somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

অনলাইনে প্রতারণার যত কৌশল ...................................B-):-/

২৫ শে অক্টোবর, ২০১৩ রাত ৯:৩৪
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

গত সপ্তাহে ব্রান্চের ম্যানেজার ছুটিতে থাকায় ম্যানেজারের রুম পাহারার দায়িত্বে ছিলাম (ব্রান্চের ইনচার্জ আরকি)। বুধবার সকালের দিকে ব্রান্চের এক অফিসার একজন ভদ্রলোককে তার স্ত্রী সহ নিয়ে এলেন আমার কাছে। উনি বললেন বিদেশ থেকে উনার বন্ধু কিছু টাকা পাঠাবেন, নিয়ম কানুন গুলো যদি বলি..। আমি গৎ বাঁধা নিয়ম কানুন বলে জিজ্গাস করলাম, কত টাকা পাঠাবে? সে বলল তিন লাখ পাচ হাজার ডলার। আমি নড়েচড়ে বসলাম। বললাম কেন পাঠাবে? ..সে বলল, এম্নি বন্ধুকে খুশি হয়ে দেবে। বুঝলাম কেস ঘোলাটে মনে করে আমার অফিসার আমার কাছে নিয়ে এসেছে।
বন্ধুকি বাংলাদেশী ?.. না, সেনেগাল। কতদিনের পরিচয়? ..তিনমাসের অনলাইন বন্ধু। বোঝা হয়ে গেল আমার যা বোঝার। বললাম, কেন দেব এতগুলো টাকা?.. সে যা বলল তা সেই পুরান কাহিনী, সেনেগালে থাকে বন্ধু, তার পিতা ইংল্যান্ডের এক ব্যাংকে অনেক ডলার রেখে মারা গেছে... অনলাইনে কিছু পরামর্শ দিয়ে তাকে সে টাকা পেতে সাহায্য করেছে তাই খুশি হয়ে তিন লাখ পাচ হাজার ডলার দেবে উনাকে। আমি তাকে বললাম এই রকম মেইল আমিও পেয়েছি বহু.. প্রতারণার একটা কৌশল এটা। লোকটা বিশ্বাস করে না আমার কথা। বললাম ঐ ব্যাংকে যোগাযোগ করেছিলেন? সে বলল হ্যা, ইংল্যান্ডের ঐ ব্যাংক তাকে কনফার্ম করেছে ঘটনা। বললাম, ব্যাংকের মেইল আ্যড্রস কে দিছে? সে বলল, তার বন্ধু। তাকে অনেক কস্টে বোঝালাম যে ঘটনা ফেইক আর খুব শীগগির টাকা চাইবে সে, পারসোনাল ইনফর্মেশন গুলোও শেয়ার না করতে সাবধান করে দিলাম। লোকটা আর তার স্ত্রী যখন বুঝল আসলেই ফেইক হওয়ার সম্ভাবনা তখন তারা আশাহত আর কিছুটা শংকিত হয়ে বিদায় নিল।

ঘটনা দুই : বছর দুই আগে একবার ইয়াহুর ইউজার আইডি আর পাসওয়ার্ডগুলো হ্যাক করার খবর এসেছিল পেপারে, সেই সময় একদিন ঢাবির ব্যাংকিং ডিপার্টমেন্টের খান স্যারের মেইল পেলাম... স্যার ইংল্যান্ডে বেড়াতে গিয়ে হটাৎ করে টাকার সমস্যায় পড়েছেন কিছু ডলার পাঠাতে বলছেন। আমি দ্র্রত ফোন দিলাম ডিপার্টমেন্টে.. শুনলাম স্যার দেশেই আছেন.. হ্যাক হয়েছে স্যারের ইমেইল.. পরিচিত অনেকেই এই মেইল পেয়েছেন।

প্রতারনার নানান কিছু নতুন কৌশল শুনলাম সম্প্রতি। আজ আর লিখবনা। অনেকদিন পর ব্লগ লিখছি, ফোনেটিক লিখতে হাত ব্যাথা হয়ে গেছে। আরাকদিন নতুন কৌশল নিয়ে লিখব। সবাই সাবধানে অনলাইনে ব্যবহার করুন, বিশেষ করে অনলাইন ব্যাংকিং আর ক্রেডিট কার্ডের ব্যাপারে সাবধান।
সর্বশেষ এডিট : ২৫ শে অক্টোবর, ২০১৩ রাত ৯:৩৬
৮টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

মহাজন জিন্দা হ্যায়!!!

লিখেছেন শেহজাদ আমান, ০৮ ই মে, ২০২৬ সন্ধ্যা ৬:৪৭



মনে পড়ে, ঠিক এক বছর আগে গত বছর এই সময়ের দিকে ফেসবুক বা সোশ্যাল মিডিয়া ভেসে যাচ্ছিল 'মহাজন স্যারকে আরও ৫ বছর বাংলাদেশের সরকার প্রধান হিসেবে দেখতে চাই' টাইপের... ...বাকিটুকু পড়ুন

ধর্ম অটুট, মৌলভিরা নন: সমালোচনা মানেই অশ্রদ্ধা নয়

লিখেছেন কলিমুদ্দি দফাদার, ০৮ ই মে, ২০২৬ সন্ধ্যা ৭:২৬



নবী ইউসুফ (আ.)-এর সময় মিসরীয়রা 'আমুন' দেবতার পূজা করত। মিসরের শাসক আপোফিসকে তার পিতা তৎকালীন পুরোহিতদের কুচক্রী স্বভাব সম্পর্কে সতর্ক করেছিলেন। এই পুরোহিতরা ধর্মের দোহাই দিয়ে রাজ্যসভা থেকে... ...বাকিটুকু পড়ুন

শৈশব- কৈশোর বেলার গল্প

লিখেছেন রাজীব নুর, ০৮ ই মে, ২০২৬ সন্ধ্যা ৭:৪৭



আমাদের শৈশব ছিলো অতিশয় প্রাণপ্রাচুর্যময় যদিও শৃঙ্খলাপূর্ণ।
একালের মতো বিলম্বিত শয্যা ত্যাগ রীতিমতো গর্হিত অপরাধ! শয্যা ত্যাগ করেই বিশেষত অবকাশের দিন গুলোতে নিয়মিত গন্তব্য ছিলো কারো কারো খেলার... ...বাকিটুকু পড়ুন

কবিতাঃ পাখির জগত

লিখেছেন ইসিয়াক, ০৯ ই মে, ২০২৬ সকাল ৭:০০



টোনাপাখি লেজ নাচিয়ে গাইছে মধুর গান।
গান শুনে টুনিপাখি আহ্লাদে আটখান।

টোনা যখন উড়ে ঘুরে অন্য ডালে বসে।
টুনি এসে ঠিক তখনই বসে তারই পাশে।

বুলবুলিদের পাড়ায় আজ দারুণ শোরগোল।
নানা শব্দের... ...বাকিটুকু পড়ুন

মোহভঙ্গ!

লিখেছেন এস.এম. আজাদ রহমান, ০৯ ই মে, ২০২৬ সকাল ৭:৪৮



পদ্মা সেতু নিয়ে কত অপবাদই না দেয়া হয়েছিলো! বলা হয়েছিলো- বাংলাদেশ কখনো নিজস্ব অর্থায়নে এত বড় প্রকল্প করতে পারবে না। দুর্নীতির অভিযোগ তুলে বিশ্বব্যাংক সরে দাঁড়ায়। অথচ শেষ পর্যন্ত... ...বাকিটুকু পড়ুন

×