somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

শেষের কবিতা

০৩ রা জুন, ২০২০ দুপুর ১২:৩২
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :



                                   
ভেসে ভেসে দিগন্ত বিস্তৃত জল,
শাসনের নিয়ম রেখে তেমনি অবিচল
ললাটে হাত রাখি,
করি অশ্রু বিসর্জন
ফুলে ফেঁপে স্বাভাবিক চিরন্তন।
চেয়ে থাকি,
আছে বিস্তৃত রজনী
পাছে সহস্র তারকা পানি।
ক্ষণে ক্ষণে সে আপনার চেয়ে বড়।
তপ্ত বেণুর সুরে ভাসিয়ে আলেয়ার আলো।
বলি ভালোবাসি তারে।

ললাটে কৃষ্ণ চাহনী,
শুকতারা ডাকছে তোমারে,
অবলারে রাখিও যতনে।
কোন পুষ্করীণির তীরে
নয়, ঘটিতে তোলা জলে।

একালের দাঁড়ে
হাওয়া লাগিয়ে পালে,
সাদা মেঘ উড়ে
বলি, ভালোবাসি তারে।

কালে কালে কত কাল গেল খুলে
মোর শূন্য নদীর তীরে
দেনা পাওনার খাতাটি
থাক বন্ধ করে।

এপাড় ওপাড় দুপাড় জুড়ে পানি
তোমারে শুধিব?
রাখব কোথায় কী জানি?
বাঁধনের বাঁধা থাকনা দূরে পড়ে
যেমনি ছিলে তেমনি আমার দাঁড়ে
ভালো থেকো।
দূরে কোথাও
ঠিক এপাড় ওপাড় দূরে।

আপনারে তবু খেয়াল রেখ
সেকালের পরে
যতনে যতনে আজ থেকে বহু দূরে
শান্ত জলে পাল তুলে নৌকা চলে।
ভালোবাসাবাসিরে রাখিও অধিকার।

রঙ্গিন সুতোটা আলতো করে তুলে
ভালোবাসারে বাধো বন্ধুত্ব ঘিরে
তারা ঝলমল জোৎস্নালোকিত আলো
প্রেমের সুতোয় অঙ্গে অঙ্গে ঢালো।
তারে রেখে দাও দূরে কোথাও
তোমায় থেকে দূরে
যে দূরের মাঝে তোমার বসবাস।
সে আপনার থেকে জোড়ে
শতগুণে বাধবে তোমারে।

নির্মেঘ অহংকার তুমি
আমি আত্মভোলা,
আপনারে কভু ভেবেছি একেলা
মনে পড়ে না।
সংশয় রাখিনা মনে
জেগে চিত্ত বিধাতারে।
জবাব সে আপনার জানা।

দক্ষিণাস্ত ডাকছে তোমারে,
প্রণয়ীর প্রণয় সুরে
ঐ মেঘ মুক্ত আকাশে
তোমার চরণ ধুলায়ে
সেকাল একাল দুকাল পেরিয়ে
আমি বরং ভাল আছি।

ললাটে আবার শুকতারার আহবান
ওগো তুমি যাও
ঐ মেঘ মুক্ত আকাশে।

ছুটি চাই,
মার্জনা তব পানে।
ভাল আছি, ভাল আছি
ভালবাসি যারে।

সেই পুষ্করীণির ধারে
অবলারে রাখিও যতন।

রচনাকালঃ ৩১-১০-২০০৯
সর্বশেষ এডিট : ০৩ রা জুন, ২০২০ দুপুর ১২:৩৩
১টি মন্তব্য ১টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

অন্ধের দেশে আয়না বিক্রি করতে এসেছিলেন ইউনুস স্যার!

লিখেছেন সৈয়দ কুতুব, ১৬ ই ফেব্রুয়ারি, ২০২৬ রাত ১১:৩৪



অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা প্রফেসর ড. মুহাম্মদ ইউনূস জাতির উদ্দেশে বিদায়ী ভাষণ দিয়েছেন। তিনি বলেছেন, রাষ্ট্রীয় দায়িত্ব ছেড়ে গেলেও নতুন বাংলাদেশ গড়ার সার্বিক দায়িত্ব আমার, আপনার, আমাদের সবার। দীর্ঘ... ...বাকিটুকু পড়ুন

আওয়ামী লীগের প্রত্যাবর্তন

লিখেছেন কিরকুট, ১৭ ই ফেব্রুয়ারি, ২০২৬ সকাল ১১:৫৪

*** জামাত শিবির এর যারা আছেন তারা দয়ে করে প্রবেশ করবেন না ***


বাংলাদেশের রাজনীতিতে আওয়ামী লীগের ভবিষ্যৎ এখন আর কেবল একটি দলের ভাগ্যের প্রশ্ন নয় এটি রাজনৈতিক ভারসাম্য, গণতান্ত্রিক কাঠামো... ...বাকিটুকু পড়ুন

পৃথিবীর বুকে এই দুর্যোগ যেন কোনওদিন না আসে

লিখেছেন অর্ক, ১৭ ই ফেব্রুয়ারি, ২০২৬ দুপুর ১:২২



পৃথিবীর বুকে এই দুর্যোগ যেন কোনওদিন না আসে। দুর্ধর্ষ মাফিয়া একটি রাষ্ট্রের মালিক হতে যাচ্ছে। দেশ সীমানা ভূখণ্ডের গণ্ডি পেরিয়ে, পৃথিবীর জন্যই অত্যন্ত বিপদজনক। অবশ্য নির্মম বাস্তবতা হলো, আগাগোড়া অসভ্য,... ...বাকিটুকু পড়ুন

অবশেষে দেশে গণতন্ত্র কায়েম হইলো

লিখেছেন জ্যাক স্মিথ, ১৭ ই ফেব্রুয়ারি, ২০২৬ বিকাল ৪:৪৩

দেশে গণতন্ত্র প্রতিষ্ঠিত হয়ে গেছে এখন আমাদের আর কোন টেনশন রইলো না। ত্রয়োদশ সংসদ নির্বাচনের বিজয়ী প্রার্থীদের আজ শপথ গ্রহণ অনুষ্ঠানের মাধ্যমেই মূলত দেশ আবার গণতন্ত্রের ট্রেনে যাত্রা শুরু করলো।... ...বাকিটুকু পড়ুন

রঙিন ডালিম ফলের একটি ব্যতিক্রমি অঙ্গ বিশ্লেষন ( Anatomy of Pomegranate )

লিখেছেন ডঃ এম এ আলী, ১৭ ই ফেব্রুয়ারি, ২০২৬ সন্ধ্যা ৭:১১


সবুজ পাতার আড়াল ভেঙে
ডালিম ঝুলে লাজুক রঙে
বাইরে রক্তিম খোলস কঠিন
ভিতরে দারুন জীবন রঙিন।
শত দানার গোপন ভুবন
একসাথে বাঁধা মধুর টান
হৃদয়ের হাজার স্বপ্ন যেন
লুকিয়ে থাকা রক্তিম গান।

উপরে প্রচ্ছদ চিত্রে রেনেসাঁ... ...বাকিটুকু পড়ুন

×