somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

নিরাপদে মরতে চাই

০৪ ঠা মে, ২০১৪ রাত ১২:০৩
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

মরতে চাই,হ্যাঁ, খায়েশ করেই বলছি, মরতে চাই
স্বেচ্ছায় স্বজ্ঞানে সম্পূর্ণ সুস্থ মস্তিষ্ক নিয়ে আরজ করছি
মরতে চাই আমি, আমাকে মরতে দিন
মায়ের দুধের কসম করে বলছি,
বাবার কামানো পয়সার শপথ করে বলছি
অনামিকার সঙ্গে যে সেদিন বলেছিলাম তোমাকে ছাড়া মরে যাবো
সেই মিথ্যে কারণে নয়,
কোনো বাসনা নয়, মোহ নয়, স্বস্তা উন্মাদনা নয়
সত্যি বলছি, বিশ্বাস করুন, প্লিজ
প্রয়োজনে সবার সামনে সরকারি স্ট্যাম্পে স্বাক্ষর করে,
টিপসহিসহ হলফনামা লিখিত দেবো

ভুলভাল আদমশুমারির হিশাবের ওপর
বাড়তি কীট হয়ে বাঁচতে তো চাই নি
বলি নি তো আমি বেকার, চাকরি দিন আমাকে
সংখ্যালঘু আমি, আমাকে প্রটেক্ট করুন
কিংবা সদ্যগুম হওয়া সিটি মেয়রের কাতরতা নিয়ে
সিকিউরিটিজ ভিক্ষা চেয়েছি কি একটিবার
চাই না লাইফ ইনস্যুরেন্স, লাইফ জ্যাকেট,
বুলেটপ্রুফ কার কিংবা জলপাই রঙা চাদর

না, বিসিএসের ফাঁসপ্রশ্নপত্র দেখেও ফ্রাস্টেটেড হয়ে নয়
শেষবারের মতো ওয়েস্টিনে বুভুক্ষের মতো একপেট খাওয়া
বিমানের সিটে বসে একবার আকাশ দেখা
সন্ধ্যার তীরে দাঁড়িয়ে এলোমেলো বাতাসে আনমনা হওয়া
অথবা সমাজের চাপে পড়ে অন্যস্বামীর ঘরে অসুখে
দিনানিপাত করা প্রিয়ার মুখখানি দেখার আবদারও কি করেছি আমি

না, কবরের সুওয়াল জওয়াব শেখাতে হবে না আমায়
হাশরে বাহাত্তর কাতারের কোনটাতে দাঁড়াবো
সেদিকেও তর্জনি হেলানোর কষ্ট কাউকে নিতে হবে না
পুলসিরাত পাড়ি দেবার ট্রেনিং আমার চাই না
মৃত্যুর পরে বেহেশতের গ্যারান্টিও দিতে হবে না
কোনো বেওয়ারিশ মৌলবিকে পয়সার মিজানে বসিয়ে
দোহাই লাগে, আমাকে একটু মরতে দিন আপনারা

এই দেশের অভিভাবক, দেশের জন্ম, যুদ্ধের একমাত্র হোতা
দেশের ঘড়ি পাল্টে ডে লাইটসেভিং প্রকল্পের উদ্যোক্তা
গুলিস্তান টু যাত্রাবাড়ি আট কিমি উড়াল সেতুর জন্মদায়িনী
গৃহপালিত বিরোধীদল আইনের অবিসংবাদিত প্রণয়িনী
পেটচুক্তি হাদিয়ার বিনিময়ে নিরবচ্ছিন্ন আলো দায়িনী
শান্তমস্তিষ্কে শাহবাগ-হেফাজত রঙের উল্লম্ফন দমনকারিনী
আপনার সকল কর্মকাণ্ড অকুণ্ঠ সমর্থন জানানোর বিনিময়ে
মায়ের কোলে মাথা রেখে আমি একটু নিরাপদে মরতে চাচ্ছি

