somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

পোস্টটি যিনি লিখেছেন

ক্বাবার পথে
বিবাগী মন ফিরে নাকো কভু আট কুঠুরির পিঞ্জিরে।বনের পাখিরে পেরেছে কখনো বাধিতে কেহ জিঞ্জীরে?ঘাড়ভাঙা যার স্বভাবদোষ, দোরে কি-বা আসে যায়!ভাষাহীন মায়ার দাবীতে কেন বাধিতে চাও অবেলায়?

স্বাধিনতা আমার ।

১৭ ই ডিসেম্বর, ২০১৩ সন্ধ্যা ৭:২০
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

আমি বরাবরি ইতিহাসের ছাত্র ।আমার আগ্রহের কেন্দ্রবিন্দুতে সবসময় ছিল স্বাধীন বাংলাদেশের ইতিহাস ।পাঠ্য বই , ঐতিহাসিকদের লিখা ইতিহাস , কবিদের কবিতা , গল্পকারদের গল্প , ঔপন্যাসিকদের উপন্যাস , প্রাবন্দ্বিক দের প্রবন্ধ আর মুরুব্বীদের মুখথেকে শোনা সঠিক-বেঠিক , আসল নকল , বাস্তব- অতিরঞ্জন সব ইতিহাস মন ও মস্তকে ঠাই দিয়েছি ।শত শত বিপরীতের মাঝেও নিজের শিক্ষা , সীমিত অভিজ্ঞতা আর বিবেচনা বোধের আলোকে সত্য ইতিহাসকে খুঁজেপেতে চেয়েছি । এই ইতিহাস একান্তই আমার ।
আমি আমার মত করেই বঙ্গভঙ্গ -বঙ্গভঙ্গ রদ , ৪৮,৫২,৬৯,৭১,৭৫,৮১,৯১ কে সাজিয়েছি । আমার বাগানে আনেক ফুলই আগাছা মাত্র আবার অনেক আগাছা আত্যাবশ্যকিয় অনুষঙ্গে পরিণত হয়েছে । ইতিহাস আমাকে বলে একজন মুজিব ছাড়া বাংলাদেশের স্বাধীনতা শব্দটা কতটা মলিন । আমার ইতিহাসে মুজিব বাংলাদেশের স্বাধীনতার (ইচ্ছাকৃত বা অনিচ্ছাকৃত) নায়ক । আমার ইতিহাস ৭৫ এর মুজিবের জন্য করুণা করে না , আবার রাসেলের মত নিষ্পাপ শিশুর হত্যাকারীকে ক্ষমা করেনি । আমার সাজান বাগানে স্বাধীনতা – জিয়া পাশাপাশি থাকবে আজীবন ।জিয়ার সাহসী ও সময়োপযুগী পদক্ষেপের ফলাফলই ১৬ ই ডিসেম্বর । আমার ইতিহাস ৮১ র জিয়ার জন্য আজীবন কাঁদবে ।আমার ইতিহাস আরোরার স্থানে উসমানীকে না দেখে প্রশ্নবিদ্ধ হয় । আমার ইতিহাস নিজস্ব ডঙয়ে , ভঙ্গীতে , রঙ্গে- রসে আর রীতিতে চিত্রিত হয় ।
আমার বাগান কাঁটা সমৃদ্ধ ক্যকটাস উপরে ফেলতে বলে আবার কিছু কিছু ক্যকটাস বাগানের আকর্ষন বারিয়েও তুলে । মাঝে মাঝে কয়েকটাতে আবার সুস্প্রাপ্য ফুলও ফুটে । আমার ইতিহাস সবসময় লাখো মানুষ হত্যা, রাহাজানি , ধর্ষণ , জ্বালাও পুরাও এর বিচার চায় , যুদ্ধাপরাধীদের বিচার চায় , কশাই কাদের দের ফাঁসি চায় । কিন্তু বাস্তবতা যখন কশাই কদেরের জায়গায় কাদের মুল্লাদের ফাঁসি দেয় তখন আমার সাজান ইতিহাস দুমড়ে – মুচড়ে যায়, আমি আবার নতুন করে ইতিহাস সাজাই ।
আমার দেশকে নিয়ে গাওয়া যে কোন গান এমনকি যে কোন দেশের দেশাত্ববোধক গান আমাকে যে পরিমাণ আন্দোলিত করে তার ছিটে ফুটাও আমার জাতীয় সংগীতে পাইনা । কেমন যেন অচেনা মনে হয় এই সূর। আমার মঝে কেন যেন প্রাণ প্রতিষ্ঠা করেনা ।আমার নিজের মনে হয় না ।
আমার জানা ইতিহাসে স্বাধীনতার সাথে ধর্মনিরেপেক্ষতা নামক কোন শব্দের আস্তিত্য দেখতে পাইনা , পাইনা চেতনা নামক কোন শব্দেরও। আমি মুক্তিযুদ্ধাদের চোখে দেখেছি না পাওয়ার বেদনা , বঞ্চিতের কষ্ট আর এক বুক আভিমান,সাম্য, পাওয়ার স্বপ্ন, শৃঙ্খল মুক্তির আনন্দ আর কিছুটা হুজুগ ।আমাদের মহান মুক্তিযুদ্ধারা যখন স্বাধীনতা দিবসে রক্তে কেনা আমার দেশের পতাকা কিছু দেশদ্রুহী , সুবিধাবাদী , ধর্মদ্রুহী, স্বাধীনতা বিরুধী বামদের হাতে তুলে দেয় তখন আমার পুরো ইতিহাস থমকে দাড়ায় । আমি বাকরুদ্ধ হই । আমার চোখ ভিজে উঠে । ৪৮,৫২,৬৯,৭১ কে অর্থহীন মনে হয় ।আমি নীরবে অশ্রু ফেলি । তবে কি ইহার নামই চেতনা ? একেই কি তবে স্বাধীনতা বলে ?
০টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

