somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

ইতিহাসের শিক্ষা ও গোদের উপরে বিষফোঁড়া

২৩ শে মে, ২০১৩ রাত ৮:২৫
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

ইতিহাসের মূল ধারাকে অস্বীকার করলে যা হয় আর কি! একটি বড় রাজনৈতিক দলের হয়েছে সেই অবস্থা। উনারা জন্মলগ্ন থেকেই অসংলগ্ন আচরন করে আসছেন। ইতিহাসের উলটোপথে হেঁটে এসেছেন। আজো তাই-ই করছেন।

যে কারনে এদেশের মুক্তিকামী মানুষ দীর্ঘদিন বলার পরে কোর্ট ডিক্লিয়ার করেছে যে উনাদের শাসনকাল অবৈধ ছিল। সেটা নিয়ে উনারা ক্ষমতায় থাকাকালীন কত নাটক করেছিলেন। তবুও শেষরক্ষা হয় নাই। সেই রেশ এখনো চলছে। কোন জবাব ইতিহাসেও নাই উনারাও দিতে পারেন নাই।

এরপরে এখন আরেক ঝামেলা উনাদের কাঁধে চেপেছে। কর্ণেল তাহের বীর উত্তমের ফাঁসি নিয়া। এটাতে কোর্ট জেনারেল জিয়াউর রহমান বীর উত্তমকে ফাঁসিয়ে দিয়েছে। ঠান্ডা মাথার খুনী বলে উল্লেখ করেছে। অবশ্য আইনী মৌলভী মওদুদ সাহেব আগেই উনার বইয়ে এসব বিষয়ে ইঙ্গিতবহ কথা লিখে রেখেছেন। সেটাও কোর্ট আমলে নিয়েছে। এখন উনারা দলগতভাবে পড়েছেন মহা-ফাঁপড়ে। ব্যক্তি মওদুদ পড়েছেন আরও গভীর সংকটে।

মানে গোদের উপরে বিষফোঁড়া।

এখন আবার জবাব দেয়ার জন্য মিটিং আলোচনা ইত্যাদি করবেন নাকি! আচ্ছা এটার কী জবাব হতে পারে? যা-ই হোক বা উনারা দিক সেটা তো আরেকদফা মিথ্যাচারের দলিল হবে, তাই না? সত্য তো কোর্টই বলে দিয়েছে। আর যদি উনারাই সত্যটা বলেন তাহলে কোর্ট কী মিথ্যা নয়? সেটা কিভাবে সম্ভব? উনাদেরকেই স্বিদ্ধান্ত নিতে হবে। আচ্ছা নিক।


এখন প্রশ্ন হলো, এই যে উনারা বারবার অতীতের কৃতকর্ম ও মিথ্যাচারের জন্য দোষী সাব্যস্ত হচ্ছেন এতে কী উনাদের কোন শিক্ষা হচ্ছে? ইতিহাসের মূলধারায় আসার কোন লক্ষন কী উনাদের মধ্যে আছে? না, এখনো দৃশ্যমান নয়।

কেননা, এখন উনারা রাজাকার রক্ষায় কর্মসুচী পালন করছেন। সাম্প্রদায়িক শক্তিকে উৎসাহিত করছেন নানাভাবে। এসবের অসংখ্য তথ্য-প্রমান আমরা পত্রিকা/টিভিতে দেখেছি। হেফাজতিদের দিয়া ১৩ দফা দেওয়াইলেন। বাবুনগরীও বলছেন আরো নানা কথা। এসবের জন্য কী একসময়ে আবার জবাব দিতে হবেনা? আবার কাঠগড়ায় দাঁড়াতে হবে না? আমার বিশ্বাস হয়ত যুগাধিক কালের মধ্যেই আবার উনাদেরকে এখনকার কর্মের জন্য তিরস্কৃত হওয়ার প্রেক্ষিতে জবাব দিতে হবে।

এভাবে আর কত??????????

