্প নেই । তারা যেমন উপমহাদেশে আমেরিকার চোখ রাঙানিকে ভালো চোখে দেখে না । তেমনি ভারতকে বিশ্ব রাজনীতিতে মাথা উঁচিয়ে দাঁড়াতে দিতে চায় বর্তমান সুপার পাওয়ার । অতএব বুঝতেই পারছেন ।
এতদিনে ফেইসে এসেছে চীন । পাকিস্তান তার অকৃত্রিম বন্ধু । সুতরাং ভারত খানিকটা উপেক্ষিত । ভবিষ্যত সুপার পাওয়ার হওয়ার দৌড়ে সবচে বেশি এগিয়ে আছে গণচীন । সাথে আছে রাশিয়ান খবরদারি । যেহেতু পাকিস্তান-ভারতের মতো রাশিয়া-আমেরিকা আদায় কাচকলায় সম্পর্ক । তাছাড়া এদেশের কম্যুনিষ্ট ধ্যান-ধারণার রাজনীতিকদের মধ্যে চীন-রাশিয়া উভয়পন্থীরাই বিদ্যমান ।
এর সঙ্গে দেশের প্রসঙ্গ কি– সে কথায় আসি । এরশাদকে এরই মধ্যে চীনের আহ্বান শোনানো হয়েছে । আ.লীগ যেমন বিএনপিকে নির্বাচনের বাইরে রেখে জাতীয় পার্টিকে বিরোধীদল বানাতে চায় । একইভাবে চীনের পক্ষ থেকে প্রস্তাব করা হয়েছে যে, কোনোভাবে ‘সুস্থধারা’র একটা নির্বাচন ঘটানো গেলে যেহেতু বিএনপির পাওয়ারে যাওয়ার বিষয়টি প্রায় নিশ্চিত, তাই এরশাদ যদি রাজি থাকে তবে ইলেকশন ইঞ্জিনিয়ারিংএর মাধ্যমে তাকে বিরোধী দল হিসেবে রেখে আ.লীগকে বসিয়ে দেয়া হবে ।
সবিশেষ– আগামি ২৩ ডিসেম্বর হলো জামায়াতের ডেড লাইন । এরই মধ্যে ওরা জাতীয় ও আন্তর্জাতীয় সবটুকু পাওয়ার প্রয়োগ করে বিপ্লবের একটা ভেলকি দেখাতে চায় । প্ল্যান আছে, দেশের ২৭ জেলাকে আইনের শাসনের বাইরে নিয়ে যাবার । আ.লীগের পক্ষ থেকে কয়েকবারই জামায়াতের সঙ্গে সমঝোতার চেষ্টা করা হয়েছে । এমনকি প্রস্তাব করা হয়েছে যে, এ সরকার থাকতে নির্বাচানের আগে আর কাউকে ফাঁসী দেবে না । কিন্তু জামায়াত অনড় । ব্যারিস্টার আ.রাজ্জাকের সঙ্গে একটি দূতাবাসের অনুষ্ঠানে একাধিকবার আ.লীগের সাবেক দুই মন্ত্রীর মতবিনিময় ঘটেছে ।
ভালো থাকুন..সঙ্গে থাকুন..দেশ ছেড়ে পালানোর চিন্তা বাদ িদিন । দেশের জন্যে কিছু করার কথা ভাবুন ।

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



