somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

আলোর জন্যেই অন্ধকার অথবা বন্ধ দরোজায় ধাক্কা

১৪ ই ডিসেম্বর, ২০১৫ দুপুর ১:০৫
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

সন্দেহ নেই, গল্পের চেয়ে সত্য অনেক মহান। সত্য ঘটনাকে গল্পে নিখুঁত চিত্রায়ণ প্রায় কখনোই সম্ভব হয় না। তবে গল্প লেখিয়েরা যদ্দূর সম্ভব সেটাই চেষ্টা করেন- গল্পটাকে সত্য কাহিনীর মতো আবেশ এনে দেওয়ার বাসনায়। সুতরাং গল্পকে কি সর্বৈব মিথ্যা বলে উড়িয়ে দেয়া যায়?

অথবা লেখককে কি এই বলে বিব্রত করা যায়, এইসব ‘মিথ্যাকথা’ লিখে কী লাভ ? গল্পকে যদি মিথ্যা বলেন, তাহলে কবিতাকে কী বলবেন? মিথ্যার আকড়?

এটা তো প্রায় সবাই জানে যে, যে কোনো লেখকই তার লেখার উপাদান সংগ্রহ করেন তার চারপাশের পৃথিবী থেকে। সেখান থেকে তিনি ছেঁড়া ছেঁড়া যা কিছু জানতে পারেন, তার সঙ্গে মানুষের আচরণ নিরীক্ষা করে কল্পনায় সেসব জোড়াতালি দেবার চেষ্টা করেন। যার চেষ্টা যত বেশি সার্থক হয়, তিনিই হন সবচে’ ভালো লেখক।

অনেক সময়ই দেখা যায়, কোনো একটা ঘটনা বাহ্যিক বিচারে যা প্রকাশ করছে, লেখক সেখান থেকে আরো গভীর ও ভিন্ন কোনো ম্যাসেজ পাচ্ছেন। তাই তিনি অন্য কোনো ঘটনাকে তার সঙ্গে মিলিয়ে ম্যাসেজটা তুলে ধরার চেষ্টা করেন। এরা মানে কি তিনি মিথ্যা লিখেছেন ?

গল্প কেনো লেখা হয়? এটা আসলে কোনো প্রশ্নই না। জনৈক লেখককে এই প্রশ্ন করা হলে তিনি বলেন- গল্প গরুদের জন্য নয়, মানুষের জন্যে লেখা হয়।

প্রায়ই প্রশ্ন ওঠে, তিনি এই বিষয় নিয়ে কেনো লিখলেন? কবি আল মাহমুদের কাছে আমি জানতে চেয়েছিলাম, কোন বিষয় নিয়ে লেখা যায় এবং কোন বিষয়গুলি এড়িয়ে চলা উচিত? তিনি বেশ উত্তেজিত হয়ে বলেছিলেন, লেখার বিষয় ঠিক করবেন লেখক। তার জন্যে আপনি আমি কে? এটা তার একান্ত নিজস্ব ব্যাপার।

হ্যাঁ, কথা এইটাই। লেখার বিষয় নির্ধারণের লেখকের ‘দায়দোষ’ বলতে গেলে এক পার্সেন্টও নেই। তিনি লিখবেন স্বাধীনভাবে। আমরা যা কিছু অনিষ্টকর ভাবি, দেখা যাবে আসলে সেটাই প্রকারন্তরে আমাদের জন্যে উপকারী। যেমন প্রমথ চৌধুরী বলেছিলেন- ‘যার নাম আনন্দ, তার নামই বেদনা।’ গল্পের ক্ষেত্রে এটাই সবচে’ বড় সত্য কথা।

হয়তো দেখা গেলো, খুবই কদর্য একটা বিষয় নিয়ে একটা গল্প আমরা পেলাম, অমনি লেখককে তুলোধূনো করতে লাগলাম, তিনি কেনো এটা লিখলেন? অথচ আমরা একবারও চারপাশে তাকিয়ে দেখি না, সমাজে এসব ঘটে কি না, কিংবা ঘটার সম্ভবানা আছে কি না; যেই ফাঁকটা তিনি চোখে আঙ্গুল দিয়ে দেখিয়ে দিচ্ছেন। সংশোধনের দায় তো লেখক হিসেবে তার নেই, সেটা সমাজপতিদের কাজ। কিংবা দায় আছে বলেই তো তিনি দেখিয়ে দিলেন।

