somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

পোস্টটি যিনি লিখেছেন

ক্বাবার পথে
বিবাগী মন ফিরে নাকো কভু আট কুঠুরির পিঞ্জিরে।বনের পাখিরে পেরেছে কখনো বাধিতে কেহ জিঞ্জীরে?ঘাড়ভাঙা যার স্বভাবদোষ, দোরে কি-বা আসে যায়!ভাষাহীন মায়ার দাবীতে কেন বাধিতে চাও অবেলায়?

'এবং দ্বিতীয় অক্ষমতা' এখন ডানা মেলার অপেক্ষায়...

২৭ শে জানুয়ারি, ২০১৬ সন্ধ্যা ৬:১৯
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

'এবং দ্বিতীয় অক্ষমতা' এখন ডানা মেলার অপেক্ষায়...



সাইফ সিরাজ। আমাদের সাইফ ভাই। ছড়া-কবিতা, গান গল্প উপন্যাস কিংবা প্রবন্ধ সহ সাহিত্যের প্রতিটি অলিগলিতে যার অবাধ বিচরণ। কবি পরিচয়েই সাইফ ভাই নিজেকে পরিচয় দেন। আমরাও তার এই পরিচয় প্রাধান্য দেই। কবি সাইফ সিরাজ।

পান্থ সাইফের সাথে আমার পরিচয় আগে। ব্লগ , ফেসবুক আর প্রিন্ট মিডিয়ায় জনপ্রিয় এই কবির সাথে আমার পরিচয় অনলাইনে । অথচ সাইফ ভাই তখন আমার নাকের নিচে প্রিয় ময়মনে বসবাস করেন ।শিকড়ের প্রিয়মুখ সাইফ ভাই। আমার দুর্ভাগ্য মাত্র দের বছর আগে পরিচয় .....
আমার যতসামান্য লেখালেখির পেছনে সাইফ ভাইয়ের অনুপ্রেরণা অনেক। চরম পেরেশানির মুহূর্তে লেখায় ডুবে কষ্ট ভুলার শিক্ষা সাইফ ভাই দিয়েছেন।

শুদ্ধ ও পরিশীলিত সাহিত্য চর্চায় সাইফ ভাইয়ের মত আর দশটা লোক আমাদের হাতে থাকলে বর্তমান বাংলা সাহিত্যের দৃশ্যপট নতুন মানচিত্র ধারন করতো বলে আমার স্থির বিশ্বাস।

"এবং দ্বিতীয় অক্ষমতা "

এটা সাইফ ভাইয়ের প্রথম প্রকাশিত বই। বই ,কবিতা নিয়ে অনেকেই অনেক কিছু বলবে। আমি কিছুই বলবো না কারন আমিও এর স্বাদে ডুবে যাওয়ার অপেক্ষায় আছি।

আমরা শিকড় পরিবার অধির আগ্রহে দীর্ঘদিন অপেক্ষা করে আছি এই মহেন্দ্রক্ষনের


প্রতিবিম্বের প্রতি
সাইফ সিরাজ

আমি!
ছায়া? মায়া? কায়া? প্রতিবিম্ব?
নাকি পাঁজরঘেরা দমের খাঁচা?
আলোর বিপরীতে ছায়া; রোদের গায়ে চেনা অন্ধকার
প্রাণের বিপরীতে মায়া; পৃথিবীর আঁচলে জীবনের মুখ
কামনার বিপরীতে কায়া; অবিরাম অনুরাগের জন্মান্তর
দৃশ্যের বিপরীতে প্রতিবিম্ব; আয়নার বোবা আষ্ফালন
পৃথিবীর প্রয়োজনে দমের খাঁচা; পুরোটাই_ মূল্যহীন!

