যে মা বোন অসহায় হয়ে ৭১ ক্ষমা পায়নি বাচ্চু রাজাকার দের মতও পশুদের হাত থেকে,
যারা ক্ষত বিক্ষত শরীর মন নিয়ে বাংলার মাটিতে দাঁড়িয়ে বুক পেতে নিয়েছিল গরম সিসার ঝাক,
যে শিশুটি ভুমিষ্ঠ হওয়ার পরই কিছু না বুঝেই মরে গিয়েছিল এ বাংলার মাটিতে,
তাদের আত্মা এতদিন বাচ্চু রাজাকার দের মুখে পবিত্র কুরআনের কথা শুনে তৃপ্ত হয়ে ঘুমুতে পারেনি ,
বার বার এসে বসেছে বিবেক বান মানুষ এর মনে।
তারা আজ ঘুমুবে। মিছিলে র শত কন্ঠের অনুরননে তারা আজ একটু জিরিয়ে নেবে। কিছুটা ক্ষোভ তারা আজ ঝেড়ে ফেলবে আমাদের উপর থেকে।
কিন্তু তাদের চির শান্তির ঘুম হবে সেদিন যে দিন সব রাজাকার আল-বদর আলশামস এর নেড়ি কুত্তা (কুকুর বলেতেও কেমন জানি লাগে) গুলো ফাঁসীর মঞ্চে দাঁড়িয়ে মৃত্যুর ভয়ে ভীত হবে।
আল্লাহ কোন কোন ঋণ দুনিয়াতেই শোধ করেদেন। আমাদের সৌভাগ্য শহীদদের সে ঋণের কিছুটা শোধ করার তৌফিক মহান আল্লাহ পাক আমাদের দিয়েছেন।

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