বাকস্বাধীনতা, বাকসংযম, বাকদায়িত্বশীলতা- এসব গুরুভার সব সময় লেখকের মাথায় চাপিয়ে দিলে চলে না। তাহলে আর কোনো লেখক-গল্পকার থেকে কোনো গল্পই বেরিয়ে আসবে না। মনে রাখতে হবে, যদি কোনো লেখককে আইনগত কিংবা সামাজিক বিবেচনায় বয়কটও করা হয়, তবু তার থেকে পৃথিবীর শিক্ষার বহু কিছু রয়ে যায়।

মনে রাখতে হবে, যুদ্ধে হত্যাকাণ্ডের মতোই কখনো কখনো অন্ধকারই আলোর চেয়ে বেশি শক্তিমান পথনির্দেশকের ভূমিকা পালন করে।
সর্বশেষ এডিট : ১৪ ই ডিসেম্বর, ২০১৫ দুপুর ১:০৬
৩টি মন্তব্য ৩টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

জুলাই আগস্ট সেপ্টেম্বর কোন মাসেই নয় দুর্নীতি সেদিনই বন্ধ হবে-----

লিখেছেন ডঃ এম এ আলী, ১০ ই সেপ্টেম্বর, ২০২৬ রাত ১১:৫৪



জুলাই আগস্ট সেপ্টেম্বর কোন মাসেই নয় ..।

দুর্নীতি সেদিনই বন্ধ হবে
যেদিন মানুষ নিজের কাছে
মিথ্যে বলা বন্ধ করবে
অন্যায়ের সঙ্গে আপস না করে
সত্যের পথে দৃঢ় পায়ে চলবে।

যেদিন বিবেক জাগবে মনে
লোভ হারাবে... ...বাকিটুকু পড়ুন

মধু মাসে বিয়া

লিখেছেন রোকসানা লেইস, ১১ ই সেপ্টেম্বর, ২০২৬ রাত ১:৫৮


সকাল থেকেই মেঘলা আকাশ অথচ রাতের বেলা দেখেছিলাম অনেক তারার মেলা আকাশে। একটুখানি অরোরার আলো ও ঝিলিক দিয়েছিল। রাত ভোরের দিকে অনেকটা সময় আকাশের নিচে দাঁড়িয়ে ছিলাম। জরুরী কিছু... ...বাকিটুকু পড়ুন

সরকার কি ইউনূস সাহেবকে ভয় পাচ্ছে ?

লিখেছেন সৈয়দ কুতুব, ১১ ই সেপ্টেম্বর, ২০২৬ রাত ২:০৩


ব্যাপারটা এখন আর কোনো সন্দেহের অবকাশ রাখে না। বাংলাদেশে যে সরকারই আসুক, আওয়ামী লীগ হোক কিংবা বর্তমান সরকার, সবাই যেন একজন কমন করফাঁকিদাতা খুঁজে পেয়েছে। সেই করফাঁকিদাতার নাম... ...বাকিটুকু পড়ুন

অন্ধকারের আলোকবর্তিকা

লিখেছেন স্প্যানকড, ১১ ই সেপ্টেম্বর, ২০২৬ বিকাল ৪:৩৬




একটা দেশ যখন শিক্ষিত চাপাবাজ, ক্ষমতার দরবারে নতজানু বুদ্ধিজীবী এবং মুখোশধারী ডাকাতদের হাতে পড়ে, তখন সেই দেশ আর মানচিত্রে থাকা একটি ভূখণ্ড থাকে না, হয়ে যায় আলীবাবার চল্লিশ চোরের... ...বাকিটুকু পড়ুন

মৃত্যুর আগে কি মানুষ টের পায়, সে মারা যাচ্ছে!

লিখেছেন রাজীব নুর, ১১ ই সেপ্টেম্বর, ২০২৬ সন্ধ্যা ৬:৫৭



মৃত্যুর কয়েক মুহুর্ত আগে, টের পাওয়া যায়- মরে যাচ্ছি।
সময় শেষ। তবে সবাই বুঝতে পারে না। কেউ কেউ বুঝতে পারে। আমার বাবা একদিন মাকে বলল, আমার দোষ ত্রুটি... ...বাকিটুকু পড়ুন

×