somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

নস্টালজিয়া-বৃষ্টিতে শোনা আমার সবচেয়ে পছন্দের গান।

২৯ শে জুন, ২০১১ বিকাল ৫:৫৮
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

তখন আমি কলেজে পড়ি। আমার একটা পেট মোটা সিডি ওয়াকম্যান ছিলো। গিফট পেয়েছিলাম কোথা থেকে যেন। সে সময়টা কেমন; এমপিথ্রি প্লেয়ার আর গান শোনার মত মোবাইল তেমন একটা দেখা যেত না। পেন ড্রাইভ দেখলে মানুষজন বাঁকা চোখে তাকাতেন। "এই বয়সে সবার সামনে লাইটার?" নেটে গান শোনা তো দূরের কথা।

তো, সে সময়টাতে আমার এই লালরঙ্গা সিডি ওয়াকম্যান সবার আকর্ষণ আর ঈর্ষার কেন্দ্রবিন্দু। অস্বীকার করবো না, আমার কিছুটা ভালোও লাগতো ব্যাপারটা। কেউ চাইলে ব্যাগ থেকে বের করে দিতাম আর ভারিক্কি চালে বলতাম, "দশ মিনিটের বেশী শুনবি না, ব্যাটারী শেষ হয়ে যাবে।"

যাই হোক, কলেজ থেকে বের হয়ে বেশ কিছুটা রাস্তা হেঁটে এসে বাসে উঠতে হতো। এই সময়টা হেডফোনটা কানেই গোঁজা থাকতো। একদিন ঝুম বৃষ্টি, ক্লাস শেষ। বের হবো কি হবোনা করে শেষমেষ বৃষ্টিতেই ওয়াকম্যানটা খুব কায়দা করে ব্যাগে রেখে কানে হেডফোন গুঁজে বের হয়ে গেলাম।
প্রথমে বেজে উঠলো Brian Adams-এর Wouldn't Heaven. মজাই লাগছিলো; চারদিকে ঝুম বৃষ্টির আওয়াজ আর তার মাঝে মৃদু গানের শব্দ। আমি হাঁটতে থাকলাম। প্রায় বাসস্ট্যান্ডে পৌঁছে গেছি, এমন সময় বেজে উঠলো একটা নতুন গান। প্রথমে কিছুক্ষণ একটানা বৃষ্টির শব্দ, তারপর একটা পুরনো গীটার থেকে আসছে এমন একটা ছন্দ। দাঁড়িয়ে গেলাম; খেয়াল করে বুঝতে চাইলাম, বৃষ্টির শব্দটা আসলে আসছে কোথা থেকে। বেশ কিছুক্ষণ বুঝতে না পেরে, ওয়াকম্যানের ব্যাটারী শেষ হয়ে গেছে ভেবে যখন হেডফোন খুলে ফেলতে যাবো, অনেক দূর থেকে যেনো ভেসে আসলো,
"Words are flowing out like endless rain into a paper cup, They slither while they pass they slip away across the universe"

আমার স্পষ্ট মনে আছে বিটলসের এই গানটা শুনতে শুনতে আমি প্রায় কয়েক কিলোমিটার হেঁটে গেছিলাম, মানুষ দাঁড়িয়ে দেখছিলো ঝুম বৃষ্টিতে ইউনিফর্ম পরা একটা ছেলে নেশাগ্রস্তের মতো হাঁটছে আর একটু পর পর ব্যাগে হাত ঢুকিয়ে কি যেন হাতড়ে বেড়াচ্ছে। হেঁটে বাসায় আসার আগ পর্যন্ত গানটা আমি বহুবার বাজিয়েছি। বন্ধুরা এখনো বলে, ওরা বাস থেকে আমাকে ডেকেছিল, কিন্তু আমার মনে নেই।

