somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

একনজরে রাজাকার বাহিনীর প্রতিষ্ঠাতা এ কে এম ইউসুফ(যার গ্রেফতারের প্রতিবাদে আজ হরতাল)

১৪ ই মে, ২০১৩ বিকাল ৩:৩৬
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

আজ হরতাল। কেন এই হরতাল? পত্রিকায় দেখলাম একজনের গ্রেফতারের প্রতিবাদে নাকি এই হরতাল। আগ্রহ জাগল সেই ব্যক্তির গ্রেফতারের কারন খুজে দেখার। দেখলাম। যা পেলাম তাই এখানে তুলে ধরলাম।



• ২০১২ সালের ২২ জানুয়ারি থেকে তদন্ত সংস্থা তাঁর বিরুদ্ধে মানবতাবিরোধী অপরাধের তদন্ত শুরু করে।

• তিনি ছিলেন পাকিস্তান জাতীয় পরিষদের সদস্য এবং ১৯৭১ সালে মালেক মন্ত্রিসভার রাজস্ব, পূর্ত, বিদ্যুৎ ও সেচমন্ত্রী ছিলেন।

• মুক্তিযুদ্ধ চলাকালীন ৯৬ জন জামাত ও স্বাধীনতা বিরোধীদের নিয়ে খুলনার আনসার ও ভিডিপি ক্যাম্পে সর্বপ্রথম সশস্ত্র রাজাকার বাহিনী প্রতিষ্ঠা করেন। তিনি রাজাকার বাহিনীর প্রতিষ্ঠাতা।

• তার বিরুদ্ধে মুক্তিযুদ্ধকালে গণহত্যা ও মানবতাবিরোধী অপরাধের ১৫টি অভিযোগ উত্থাপিত হয়েছে।

• এই প্রেক্ষিতে আন্তর্জাতিক অপরাধ আদালত গ্রেফতারি পরোয়ানা জারি করলে ২০১৩ সালের ১২ মে রোববার বেলা পৌনে একটার দিকে র্যা ব-২ এর একটি দল ধানমন্ডির বাসভবন থেকে তাঁকে গ্রেপ্তার করে।

• ১৯৭১ সালে প্রায় ৭০০ মানুষকে হত্যার সঙ্গে জড়িত ছিলেন বর্তমানে জামাতে ইসলামীর নায়েবে আমির এ কে এম ইউসুফ।

• মুক্তিযুদ্ধকালে তাঁর বিরুদ্ধে আট(৮) জনকে হত্যা, ৩০০ বাড়ি লুট, ৪০০ দোকান লুট ও অগ্নিসংযোগ এবং ২০০ হিন্দুকে ধর্মান্তরিত করার প্রমাণ পাওয়া গেছে।

গণহত্যার অভিযোগগুলো হলোঃ
• ১৯৭১ সালের ১৩ মে বাগেরহাটের কচুয়া থানার রণজিৎপুর গ্রামে গণহত্যা।
• ১৯৭১ সালের ১৯ মে মোরেলগঞ্জ বাজারে গণহত্যা।
• ১৯৭১ সালের ২১ মে রামপালের ডাকরা গ্রামে গণহত্যা।
• ১৯৭১ সালের ১৪ অক্টোবর রামপালের চুলকাঠি গ্রামে গণহত্যা।
• ১৯৭১ সালের ১৫ অক্টোবর কচুয়ার মঘিয়া গ্রামে গণহত্যা এবং
• ১৯৭১ সালের জুলাই ও নভেম্বরে কচুয়ার শাঁখারীকাঠিতে গণহত্যা।

আরও অভিযোগ সমুহঃ
• ১৯৭১ সালের ১৯ এপ্রিল রামপালে শান্তি কমিটির সভায় লুট ও ধ্বংসের প্রকাশ্য আদেশ প্রদান।
• ১৯৭১ সালের ২২ এপ্রিল কচুয়ার ১০টি গ্রামের ৩০০-৪০০ হিন্দুর বাড়ি লুট ও অগ্নিসংযোগ।
• ১৯৭১ সালের ১৩ মে মোরেলগঞ্জের আবু বক্কর সিদ্দিক হত্যা।
• ১৯৭১ সালের ১৭ মে মোরেলগঞ্জ বাজারের ব্যবসাপ্রতিষ্ঠান-বসতবাড়ি লুট ও অগ্নিসংযোগ।
• ১৯৭১ সালের ৭ জুন শরণখোলার রায়েন্দা গ্রামে হত্যা।
• ১৯৭১ সালের ৯ জুন শরণখোলার তাফালবাড়ি গ্রামে হত্যাকাণ্ড।
• ১৯৭১ সালের ২৬ জুলাই মোরেলগঞ্জে ডা. মজিদ হত্যা এবং
• ১৯৭১ সালের ২৯ জুলাই রায়েন্দাতে সালাম হত্যা।

