আমরা নিপীড়িত নিগৃহীত ছিলাম। কিছু সাহসী সন্তান তাদের জীবন বাজি রেখে আমাদেরকে মুক্ত করেছে পাকিস্থানী হায়েনাদের কবল থেকে।
আমরা তাদের প্রতি চির কৃতজ্ঞ।
মুক্তিযোদ্ধারা আমাদের সূর্য সন্তান। তাদের ঋণ শোধ হওয়ার নয়। তাদের প্রত্যেক কে আলিশান বাড়ি গাড়ি দেয়া হউক। তাদের ১৪পুরুষের দায় ভার সরকার গ্রহণ করুক তাতে আমি গর্বিত এই ভেবে যে এভাবে তাদের ঋণ কিছুটা হলেও শোধ করা যাবে।
কিন্তূ তাই বলে মেধা প্রতিযোগিতায় বৈষম্য মেনে নেয়া যায়না।
মুক্তিযোদ্ধারা কি বাংলাদেশ স্বাধীন করেছিল বাংলাদেশকে বৈষম্য মুক্ত করার জন্য নাকি বৈষম্য সৃষ্টি করার জন্য???
০.১৩% মুক্তিযোদ্ধার সন্তানদের জন্য ৩০%কোটা সংরক্ষণ এবং তা নাতি নাতনী পর্যন্ত প্রসারণে কি আসল মেধাবিরা ঝরে পড়েনা?
পাকিস্তান আমলে পূর্ব বাংলার শিক্ষার্থীরা বিভিন্ন সরকারি চাকুরির ক্ষেত্রে বৈষম্যের শিকার হতেন। বঙ্গবন্ধু ওই বৈষম্য থেকে মুক্তি দিয়ে নতুন এই বৈষম্য সৃষ্টি করার জন্য বাংলাদেশকে স্বাধীন করেন নি নিশ্চয়ই।
প্রশ্ন হল, মুক্তিযোদ্ধার সন্তান মানেই কি প্রতিবন্ধী?
নাকি স্বাধীনতার জন্য আরো একটি যুদ্ধের প্রয়োজন?

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।


