বন্ধু হবার জন্য কত বছর, মাস, দিন,ঘন্টা আর সেকেন্ড লাগে ? আমি জানিনা, জানতে চাইও না।
কি করে জানি মিলন, মুজিব, সাথীরা দুরে সরে যায়।
খুব সামান্য সময়ের মধ্যে স্বপন (সীমানা পেরিয়ে),
বুইড়া স্বপন, অন্জন, বিপুল, রাশেদ, সাখাওয়াতরা
বন্ধু বনে যায়।
আমার ন্যাংটা কালের বন্ধু-'মনু'(আমার বৌয়ের নামও মনু)-র
সাথে আমার ১৪ বছর ৭ মাস পর দেখা সেদিন।
বুকে জড়িয়ে ধরি দুজন দুজনকে। কথা বলিনা কেউ।
ও আগের মতই আছে। বদলায়নি একরত্বি। দেখে-বুঝে ভাল লাগে আমার।
এছাড়াও টেকনাফ থেকে তেতুলিয়ার মধ্যে বেশ কটি জেলায় ছড়িয়ে আছে আমার বন্ধুরা। ওদের আমি খুব মিস করি।
কদাচিত দেখা হয়। কিন্ত মোবাইলের কল্যাণে কথা হয়।
বিশেষ দিনগুলোতে স্মরন করি একে অন্যকে।
এইতো জীবন...

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