প্রমাণ সাইজের আয়নার প্রতিবিম্বে
একটা অভ্যস্ত দৃশ্যের প্রতি, কীসের
নির্ভরতায় সঁপে দেই আমার আমি?
অথচ, সরল বিশ্বাসেই জানি; ছায়া-মায়া-কায়া-প্রতিবিম্ব
ফানুসের দ্রুততায় সঙ্গ ছাড়ে খাঁচার আলোর অবনমনে।

চোখ রাখুন বই মেলায় ।

সর্বশেষ এডিট : ২৭ শে জানুয়ারি, ২০১৬ সন্ধ্যা ৬:২২
০টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

ইরান বনাম ইজরাইল আমেরিকা যুদ্ধ; কার কি লাভ?

লিখেছেন খাঁজা বাবা, ২৪ শে মার্চ, ২০২৬ দুপুর ১২:১৮



২০০৬ থেকে আহমাদিনেজাদ ইজরাইলকে বিশ্বের মানচিত্র থেকে মুছে ফেলার হুমকি দিয়ে আসছে, আমেরিকা ২০০২ থেকে ইরানে হামলার প্ল্যান করছে, নেতানিয়াহু ৪০ বছর ধরে স্বপ্ন দেখছেন ইরানে হামলা করার। তো... ...বাকিটুকু পড়ুন

মিথ্যাবাদী কাউবয় "ট্রাম্প" এবং ইরান যুদ্ধের খবর

লিখেছেন শ্রাবণধারা, ২৪ শে মার্চ, ২০২৬ দুপুর ১:৫৯


দিনের শুরুটা হলো ট্রাম্পের মিথ্যা দিয়ে। তিনি লিখলেন: "ইরানে সামরিক হামলা পাঁচ দিনের জন্য বন্ধ রাখা হচ্ছে, যা আলোচনার সাফল্যের ওপর নির্ভর করবে।" পরে জানা গেলো, ট্রাম্প যথারীতি মিথ্যা... ...বাকিটুকু পড়ুন

আমার হারিয়ে যাবার গল্প

লিখেছেন রানার ব্লগ, ২৪ শে মার্চ, ২০২৬ বিকাল ৫:৩২

তোমাকে আমি কোথায় রাখি বলো,
চোখের ভিতর রাখলে
ঘুম ভেঙে যায় বারবার,
বালিশের নিচে রাখলে
স্বপ্নে এসে কাঁদো।

তুমি কি জানো
আমার এই শরীরটা এখন
পুরোনো বাড়ির মতো,
দরজায় হাত দিলেই কেঁপে ওঠে,
জানালায় হাওয়া লাগলেই
তোমার নাম ধরে ডাকে।

আমি... ...বাকিটুকু পড়ুন

মানব সভ্যতার নতুন অধ্যায়

লিখেছেন হুমায়রা হারুন, ২৫ শে মার্চ, ২০২৬ রাত ৩:০৭


আজ মানব জাতির নতুন অধ্যায়ের সূচনা হলো।
তারিখঃ ২৪ শে মার্চ, ২০২৬
সময়ঃ বিকাল ৪টা, (নর্থ আমেরিকা)
আমেরিকার কংগ্রেস স্বীকার করে নিল ভীন গ্রহের প্রাণীর অস্তিত্ব। স্বীকার করে নিল পৃথিবীর... ...বাকিটুকু পড়ুন

আজ সেই বিভীষিকাময় ২৫ মার্চ গণহত্যা দিবস।

লিখেছেন রাবব১৯৭১, ২৫ শে মার্চ, ২০২৬ ভোর ৫:৫৫

আজ সেই বিভীষিকাময় ২৫ মার্চ গণহত্যা দিবস।
আজ সেই বিভীষিকাময় ২৫ মার্চ গণহত্যা দিবস। ১৯৭১ সালের এই কালরাতে Operation Searchlight নামের বর্বর অভিযানের মাধ্যমে পাক আর্মি নিরস্ত্র বাঙালির উপর ইতিহাসের জঘন্যতম... ...বাকিটুকু পড়ুন

×