ডিসেম্বর মাসের কবিতা- বিজয়
২২ শে ডিসেম্বর, ২০২০ সকাল ১১:৪৪
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

বিজয়
এম এ হানিফ
পূর্ব কোনায় মেঘ গুড় গুড়,
ডাকলো ওরে হুড় হুড় হুড়
আয়রে নাতি আজকে রাতি
ডাকলো দাদা গাইবি তোরা
ধুর ধুর ধুর ধরলো বাজি
মাতাল সাজি,
কইলো কথা বেজায় পাজি
মাখলো তারা রং এর হাড়ি।
গাইলো তারা কাপড় খুলি।
খোল খোল খোল বাদ্য বাজে
বাজুক সাজুক হয় কি তাতে?
দেখলো দাদা দেখলো দাদি
হাসলো তারা হা হা হা
হায়ের তালে।
কইলো দাদা রাখ রাখ রাখ
ঐ দূরেতে কে দিল ডাক?
দেখরে তোরা বাইরে গিয়ে
দূর পাথারে কিসের আলো?
আজ রাতে কি সূর্যি এলো?
দেখ দেখ দেখ জলদি তোরা
দেরি কেন কিসের ডরা?
আজকে মোদের বিজয় হলো
পাক হানাদার দেশ ছাড়িলো।
বাজা বাজা বাদ্য বাজা
নেইকো রাজা নেইকো প্রজা
আজযে মোদের বিজয় বেলা
বিজয় বিজয় বিজয় খেলো।
ওরে তারা ওরে গনি
জলদি আয় ধররে টানি।
ধর ধর ধর ধররে আলো
তোর দাদিটার একি হলো!
দৌড়ে সে যে নাচতে গেল।
নাচ নাচ নাচ নাচের তালে
দোয়েল শ্যামা ফিংগি আসি
বুড়ির উপর চাপলো বসি।
বললো ওরে রসিক বুড়ি
তোর তো দেখি শুধুই ভূড়ি।
ঢাক ঢাক ঢাক আসলো জোয়ান
এদিক ওদিক মাতাল পরান।
ঢোলের তালে অংগো দোলে
বুড়ো গেলো জোয়ান কালে
কাল কাল কাল করিস না আর
করবি হেলা মারবো ঠেলা
দেখিস নি তো যুদ্ধশালা ।
দৌড় দৌড় দৌড় দৌড়ে গিয়ে
এক গুলিতে মরলো হানা।
কইলো দাদা ওরে নাতি
জলদি তুই। জালাও বাতি
ওদিক কারা মাতাল হলো
হোউক হোউক হোউক তবু ভাল
দেশটাতো ভাই স্বাধীন হলো।
শুনলো গনি শুনলো আলো
হায় হায় হায় একি হলো
কাপড় যে মোর উলটে গেলো।
সর্বশেষ এডিট : ২২ শে ডিসেম্বর, ২০২০ সকাল ১১:৪৭
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

রাজা কোথায়?
রাজমুকুট আজ জাদুঘরের কাঁচে
রাজদণ্ড ইতিহাসের ধুলোমাখা পৃষ্ঠায়
বহু দেশেই রাজতন্ত্রের সিংহাসন বহু আগেই
নেমে গেছে মানুষের নির্মিত প্রজাতন্ত্রের পথে
তবু আমরা বলি রাজনীতি।
কেন বলি?
শব্দটি এত পরিচিত
যে পরিচয়ের আড়ালে প্রশ্নটি হারিয়ে...
...বাকিটুকু পড়ুন
আপনি জানেন কী?ব্রিটিশরা প্রশাসনের সুবিধার জন্য ১৮৩৭ সালে ফারসি ভাষা বাদ দিয়ে আঞ্চলিক ভাষা ও উর্দুকে নিচ তলার দাপ্তরিক কাজে চালু করে।কারণ মুঘল আমল থেকেই প্রচলিত প্রশাসনিক কর্মীদের কাজ...
...বাকিটুকু পড়ুন" অদেখা দূরত্ব "
তুমি ছিলে আমার সেই নাম যা আমি উচ্চারণ করতে পারিনা,
তবে বুকের ভিতর হাজার বার জপ করি।
তুমি আমার সেই আলো যা আমি চোখে দেখিনা,
লুকিয়ে রাখি হৃদয়ের অভ্যন্তরে... ...বাকিটুকু পড়ুন
লিখেছেন
জুল ভার্ন, ১৭ ই সেপ্টেম্বর, ২০২৬ সন্ধ্যা ৭:১৫
সব মানুষের ভিতর একটা একলা 'আমি' থাকে। যে আমি হাজার মানুষের ভিড়েও নিজের একাকিত্বকে আগলে রাখে। সেখানে একটা 'তুমি'ও থাকে। যে তুমি, চিরবিরহের। যে তুমি অনেক দূরের, যাকে চোখ দেখতে... ...বাকিটুকু পড়ুন
প্রথম পাতায় ব্যান ব্লগারের একটি পোস্টে ব্লগার রাজীব নূর মন্তব্য করে বলেছেন - “ওদের কে ‘বালছাল’ লিখতে দেন। বিনোদন নষ্ট করবেন না।”
বাহ! কী চমৎকার গণতান্ত্রিক দর্শন! এতদিন জানতাম দেশে তথ্য... ...বাকিটুকু পড়ুন