কথা দিচ্ছি, আপনার বাবার ঠিকাদারিতে নির্মিত
বাংলাদেশের মাটিতেই কবর দেবার ওসিয়ত করে যাবো
আপনার কার্যালয়ের কাছেই আমার বাসা, আপনার প্রতিবেশি
আমাকে একবার এই ঢাকার শহরেই নির্বিঘ্নে মরার সুযোগ দিন
নাফ থেকে মহানন্দা অব্দি বিস্তৃত আপনার রাজ্যের মাত্র একটি প্রাণী কি
নিরাপদে নিশ্চিন্তে নির্ভাবনায় মরে যাওয়ার তুচ্ছ সুবিধাটুকু পাওয়া অধিকার রাখে না
আপনার সমস্ত কুদরত প্রয়োগ করে হলেও কি তা সম্ভব

জবাব দিন, প্লিজ, দোহাই লাগে ।
না হয় সত্যি সত্যি মরে যাবো..
২টি মন্তব্য ২টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

৭ই নভেম্বর বিপ্লব ও সংহতি দিবস....

লিখেছেন জুল ভার্ন, ০৭ ই নভেম্বর, ২০২৬ সকাল ১০:২০


৭ই নভেম্বর বিপ্লব ও সংহতি দিবস....

দেখা হবে যুদ্ধ ফুরোলে সন্ধের মাহফিলে;
দেখা হবে ঠিক চেনা রাস্তার অচেনা-অন্ত্যমিলে।
ছড়াব আবার শস্যের দানা দেশ থেকে মহাদেশে
মানুষই জেতে, খুঁজে নেয় আলো অন্ধকারের শেষে...

তোমার গল্পে... ...বাকিটুকু পড়ুন

বস্ত্রশিল্পের জন্য আমি সরকারের যথাযথ স্থানে থাকলে কি করতাম !!!

লিখেছেন অপলক , ০৭ ই নভেম্বর, ২০২৬ দুপুর ১২:১৬



গত ১০ দিন হল দেশের বস্ত্র শিল্পের উপর আঘাত খুব চিন্তার বিষয়। অনেক আগে বিচ্ছিন্নভাবে বস্ত্রশিল্প নিয়ে কথা বলেছিলাম। আজ সব মিলিয়ে কিছু চিন্তা করলাম। তার কিছু এখানে নোট... ...বাকিটুকু পড়ুন

বাংলাদেশের চরম দারিদ্র্য নির্মূলে পাঁচ বছর মেয়াদি একটি সমন্বিত নগর পরিকল্পনা

লিখেছেন সত্যপথিক শাইয়্যান, ০৭ ই নভেম্বর, ২০২৬ বিকাল ৩:১৭


প্রস্তাবিত প্রকল্প: স্বাবলম্বী বাংলাদেশ - দারিদ্র্যমুক্তির নতুন নগর

আমি যদি সরকারের দারিদ্র্য নির্মূল বিভাগের প্রধান হতাম, তাহলে আমার প্রথম লক্ষ্য হতো বাংলাদেশের চরম দারিদ্র্য সীমার নিচে বাস করা ১ কোটি ৭০... ...বাকিটুকু পড়ুন

Sajna

লিখেছেন আরমান আরজু, ০৭ ই নভেম্বর, ২০২৬ বিকাল ৩:৩১



Sajna
Love is sacred;
Commences from the intense mystery of pure souls.
Has a beginning, but no end;
Here, only peace prevails.
So, love—
Solely for the sincere and the disenchanted,
Not for the pharisaic.
...বাকিটুকু পড়ুন

বিপ্লব সংহতি দিবস সফল ও সার্থক হোক.....

লিখেছেন কলিমুদ্দি দফাদার, ০৭ ই নভেম্বর, ২০২৬ বিকাল ৫:১১



আজকে নাকি বিপ্লব সংহতি দিবস। দল ক্ষমতায় থাকলে অনেক রকমের দিবস পালিত হয়। আওয়ামী লীগের সময় শেখ জামাল-কামালের বিবাহ দিবস, শিশু শহীদ শেখ রাসেলের সুন্নাতে খৎতা দিবস আরো কতো কি?... ...বাকিটুকু পড়ুন

×