ভোটের বাজারে আপনারা জিতেছেন, ক্ষমতা ভোগ করেছেন। এগুলোর কোনকিছুই ইতিহাসের মূল ধারা বলে প্রমান করেনা। হয়ত আরো ক্ষমতা ভোগ করবেন। কিন্তু ইতিহাসের মূল ধারায় আসলে ভোটের বাজারের তো কোন ক্ষতি হবে না, তাইনা? মুক্তিযুদ্ধের উত্তরাধীকারদের মধ্যে, তরুন প্রজন্মের মধ্যে বিভক্তি না করে... এবার আসুন না ইতিহাসের মূল ধারায়!!!!! প্লিজ।
১টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

মুক্তির সেই দিনঃ এক অবিস্মরণীয় অনুভূতি!

লিখেছেন জুল ভার্ন, ১০ ই নভেম্বর, ২০২৬ রাত ১১:৪৫



মুক্তির সেই দিনঃ এক অবিস্মরণীয় অনুভূতি!

২০১৮ সালে গুম উত্তর ফ্যাসিস্ট সরকারের দেওয়া চারটি ডিজিটাল নিরাপত্তা আইন মামলায় কারাবরণ, অমানবিক নির্যাতন ও নিপীড়নের শিকার হয়েছি। দীর্ঘ প্রতীক্ষা, যন্ত্রণা আর আইনি লড়াইয়ের... ...বাকিটুকু পড়ুন

প্রগতিশীলতার নৈতিক দর্শন ও মানুষের ধর্ম

লিখেছেন শ্রাবণধারা, ১১ ই নভেম্বর, ২০২৬ বিকাল ৩:০২


কয়েক বছর আগে ওয়ার্কার্স পার্টির সভাপতি রাশেদ খান মেনন ও জাসদের সভাপতি হাসানুল হক ইনুর হজ পালনের একটি ছবি সামাজিক যোগাযোগমাধ্যমে বেশ হাসি-তামাশার বিষয় হয়ে উঠেছিল। ইসলামপন্থিদের আক্রমণের বিষয়টি ছিল... ...বাকিটুকু পড়ুন

গুপ্ত হোটেল

লিখেছেন শেরজা তপন, ১১ ই নভেম্বর, ২০২৬ বিকাল ৩:৫৯


-রান্না কেমন হয়েছে?
-ভালই তবে ... না থাক
-থাকবে কেন বলো
আমি একটু হাসলাম -বলে বিপদে পড়ব নাকি- কাল থেকে তাহলেতো খাবার বন্ধ!
ফোনের ওপাশ থেকে সেও হাসল -ঠিক আছে বলো, আগে... ...বাকিটুকু পড়ুন

হাসিনার এখনি ফাঁসি হোক তা চাই না, অনেক পাওনা বাকি

লিখেছেন অপলক , ১১ ই নভেম্বর, ২০২৬ বিকাল ৪:২৯



শেখ হাসিনাকে উদ্দেশ্য করে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর মো. আমিনুল ইসলাম দুটি গুরুত্বপূর্ন কথা বলেছেন:

১). সাজার বিরুদ্ধে আপিলের সময় অতিবাহিত হওয়ায় শেখ হাসিনা দেশে ফিরলে ফাঁসি কার্যকর ছাড়া... ...বাকিটুকু পড়ুন

ডেল প্রো মাইক্রো ডেস্কটপ - কিউসিএম১২৫৫ কাহিনী

লিখেছেন ইফতেখার ভূইয়া, ১১ ই নভেম্বর, ২০২৬ রাত ৯:০২


প্রযুক্তিগত উৎকর্ষার সাথে সাথে বিগত তিন দশকে কম্পিউটিং প্রযুক্তির যে পরিবর্তনের সাক্ষী আমরা হয়েছি এবং হচ্ছি তা মাঝে মাঝে আমাকে বেশ অবাক করে। এমনিতে এসব নিয়ে ততটা একাকী বসে ভাবার... ...বাকিটুকু পড়ুন

×