somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

কিছু এলোমেলো লেখা(প্রথম পর্ব)

০৫ ই ফেব্রুয়ারি, ২০১০ সকাল ১১:০৪
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

আমি যোদ্ধা। অজস্র অনিশ্চয়তা আর মৃত্যুর গ্লানি নিয়ে হাঁটছি অনন্তকাল। আমার কোন ক্লান্তি নেই। আমার কোন সত্য নেই, মিথ্যা নেই। ডায়েরীর যে পাতাটায় তোমরা ফুল গুঁজে রাখো সেখানে আমার জায়গা নেই। একটা মরুভুমির মাঝে হাঁটতে হচ্ছে আমাকে। জানো একটা কথা? এই যেমন দেখো, যখন আমাকে ফিরে আসতে দেখবে- হয়ত দুটো পা আস্ত রেখেই, আস্তে আস্তে এবং হাসিমুখে, তখন কিন্তু আমাকেই ভালোবাসবে। আমি হয়ত দু’হাত সবটুকু প্রসারিত করে............
......অথবা হয়ত একটা ক্রাচ পাশে রেখে, কোন একটা সন্ধ্যায় কোন একটা ধুলোপড়া সিমেট্রিতে আমার পুরনো বন্ধুগুলোকে খুঁজবো। হাসি দিয়ে জিজ্ঞেস করবো- “বল ব্যাটা, কে ভালো আছে?” যখন কাউকে কফি হাউসের গান গাইতে দেখি – হিংসা হয়। যখন কোন কিশোরীকে স্বপ্ন বুনতে দেখি – খারাপ লাগে।
আমার খুব মনে আছে, তিতিরের ঝলসানো মাংস আর যবের রুটি খাবো বলে একটা গ্রামে গিয়েছিলাম একবার। নিজের ছেলেটার কথা মনে পড়ছিলো খুব। কেমন জানি খারাপ লাগলো না। বুকের বাঁ দিকটা মোচড় দিলোনা একবারও। ওইদিন বেশ একটা ছুটি ছুটি ব্যাপার ছিলো সবার মাঝে। মনে হচ্ছিল কিছুতেই কিছু যায় আসেনা। এই যে হাসি, কান্না, রক্ত, বেয়োনেট এগুলো আসলে......
......ফেরার সময় একটা বাচ্চাকে পড়ে থাকতে দেখেছিলাম সেদিন মাইনফিল্ডে। হাসি ছিলো মুখে। কিছু দূরে একটা ছেঁড়া ফুটবল। সেদিন শেষ বিকেলে মনে হচ্ছিল, কিছু একটা নেই। রুমাল দিয়ে সব ঝেড়েমুছে রেখে যখন বিশ্রাম নিতে যাবো - মনে আছে, বুকের বামদিকটায় একবার হাত দিয়ে কিছু একটা খুঁজেছিলাম।
......মাঝে মাঝে নিজেকে খুব অসহায় মনে হত। ভয় পেতাম তখন। মনে আছে, একটা কিশোর ; কোন এক দুপুরে, কোন আরেক কিশোরীর নাম চিৎকার করে বলতে বলতে এক প্রকার আত্মহত্যা করেছিলো আমাদের সামনে এসে। সারাবুকে বোমা লাগানো সে ছেলেটা...পরে জানতে পারি আরো ক’জন আহত সঙ্গীর জন্য সময় করে দিচ্ছিলো সে। আমি ভয় পেয়েছিলাম সেদিন। আমার এখনো মনে হয় ছেলেটা আসলে চাইছিলো যেন বন্ধুরা তার কথা শুনিয়ে আসে কিশোরীটাকে। মেয়েটা যেন ছেলেটার ছায়া খুঁজে ফেরে অন্যের মাঝে। এইভাবে ছেলেটা নিজেকে বাঁচিয়ে রেখেছিলো সেদিন। আমরা বুকের বাইরের বোমাটাতে তার মৃত্যু দেখেছি – ভেতরের জন্মটা দেখিনি।
......মাকে মাঝে মাঝে মনে পড়তো।......নাহ্‌! মাঝে মাঝে ভয় পেলে যে ছায়াটা খুঁজতাম তখন হয়তো মাকে দেখতাম। মাকে না বলে চলে এসেছিলাম তখন। ফিরে এসে কি বলবো ভাবিনি তখন। জেদী ভাবটা মাকে দেখাবো বলে ভেবে রেখেছিলাম।
.........অবশ্য তার আর দরকার হয়নি। একটা পিছুটান কমে গেছে ভেবে নির্ভার লাগছিলো সেদিন......

