স্বাধীনতা উত্তর বাংলাদেশের আর্থিক খাতের অন্যতম সংস্কারক, বর্ষিয়ান জননেতা, খ্যাতিমান রাজনীতিবীদ, এশিয়ার দীর্ঘতম সময়ের অর্থমন্ত্রী, বিএনপি স্থায়ী কমিটির প্রবীণতম নেতা এম সাইফুর রহমান আজ (৫সেপ্টেম্বর) এক মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় নিহত হয়েছেন (ইন্নালিল্লাহেঃরাজেউন)। নিজ বাড়ি মৌলভীবাজার থেকে ঢাকায় ফেরার পথে ব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জের খড়িয়ালা বাসস্ট্যান্ডের কাছে দুর্ঘটনায় পড়েন তিনি। তার বয়স হয়েছিল ৭৭ বছর। এ ভাবে তার মর্মান্তিক মৃত্যু হবে এমন কথা ভাবেনি কেউ। জন্ম-মৃত্যুর অনিবার্য প্রকৃতির ’আপন হাতের দোলায়’ তাকে চলে যেতে হলো বড় অসময়ে। ক্যান্সারসহ অনেক দুরারোগ্য ব্যাধি তার শরীরে বাসা বেঁধেছিল। তবে সেই অপয়া রোগ তার প্রাণ কেরে নিতে পারেনি। ঘাতক দুর্ঘটনাই তাকে ছিনিয়ে নিয়ে গেলে চিরতরে। শুক্রবার সিলেটে গিয়েছিলেন হজরত শাহজালাল (র.) ও শাহ পরানের (র.) মাজার জিয়ারত করতে। সকালে প্রিয়তমা সহধর্মিণী বেগম দুররে সামাদ রহমানের কবর জিয়ারতের পর বেলা ১২ টায় যখন নিজ গ্রাম থেকে ঢাকার পথে যাত্রা করেন তখনও কেউ ভাবতে পারেনি যে তার আর জালালাবাদ হাউজে এসে ইফতার করা হবে না। সেই পূর্বাহ্ণ থেকে তার আত্মজা-স্বজনরা আকুল হয়ে প্রহর গুনছিল কখন তিনি ফিরবেন জালালাবাদ হাউজে, কিন্তু অপরাহ্ন আড়াইটায় খবর আসে মর্মান্তিক দুর্ঘটনার। একটি গরুকে বাঁচাতে গিয়ে নিয়ন্ত্রণ হারিয়ে গাছের সঙ্গে ধাক্কা খেয়ে রাস্তার পাশের খাদে পড়ে প্রায় ৫/৬ ফুট পানিতে তলিয়ে যায় তার ব্যক্তিগত গাড়িটি। ওই পথ দিয়েই যাওয়া র্যাবের একটি দল ১০ মিনিট পর সাইফুর রহমানকে উদ্ধার করে ব্রাহ্মণবাড়িয়া সদর হাসপাতালে নিয়ে যায়। কর্তব্যরত চিকিৎসকরা বেলা ৩ টায় তাকে মৃত ঘোষণা করেন। ধারণা করা হচ্ছে, পানির ভেতর থাকা অবস্থায়ই সাইফুর রহমানের মৃত্যু হয়। দুর্ঘটনায় সাইফুর রহমানের সঙ্গে থাকা শামছুল হক, সজীব মিয়া, শরীফ আহমেদ, মিরাজ হোসেন ও শামছ মিয়া গুরুতর আহত হন। তারা ব্রাহ্মণবাড়িয়া হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।
এ খবর ছড়িয়ে পড়লে ব্রাহ্মণবাড়িয়া সদর হাসপাতালে হৃদয়বিদারক দৃশ্যের অবতারণা হয়। বিএনপি এবং বিভিন্ন রাজনৈতিক দলের শত শত নেতা-কর্মী হাসপাতালে ভিড় করেন। সারাদেশে সর্বস্তরে নেমে আসে শোকের ছায়া। সাইফুর রহমানের পুত্র কায়সার রহমান টিটু ঢাকা থেকে ব্রাহ্মণবাড়িয়া সদর হাসপাতালে গিয়ে তার বাবার মরদেহ নিয়ে রাত পৌনে ৮টায় তাদের বাসভবন গুলশানের জালালাবাদ হাউজে এসে পৌঁছান।
আধুনিক সিলেটের রূপকার সাইফুর রহমান মৃত্যুকালে তিন পুত্র ও এক কন্যাসহ অসংখ্য আত্মীয়-স্বজন, ভক্ত-গুণগ্রাহী রেখে গেছেন। সহধর্মিণী বেগম দুররে সামাদ রহমান মারা যান ২০০৬ সালে। রাতে জালালাবাদ হাউজ থেকে সাইফুর রহমানের মরদেহ ইউনাইটেড হসপিটালের হিমাগারে রাখা হয়।রবিবার সকালে ঢাকায় নামাজে জানাজা শেষে তার মরদেহ প্রথমে সিলেট শহরে নেয়া হবে । সেখান থেকে মৌলভীবাজারে নিজ গ্রামে নিয়ে দাফন করা হবে। স্বাধীনতা-উত্তর এদেশে ১২ বার বাজেট উপস্থাপনের অসামান্য কৃতিত্বের বরপুত্র সাইফুর রহমানের নিহত হওয়ার শোকে মুহ্যমান গোটা সিলেটসহ দেশের রাজনৈতিক অঙ্গন। তার মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন প্রেসিডেন্ট, প্রধানমন্ত্রী, বিরোধী দলীয় নেত্রীসহ রাজনীতিবিদ ও বিভিন্ন স্তরের ব্যক্তিগণ। রাতে মরদেহের প্রতি শ্রদ্ধা জানাতে জালালাবাদ হাউজে যান বেগম খালেদা জিয়াসহ বিভিন্ন রাজনৈতিক ব্যক্তিবর্গ। বিএনপি তাদের পূর্ব নির্ধারিত সকল কর্মসূচি স্থগিত করেছে।
পেশায় চার্টার্ড অ্যাকাউনটেন্ট সাইফুর রহমান বিএনপির প্রতিষ্ঠাতা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের হাত ধরে রাজনীতিতে আসেন। জিয়ার মন্ত্রিসভায় প্রথমে বাণিজ্য মন্ত্রণালয় এবং পরে অর্থ মন্ত্রণালয়ের দায়িত্বে ছিলেন সাইফুর। এরপর বিএনপি যতদিন ক্ষমতায় ছিল সাইফুর রহমানই অর্থমন্ত্রীর দায়িত্ব পালন করেন।
বাংলাদেশে ১২ বার বাজেট উপস্থাপনের বরপুত্র সাইফুর রহমান সড়ক দূর্ঘটনায় নিহত
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
Tweet
৩টি মন্তব্য ৩টি উত্তর
আলোচিত ব্লগ
Claude Fable 5: Journey from ANI 2 AGI -প্রযুক্তির ইতিহাসে নতুন এক সন্ধিক্ষণ
![]()
প্রযুক্তির ইতিহাসে এমন কিছু মুহূর্ত আসে, যা পরবর্তী কয়েক দশকের গতিপথ নির্ধারণ করে দেয়। ইন্টারনেটের আবির্ভাব, স্মার্টফোন বিপ্লব কিংবা Generative AI-এর উত্থান ছিল তেমনই কিছু ঘটনা। সম্প্রতি Anthropic-এর নতুন Frontier... ...বাকিটুকু পড়ুন
আমরা এখন কোথায় আছি, কোথায় যাচ্ছি জানিনা ?
আমরা এখন কোথায় আছি, কোথায় যাচ্ছি জানিনা ?