=জীবন কেমন যেন হয়ে গেল সহসা=

লিখেছেন কাজী ফাতেমা ছবি, ০৯ ই নভেম্বর, ২০২৬ সকাল ১১:১৪

আগের মত উৎফুল্ল নাই আমি। কেন জানি কিছুতেই মন লাগে না। কিছু করতে ইচ্ছে করে না। প্রতিদিনই ভাবি ব্লগে পোস্ট দেব। এত পোস্ট দিতে পারবো-কত টপিক আছে দেয়ার মত। কিন্তু... ...বাকিটুকু পড়ুন

গল্প - অভাগীর সুর ব্যাঞ্জনা – পর্ব ২

লিখেছেন ডঃ এম এ আলী, ০৯ ই নভেম্বর, ২০২৬ দুপুর ১২:২৫


যারা পুর্বের পর্ব পাঠ করেননি তাদের জন্য লিংক অভাগীর সুর – পর্ব ১
প্রথম পর্বের শেষ লাইন : মামলা এগোতে লাগল।শহরের আলোড়ন ধীরে ধীরে থিতিয়ে এল।কিন্তু... ...বাকিটুকু পড়ুন

ভলিউমটা একটু কমাও, প্রিয়তমা[

লিখেছেন এস.এম. আজাদ রহমান, ০৯ ই নভেম্বর, ২০২৬ দুপুর ১:৪০



ভলিউমটা একটু কমাও, প্রিয়তমা
-এস এম আজাদ রহমান

ওগো আমার মিষ্টি পরী,
তোমায় নিয়ে স্বপ্ন গড়ি,
রাগলে কেন মুখের ভাষা
হয়ে ওঠে অ্যাটম বোমা!
ওগো প্রিয়তমা।

বাসর রাতে বিড়াল মেরে,
কইলে কথা হৃদয় কেড়ে,
এখন কেন কথায়... ...বাকিটুকু পড়ুন

ছবি ব্লগ - বন্ধু

লিখেছেন হুমায়রা হারুন, ০৯ ই নভেম্বর, ২০২৬ রাত ১১:০২

উত্তর গোলার্ধ থেকে বয়ে আসছে কনকনে শীতের ঝাপটা। দেশে যেমন শীতকালে হিমালয়ের হিম বাতাস, উত্তরাঞ্চলে ঠান্ডার কাঁপুনি ধরায় আজ যেন তেমন মনে হচ্ছে। তাপমাত্রা ৯... ...বাকিটুকু পড়ুন

দুই পৃথিবী

লিখেছেন সৈয়দ কুতুব, ১০ ই নভেম্বর, ২০২৬ রাত ১২:৩৫


দীর্ঘদিন ঢাকায় বসবাস করার পর বুঝতে পেরেছিলাম ,বাংলাদেশের রাজনীতিতে ঢাকার গুরুত্ব অপরিসীম। একসময় শোনা যেত, ঢাকার বাতাসে টাকা উড়ে। বাংলাদেশের রাজনীতি, সংস্কৃতি, বিনোদন, গণমাধ্যম সবকিছুতেই ঢাকার প্রভাব সবচেয়ে বেশি।... ...বাকিটুকু পড়ুন

×