লেখকের কথাঃ আমি এই ব্লগে একেবারেই নতুন। যেহেতু আমি সেফ জোনে নেই, আমি নিশ্চিত হতে পারছিনা এটা প্রকাশিত হচ্ছে কিনা। ভালোও লাগছিলোনা এক সপ্তাহ্‌ অপেক্ষা করতে হবে ভেবে। সাহস করে তাই লিখে ফেললাম। আশা করছি প্রবীণদের পরামর্শ পাবো।
সর্বশেষ এডিট : ০৩ রা মার্চ, ২০১০ সন্ধ্যা ৭:৫৮
১টি মন্তব্য ১টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

কে আমারে ডাকে?

লিখেছেন সোনাবীজ; অথবা ধুলোবালিছাই, ১৯ শে মার্চ, ২০২৬ রাত ১১:২০

কিছু কিছু গান তৈরির পর সৃষ্টির আনন্দে আমি অত্যধিক উচ্ছ্বসিত হই। এ গানটার ফিমেইল ভার্সনটা তৈরি করেও আমি অনেক অনেক তৃপ্ত। আপনারা যারা ফোক-ক্ল্যাসিক্যাল ফিউশন ভালোবাসেন, এটা তাদের জন্য উপযুক্ত... ...বাকিটুকু পড়ুন

ইরানের ভুল বনাম যুদ্ধকৌশল

লিখেছেন আলামিন১০৪, ২০ শে মার্চ, ২০২৬ রাত ১২:০৯






ইরান যুক্তরাষ্ট্রকে বিশ্বাস করেছিল এবং তার মাশুল দিচ্ছে হাড়ে-হাড়ে। যখন গাজার শিশু-মহিলা-আপামর জনসাধারণকে নির্বিচারে বোমা-ক্ষেপনাস্ত্রের আঘাতে নির্মমভাবে হত্যা করা হচ্ছিল তখন আম্রিকা বলেছিল ঈসরাইলের উপর হামলায় ইরানের ভূমিকা নেই- মানে... ...বাকিটুকু পড়ুন

লোভে পাপ, পাপে ....

লিখেছেন সৈয়দ কুতুব, ২০ শে মার্চ, ২০২৬ রাত ১:৫২


"মাংস সমিতি।" এরকম নাম শুনলে প্রথমে হাসি পায়। সঞ্চয় সমিতি শুনেছি, ঋণ সমিতি শুনেছি, এমনকি মহিলা সমিতিও শুনেছি। কিন্তু মাংস সমিতি? তারপর একটু ভাবলে হাসি থেমে যায়। কারণ... ...বাকিটুকু পড়ুন

চর্যাপদঃ বাংলা ও বাঙালির ঐতিহ্য

লিখেছেন কিরকুট, ২০ শে মার্চ, ২০২৬ সকাল ৭:০৮

চর্যাপদ বাংলা সাহিত্যের প্রাচীনতম নিদর্শন হিসেবে স্বীকৃত হলেও, এর ভাষা ও উৎস নিয়ে দীর্ঘদিন ধরে বিতর্ক চলে আসছে। ১৯০৭ সালে নেপালের রাজগ্রন্থাগার থেকে হরপ্রসাদ শাস্ত্রী এই পদগুলি আবিষ্কার করেন এবং... ...বাকিটুকু পড়ুন

রমজানের ঐ রোজার শেষে এলো খুশির ঈদ

লিখেছেন সৈয়দ কুতুব, ২০ শে মার্চ, ২০২৬ রাত ৮:৩৪


আজ বাদে কাল ঈদ। ঈদ-উল-ফিতর প্রতি বছর আমাদের জীবনে নতুন নতুন অনুভূতি নিয়ে ফিরে আসে, তবে এই আনন্দের জোয়ার সবচেয়ে বেশি আছড়ে পড়ে শিশু-কিশোরদের মনে। সেই ছোটবেলার কথা মনে... ...বাকিটুকু পড়ুন

×