তার কিছুদিন পরেই সিডি ওয়াকম্যানটা নষ্ট হয়ে যায়, সিডিটাও। গানটা আমি পরে ডাউনলোড করেছি। কিন্তু গানের সেই ভার্শনটা আর খুঁজে পাইনি। বিটলসের অনেক গানের মতো এই গানটিও অনেক বিখ্যাত কিন্তু নেটে পাওয়া গানগুলোর কোনোটাতেই প্রথমে সেই ঝুম বৃষ্টির শব্দটা পাইনি। তবুও যখনই বাইরে বৃষ্টি নামে, গানটা ছেড়ে দিই। সেই একই গান না হতে পারে, কিন্তু ভালোলাগাটা এখনো একই আছে। শুনে দেখতে পারেন, বলা যায় না ভালোও লেগে যেতে পারে।



Across The Universe-The Beatles

লিরিক
সর্বশেষ এডিট : ২৯ শে জুন, ২০১১ সন্ধ্যা ৬:০৪
২টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

এসো ঈদের গল্প লিখি..... পড়ি

লিখেছেন অপ্‌সরা, ১৯ শে মার্চ, ২০২৬ রাত ১০:১১


আরও অনেকের গল্প পড়ার অপেক্ষায়..... স্বপ্নের শঙ্খচিলভাইয়া, নতুন নকিবভাইয়া, প্রবাসীকালোভাইয়া,ওমর খাইয়ামভাইয়া, হুমায়রা হারুন আপুনি, করুনাধারা আপুনি, মেহবুবা আপুনি, রাজীব নূর ভাইয়া, রানার ভাইয়ার গল্প পড়তে চাই, জানতে... ...বাকিটুকু পড়ুন

কে আমারে ডাকে?

লিখেছেন সোনাবীজ; অথবা ধুলোবালিছাই, ১৯ শে মার্চ, ২০২৬ রাত ১১:২০

কিছু কিছু গান তৈরির পর সৃষ্টির আনন্দে আমি অত্যধিক উচ্ছ্বসিত হই। এ গানটার ফিমেইল ভার্সনটা তৈরি করেও আমি অনেক অনেক তৃপ্ত। আপনারা যারা ফোক-ক্ল্যাসিক্যাল ফিউশন ভালোবাসেন, এটা তাদের জন্য উপযুক্ত... ...বাকিটুকু পড়ুন

ইরানের ভুল বনাম যুদ্ধকৌশল

লিখেছেন আলামিন১০৪, ২০ শে মার্চ, ২০২৬ রাত ১২:০৯






ইরান যুক্তরাষ্ট্রকে বিশ্বাস করেছিল এবং তার মাশুল দিচ্ছে হাড়ে-হাড়ে। যখন গাজার শিশু-মহিলা-আপামর জনসাধারণকে নির্বিচারে বোমা-ক্ষেপনাস্ত্রের আঘাতে নির্মমভাবে হত্যা করা হচ্ছিল তখন আম্রিকা বলেছিল ঈসরাইলের উপর হামলায় ইরানের ভূমিকা নেই- মানে... ...বাকিটুকু পড়ুন

লোভে পাপ, পাপে ....

লিখেছেন সৈয়দ কুতুব, ২০ শে মার্চ, ২০২৬ রাত ১:৫২


"মাংস সমিতি।" এরকম নাম শুনলে প্রথমে হাসি পায়। সঞ্চয় সমিতি শুনেছি, ঋণ সমিতি শুনেছি, এমনকি মহিলা সমিতিও শুনেছি। কিন্তু মাংস সমিতি? তারপর একটু ভাবলে হাসি থেমে যায়। কারণ... ...বাকিটুকু পড়ুন

রমজানের ঐ রোজার শেষে এলো খুশির ঈদ

লিখেছেন সৈয়দ কুতুব, ২০ শে মার্চ, ২০২৬ রাত ৮:৩৪


আজ বাদে কাল ঈদ। ঈদ-উল-ফিতর প্রতি বছর আমাদের জীবনে নতুন নতুন অনুভূতি নিয়ে ফিরে আসে, তবে এই আনন্দের জোয়ার সবচেয়ে বেশি আছড়ে পড়ে শিশু-কিশোরদের মনে। সেই ছোটবেলার কথা মনে... ...বাকিটুকু পড়ুন

×