আজ শুক্রবার, ১২/০৬/২০২৬ ইং তারিখ
................................................................
গিয়েছিলাম পাড়ার মসজিদে জুম্মার নামাজ পড়তে ।
সব সময়ই যাই, একটু বয়ান শুনি তারপর খুৎবা শুরু হয়,নামাজ... ...বাকিটুকু পড়ুন
যে যায় লঙ্কায় সে হয় রাবণ

ব্যাংকের সিএসআর বা কর্পোরেট সোশ্যাল রেসপনসিবিলিটি (Corporate Social Responsibility) তহবিল জিনিসটা খাতায় কলমে বড়ই পুণ্যের কাজ। ব্যাংক ব্যবসা করে লাভ করবে, সেই লাভের একটা অংশ সমাজের জন্য আলাদা রাখবে।... ...বাকিটুকু পড়ুন
বাকি রইলো; কাঁচা কলা

স্ল্যা-কুম, স্ল্যা-কুম, স্ল্যা-কুম.....!!
বিজ্ঞান ও প্রযুক্তির অভাবনীয় উন্নতির এ সময়ে; উড়ে এসে জুড়ে বসা, মাথা নষ্ট এ চীজ গুলো আমাদের শিশুদের ব্রেইন ব্লক করে দেয়ার কোনও এক সুদূর প্রসারী প্লানের... ...বাকিটুকু পড়ুন
স্মৃতির নৌকা
কোন কোনদিন আলোর শৈশবে চোখ মেলে
মাধবীলতার হাসিমুখ সম্ভাষণের ওপাশে স্বচ্ছ আকাশে
এক ঝাঁক কবুতরের ওড়াউড়ি দেখতে দেখতে-
নিজেকে বড় ভাগ্যবান বলে মনে হয়,
চকিতে অপার্থিব আলো যেন ঢুকে পড়ে আত্মায়।
কোন কোন সন্ধ্যেয়... ...বাকিটুকু পড়ুন

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।