১৯৭১ সালের ২১ মে ডাকরা গ্রামের গণহত্যা যেভাবে ঘটে:
• বাগেরহাট জেলার ডাকরা গ্রামের কালীমন্দিরের পুরোহিত বিনোদবিহারী চক্রবর্তী ওই অঞ্চলের হিন্দুদের ধর্মগুরু ছিলেন। একাত্তরের ২১ মে দুপুর ১২টার মধ্যে ডাকরাসহ আশপাশের ২০-২১টি গ্রামের প্রায় চার হাজার হিন্দু ভারতের শরণার্থী শিবিরে যাওয়ার উদ্দেশে ওই কালীমন্দিরে গিয়ে জড়ো হয়। ইউসুফকে এ খবর পৌঁছে দেন ডাকরা গ্রামের মুসলীম লীগ নেতা ও স্বাধীনতাবিরোধী লিয়াকত আলী গজনবী ও আলতাব গজনবী। ইউসুফ তখন কুখ্যাত রাজাকার রজব আলী ফকিরসহ (পরে আত্মহত্যা করেন) ৪০-৫০ জন রাজাকারের একটি দল ডাকরা গ্রামে পাঠান। ওই দলটি পরিকল্পিতভাবে দুই ভাগ হয়ে কালীমন্দিরে জড়ো হওয়া হিন্দুদের ওপর নির্বিচারে গুলি চালায়। দুই-তিন ঘণ্টা ধরে চলা ওই হত্যাযজ্ঞে প্রায় ৭০০ হিন্দু মারা যান। ওই গণহত্যায় নিহত ব্যক্তিদের মধ্যে মাত্র ১০৪ জনের নাম অভিযোগে উল্লেখ করা হয়েছে।

তথ্যসূত্র: বিভিন্ন প্রিন্টিং গণমাধ্যম।
১টি মন্তব্য ১টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

ছাতিম গাছের ছায়ায়

লিখেছেন আবু সিদ, ০২ রা এপ্রিল, ২০২৬ সন্ধ্যা ৬:০৩


সূর্যটা আজ যেন আগুনে আগুন। মাথার ওপর তামাটে আকাশ। নিচে তপ্ত পিচঢালা পথ। এই কাঠফাটা দুপুরে একদল কিশোর লক্ষ্যহীন হেটে চলেছে । রনি, রাহাত, ওলি আর আশফাক। তাদের পদক্ষেপে... ...বাকিটুকু পড়ুন

আমাদের ওভারব্রীজ

লিখেছেন নাহল তরকারি, ০২ রা এপ্রিল, ২০২৬ রাত ৯:০৪

বেশ অনেকদিন আগের কথা। আমি কোন এক দুর্ঘটনায় পা এ ব্যাথা পাই। হাসপাতালে ইমারজেন্সি চিকিৎসা নেই। কিন্তু সুস্থ হতে আরো অনেক দেরী। সম্ভবত চিটাগাং রোডে (নারায়ণগঞ্জ) এ রাস্তা পার হবার... ...বাকিটুকু পড়ুন

বৈচিত্রে ভরা মহাবিশ্ব, তবে মানুষ কেন একই রকম হবে?

লিখেছেন মিশু মিলন, ০২ রা এপ্রিল, ২০২৬ রাত ৯:৩৯



এবার শেখরনগর কালীপূজার মেলায় গিয়ে সন্ধ্যার পর ভাগ্নি আর এক দাদার মেয়েকে বললাম, ‘চল, তোদের অন্য এক জীবন দেখাই।’
সরু গলি দিয়ে ওদেরকে নিয়ে গেলাম পিছনদিকে যেখানে... ...বাকিটুকু পড়ুন

ইরানের পক্ষে বাংলাদেশ সরকারের সরাসরি দাঁড়ানো সম্ভব নয়

লিখেছেন সৈয়দ কুতুব, ০৩ রা এপ্রিল, ২০২৬ রাত ১:১৫


ঢাকায় ইরানের রাষ্ট্রদূত যখন মাইক্রোফোনের সামনে কথা বলা শুরু করলেন , তখন তার চোখে রাগ ছিল না, ছিল এক ধরনের ক্লান্ত অভিমান। একটা মুসলিম দেশ, কোটি কোটি মুসলিম মানুষের... ...বাকিটুকু পড়ুন

আল্লাহর সুন্নাতের পরিবর্তে রাসূলের (সা.) বিভিন্ন মতের অনুমোদন সংক্রান্ত হাদিস বাতিল হবে

লিখেছেন মহাজাগতিক চিন্তা, ০৩ রা এপ্রিল, ২০২৬ রাত ২:৪৭



সূরাঃ ৩৫ ফাতির, ৪৩ নং আয়াতের অনুবাদ-
৪৩। পৃথিবীতে অহংকার প্রকাশ এবং কূট ষড়যন্ত্রের কারণে (অকল্যাণ)।কূট ষড়যন্ত্র এর আহলকে(এর সাথে সংযুক্ত সকল ব্যক্তি) পরিবেষ্ঠন করে। তবে কি এরা... ...বাকিটুকু পড়ুন

×