somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

আজ কবি ইকবালের ৭৮ তম মৃত্যুবার্ষিকী; তাকে সশ্রদ্ধ সালাম

২১ শে এপ্রিল, ২০১৬ সকাল ১১:৪৭
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :


চীন আমার, আরব আমার, ভারতও আমার নয়কো পর,
জগত জোড়া মুসলিম আমি, সারাটি জাহান বেঁধেছি ঘর।

চীন ও আরব হামারা— বিখ্যাত এই গীতিকাব্যের রচয়িতা হলেন কবি ইকবাল । বুর্জোয়া মৌলভি সমাজের চিন্তাধারা বদলে দিতে স্যর সৈয়দ আহমেদের মতো অনেকেই জোর কোশেশ করলেও কবি ‘শেকওয়া’ লিখে কবি ইকবাল যতটা ধাক্কা দিতে পেরেছিলেন, আর কারও দ্বারা সেটা সম্ভব হয় নি । যদিও অনেকের মতে— পরবর্তী সময়ে ‘জওয়াবে শেকওয়া’ লিখে ইকবাল মৌলভি সমাজকে খুশি করতে চেয়েছিলেন, যেহেতু তার সমাজ-বিচ্ছিন্ন হবার ভয় ছিলো । কিন্তু প্রকৃত কথা হলো, ইকবাল ‘জবাব’টা প্রস্তুত রেখেই ‘অভিযোগ’ দাঁড় করিয়েছিলেন; যা তার সারা জীবনের অভ্যাস।

ইকবালের বিপ্লবী চিন্তাধারায় প্রভাবিত হয়ে ভারত ভেঙে পাকিস্তান গড়ে তুলেছেন তৎকালীন মুসলিম গোষ্ঠী । এ নিয়ে যুক্তিতর্ক যা-ই থাক, এতটুকু তো অন্তত মানতে হবে, পাকিস্তানের সৃষ্টি না হলে বাংলাদেশিদের জন্যে পৃথক একটি রাষ্ট্র গড়া কখনোই সম্ভব ছিলো না। সর্বোচ্চ কাশ্মিরের মতো ঝুলে থাকতে পারতো ।
কিন্তু আমরা ভেবে পাই না— ‘চীন ও আরব হামারা’ লিখে যিনি সারাটি জাহান বেঁধে রাখার বাসনা করেছেন, তিনি কী করে ভারতবর্ষ ভাঙার ফিকির করতে পারলেন ? এমনকি ‘সারা জাহাঁ ছে আচ্ছা, হিন্দুসতাঁ হামারা’র মতো ভারতজোড়া জনপ্রিয় গীতটিইবা রচনা করলেন কোন মানসে ? এর উত্তর হয়তো কখনোই মিলবে না আমাদের ।

ইকবাল লিখেছেন—
কী মুহাম্মদ সে ওয়াফা তুনে, তো হাম তেরে হ্যায়,
ইয়ে জাহা চিজ হ্যায় কেয়া? লওহ কলম তেরে হ্যায়।

তার বিখ্যাত কাব্য ‘জওয়াবে শেকওয়া’র এই শেষ চরণটি আমাদের জাতীয় কবি কাজী নজরুল ইসলাম কী দারুণ অনুবাদ করেছেন—
আল্লাহ্‌ কে যে পাইতে চায়, হযরতকে ভালবেসে,
আরশ-কুরসী, লওহ-কলম না চাহিতে পেয়েছে সে।

সন্দেহ নেই— ইকবাল পরবর্তী সময়ে কবি নজরুলসহ অধিকাংশ মুসলিম কবিই ইকবালের রচনায় প্রভাবিত হয়েছেন । কায়কোবাদ, ফররুখ, গোলাম মোস্তফা, শাহাদৎ হোসেন, বেনজির, আহসান হাবীব— সবাই । বিশ্বসাহিত্য কেন্দ্র থেকে ইকবালের ‘আসরারের খুদি’ (মান্নান সৈয়দ অনূদিত) ও ‘শেকওয়া-জওয়াবে শেকওয়া’ অনুবাদ প্রকাশিত হয়েছে ।

