জীবন
০৯ ই ফেব্রুয়ারি, ২০২১ দুপুর ১২:০৫
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

ছবি -ইন্টারনেট
জীবন,
ক্ষণে ক্ষণে মহারণ
নিদ্রাহীন আচ্ছন্ন চেতন
ক্ষয়ে ক্ষয়ে বিচ্ছিন্নের মতন
ঘুরে ফিরে আসা।
যন্ত্রনার মহাসমাগম
অদৃষ্ট ঘিরে অনুপম
বেদনার বল নিয়ে খেলা।
কেটে যায়, যায় কেটে বেলা।
আশারে না করি হেলা,
থেমে থেমে একলা চলা
যায় যায় দিন কেটে যায়।
মননে বেদনা শালা।
নিভে নিভে ক্ষান্ত থাকা
তুলিতে স্বপ্ন আঁকা
শংকিত বেদনা।
থম থম শান্ত চারপাশ
কাছে পিছে অশান্ত বসবাস
বেদনার বল নিয়ে খেলা
কেটে যায়, যায় কেটে বেলা।
জীবন
ক্ষণে ক্ষণে অচেনা
দোলনায় দোল দিয়ে চলা।
সুখস্মৃতি মাখা
অস্থিরতা, নীরবতার প্রজ্জলিত নি:শ্বাস।
ধুঁকে ধুঁকে অতিষ্ট,
অতীতের বর্ণ সৃষ্ট।
মোহবারতায়
সে হাস্য হাসির মতন
ঘুরে ফিরে আসি
বেদনায় মাখি সংমিশ্রণ।
জীবন
ক্ষণে ক্ষণে মহারণ
আজন্ম বিস্তৃত ক্লেশ
দিশাহীন অদ্ভুত বেশ
চিনি তারে চিনি
মোহনীয় যন্ত্রণা দেশ।
সর্বশেষ এডিট : ১০ ই ফেব্রুয়ারি, ২০২১ সকাল ১১:০৯
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

রাজা কোথায়?
রাজমুকুট আজ জাদুঘরের কাঁচে
রাজদণ্ড ইতিহাসের ধুলোমাখা পৃষ্ঠায়
বহু দেশেই রাজতন্ত্রের সিংহাসন বহু আগেই
নেমে গেছে মানুষের নির্মিত প্রজাতন্ত্রের পথে
তবু আমরা বলি রাজনীতি।
কেন বলি?
শব্দটি এত পরিচিত
যে পরিচয়ের আড়ালে প্রশ্নটি হারিয়ে...
...বাকিটুকু পড়ুন
আপনি জানেন কী?ব্রিটিশরা প্রশাসনের সুবিধার জন্য ১৮৩৭ সালে ফারসি ভাষা বাদ দিয়ে আঞ্চলিক ভাষা ও উর্দুকে নিচ তলার দাপ্তরিক কাজে চালু করে।কারণ মুঘল আমল থেকেই প্রচলিত প্রশাসনিক কর্মীদের কাজ...
...বাকিটুকু পড়ুন" অদেখা দূরত্ব "
তুমি ছিলে আমার সেই নাম যা আমি উচ্চারণ করতে পারিনা,
তবে বুকের ভিতর হাজার বার জপ করি।
তুমি আমার সেই আলো যা আমি চোখে দেখিনা,
লুকিয়ে রাখি হৃদয়ের অভ্যন্তরে... ...বাকিটুকু পড়ুন
লিখেছেন
জুল ভার্ন, ১৭ ই সেপ্টেম্বর, ২০২৬ সন্ধ্যা ৭:১৫
সব মানুষের ভিতর একটা একলা 'আমি' থাকে। যে আমি হাজার মানুষের ভিড়েও নিজের একাকিত্বকে আগলে রাখে। সেখানে একটা 'তুমি'ও থাকে। যে তুমি, চিরবিরহের। যে তুমি অনেক দূরের, যাকে চোখ দেখতে... ...বাকিটুকু পড়ুন
প্রথম পাতায় ব্যান ব্লগারের একটি পোস্টে ব্লগার রাজীব নূর মন্তব্য করে বলেছেন - “ওদের কে ‘বালছাল’ লিখতে দেন। বিনোদন নষ্ট করবেন না।”
বাহ! কী চমৎকার গণতান্ত্রিক দর্শন! এতদিন জানতাম দেশে তথ্য... ...বাকিটুকু পড়ুন