খুব খেয়াল করলে একটা বেপার চোখে পড়বে।
আজ অনেককেই দেখছি ম্যাট্রিক পরীক্ষার রেজাল্ট সম্পর্কীয় স্টেটাস দিচ্ছে।
আমি কথা বলব প্রবীনদেরকে নিয়ে।
ইনিয়ে বিনিয়ে অধিকাংশের কথার সারমর্ম ছিল, এখনকার A+ তখনকার পাশের সমান।
ভুঁড়ি ভুঁড়ি A+ পাওয়াতে তারা হতাশ।
দেখুন, এখনকার ছেলেমেয়েরা দৈনিক যতগনটা পড়ালেখা করে, আপনারা তার অর্ধেক করেছেন?
এখনকার স্টুডেন্টদেরকে অবিভাবকরা যত কেয়ার করে ততোটা আপনাদেরকে করতো?
আমার এক চাচ্চু বলেছিলো তার সময়ে হলে বই নিয়ে ও আস্ত কেও কেও।
যার ফলশ্রুতিতে কয়েক বছর আগেও নকল প্রতিরোধ বিষয়ক রচনা শিখতে হতো আমাদের।
সৃজনশীল পদ্ধতি আর সচেতনতা বৃদ্ধির মাধ্যমে যা এখন একেবারেই নির্মূল হয়ে গেছে।
নোট, টিচার, অভিভাবক, অর্থ, যে কারনেই হোক, আজকের স্টুডেন্টরা তাদের যোগ্যতার বলেই এই ফল লাভ করছে।
আমি দুই বছর আগে A+ পেয়েছিলাম তাই আমার গায়েও কিছুটা লাগছে।
সকল পরীক্ষার্থীকে অভিনন্দন।

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।