কাশ্মিরি বংশোদ্ভূৎ ইকবাল জন্মগ্রহণ করেছেন শেখ নূর মোহম্মাদ নামের এক দর্জির ঘরে ১৮৭৭ সালের ৯ নভেম্বর । আর মৃত্যুবরণ করেন ২১ এপ্রিল ১৯৩৮ সালে; তখনও পাকিস্তান সৃষ্টি হয় নি । সুতরাং তাকে পাকিস্তানপন্থী কিংবা বাংলাদেশ-বিরোধী বলার আগে আরও ভেবে দেখতে হবে ।
সর্বশেষ এডিট : ২১ শে এপ্রিল, ২০১৬ সকাল ১১:৪৮
৪টি মন্তব্য ৪টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

জীবননগর

লিখেছেন রাজীব নুর, ২৯ শে আগস্ট, ২০২৬ বিকাল ৪:৪১



গ্রাম দেখতে কোলাহলের বাইরে গিয়ে দেখি-
কোথাও নেই একরত্তি গ্রাম!
বিলুপ্ত হয়েছে যাবতীয় সবুজ সুন্দর;
সর্বত্র বিস্তার লাভ করেছে কংক্রিটের বন!
ভ্রমণক্লান্তিতে খুব তৃষ্ণার্ত হয়ে-
জলপানাঙ্ক্ষা জানাতেই পেলাম... ...বাকিটুকু পড়ুন

বাংলাদেশ নেপালের চেয়েও ভয়াবহ বিপর্যয়ের মুখোমুখি হতে পারে।

লিখেছেন কাজী আবু ইউসুফ (রিফাত), ২৯ শে আগস্ট, ২০২৬ বিকাল ৫:২৬

বাংলাদেশ নেপালের চেয়েও ভয়াবহ বিপর্যয়ের মুখোমুখি হতে পারে।



বাংলাদেশে যদি একটি শক্তিশালী ভূমিকম্প বা বড় ধরনের নগর দুর্যোগ আঘাত হানে, তাহলে দেশটি নেপালের অভিজ্ঞতার চেয়েও বহুগুণ ভয়াবহ বিপর্যয়ের মুখোমুখি হতে পারে।... ...বাকিটুকু পড়ুন

চাকরির বন্যা আসার আগেই চাকরির বাজারে খরা!

লিখেছেন মাথা পাগলা, ২৯ শে আগস্ট, ২০২৬ সন্ধ্যা ৭:৪৬



জুলাইয়ের পর বলা হয়েছিল দেশে নাকি চাকরির বন্যা বয়ে যাবে। অর্থনীতি ঘুরে দাড়াবে, ২০৩০ সালের মধ্যে আমরা অর্থনীতিতে মালয়েশিয়া, থাইল্যান্ড, ভিয়েতনামকে ছাড়িয়ে যাবো। ট্রিলিয়ন ডলারের অর্থনীতিও হবে।

দেশে এমনিতেই কর্মসংস্থানের অবস্থা... ...বাকিটুকু পড়ুন

আমরা কি তাহলে গুহা যুগে ফেরত যাচ্ছি?

লিখেছেন জ্যাক স্মিথ, ৩০ শে আগস্ট, ২০২৬ রাত ১২:৫০



বিশ্ব যেখানে উন্নতির প্রতিযোগিতা করছে, কীভাবে জীবনমান আরও উন্নত এবং সহজ করা যায় তা নিয়ে চিন্তাভাবনা করছে আর আমরা ঠিক তার উল্টো পথে হাঁটছি। চারদিকে ভয়াবহ অবস্থা!! চাঁদাবাজি, খুন,... ...বাকিটুকু পড়ুন

।। রাশিয়ার মতো বাংলাদেশে হামলা করুক ভারত।।

লিখেছেন সৈয়দ মশিউর রহমান, ৩০ শে আগস্ট, ২০২৬ সকাল ৯:১২


আমি আজ পর্যন্ত আম্লিগে কোন ভালোমানুষ খুঁজে পাইনি। আম্লিগ মানেই ইয়ের বাচ্চা। আম্লিগ মননে মগজে ধর্ষক, লুন্ঠনকারী, দেশদ্রোহী ও পাচারকারী। এদের মাঝে কোন কালেই কোন ভালোমানুষ ছিলোনা বর্তমানেও নেই... ...বাকিটুকু পড়ুন

×