খাচ্ছি- দাচ্ছি টাইপের ছড়া
২৭ শে সেপ্টেম্বর, ২০১৩ রাত ১১:০১
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
ছুটে চলা
খাতা তুমি খোলা ছাতা,
মাথায় দিয়ে আমি একা ,
যাচিছ হেঁটে মেঠো পথে,
সুর তুলিয়ে বেনি দুলিয়ে,
বন পেরিয়ে ঝিল দাপিয়ে ,
থামবো আমি ইশকুলেতে,
যাচেছ দেখা ঐ দূরেতে ,
চলছি দুলে গুন গুনিয়ে ,
হঠাৎ দাঁড়িয়ে থমকে দেখি,
সূর্যি মামা গেল লুকিয়ে,
মাঠ ঘাট সব ঢাকলো মেঘে,
ছুটল বাতাস শন শো শুনিয়ে,
নামলো বৃষ্টি ঝিরঝিরিয়ে,
কোথায় আমি লুকাবো এখন ?
আস্তে আস্তে যাচিছ ভিজে,
এখন আমি করবো টা কি ?
বই সামলাবো না চুল বাঁচাবো ?
চেয়ে আছি আকাশ পানে,
বিরক্তি টা যাচেছ কেটে ,
মুগ্ধতা বোধ যাচেছ বেড়ে,
জমছে মেঘ ঈশান কোণে ,
চাষিরা সব যাচেছ ছুটে ,
নামলো বৃষ্টি ঝপঝপিয়ে,
বই খাতা সব ভিজলো ক্ষণে,
আর যাব না ইশকুলেতে,
ডাকছে ব্যাঙ ফিরছি আমি,
ভাবছি আমি যাব কোথায় ,
শুনি হঠাৎ আমার নাম,
মাথা তুলে চেয়ে দেখি,
ডাকছে মিতু হাত নাড়িয়ে ,
ধরবো মাছ সেচবো পানি,
বাহ কি মজা কি মজা !!
বই খাতা সব ফেলে আমি,
ছুটছি ক্ষেতের আইল ধরে,
পড়াশোনা সব যাচ্ছে জলে,
বলবে হয়তো মা রেগে...।।
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
লিখেছেন
ইসিয়াক, ২৯ শে সেপ্টেম্বর, ২০২৬ সন্ধ্যা ৬:৪৩

মা বরাবরই পাতে ভাত কম নিতো , বলতো- ভাতে না-কি বাত বাড়ে।
বিশেষ বিশেষ দিনে বাড়ি পোষা মোরগের ঝোল কিংবা রুই মাছের তরকারীর সবটুকু আমাদের...
...বাকিটুকু পড়ুনলিখেছেন
ঠাকুরমাহমুদ, ২৯ শে সেপ্টেম্বর, ২০২৬ সন্ধ্যা ৭:১৪

আপডেট - হাফপেন্ট আন্দোলন: ৩০/০৯/২০২৬হাফপেন্ট পরে মেট্রো ট্রেন ও বাসে চলাচল বাংলাদেশের একটি নাগরিক চাহিদা হতে পারে। যেহেতু সমস্যা মেট্রোতে হয়েছে, আমি ধারণা করেছি বাংলাদেশে ফেসবুকে “
হাফপেন্ট আন্দোলন” হওয়ার সম্ভবনা...
...বাকিটুকু পড়ুন
বিএনপির সামনে অনেক কঠিন সব চ্যালেঞ্জ...
তাদের মোকাবেলা করতে হচ্ছে দ্বিমুখী বিরোধী-দলীয় রাজনীতি বা কর্মকাণ্ড (যেটা কিনা বাংলাদেশের রাজনীতিতে আগে কখনো দেখা যায়নি)।
জামাত-এনসিপি যতই লীগের ফিরে আসার বিরুদ্ধে বিএনপির...
...বাকিটুকু পড়ুন
আমার আম্মার সেঝ চাচা’র লেখা ‘My life is not mine’ বইটি পড়ছি। বইটিতে ‘মাইজম ভাই’ নামের একটি অধ্যায় আছে। এতে সেঝ নানা আমার নানার বিভিন্ন সত্য...
...বাকিটুকু পড়ুন
প্রায় ০৩ মাস হয়ে গেলো ব্লগে আসনা হয় না, আসা হয়না মানে লিখা হয়না। প্রিয়জনের মৃত্যু শোক কাটিয়ে ব্লগে উকি দেওয়া হয় কিন্তু পোস্ট দেওয়া হয় না।
গত...
...বাকিটুকু পড়ুন