হতচ্ছাড়ার দল
১০ ই ফেব্রুয়ারি, ২০২১ দুপুর ১২:০৫
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

ছবি- ইন্টারনেট
ওরে হতচ্ছাড়ার দল,
দুঃখ যার নিত্য সাথী
তার দুঃখ কিসের বল?
ওরে হতচ্ছাড়ার দল।
এবার শক্ত করে চল।
ভদ্র মায়ের ভদ্র ছেলে
তোর ভদ্রতাকে কররে তল,
শক্ত করে চল।
ক্লান্তি ভরা দু'চোখটাকে
আর করবি না ছলছল
কেন ফেলবি চোখের জল?
এবার শক্ত করে চল।
হতাশরে তুই কিসের ভয়ে?
কাঁদিস কেন চোখটি ভরে,
প্রতারক এই ভণ্ড ধরার
মায়া তোর কেন ধরেরে বল?
শক্ত করে চলরে এবার
শক্ত করে চল
ওরে হতচ্ছাড়ার দল।
ওঠাওরে তোর চোখের পাতা
ভেঙ্গে ফেল ভণ্ড মা'থা
আগুন ঝরা আরেক ফাগুন
নতুন করে জ্বালিয়ে দেখ।
কেন একা কাঁদিস বল?
ওরে হতচ্ছাড়ার দল
এবার শক্ত করে চল।
সর্বশেষ এডিট : ১০ ই ফেব্রুয়ারি, ২০২১ দুপুর ১২:০৭
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

রাজা কোথায়?
রাজমুকুট আজ জাদুঘরের কাঁচে
রাজদণ্ড ইতিহাসের ধুলোমাখা পৃষ্ঠায়
বহু দেশেই রাজতন্ত্রের সিংহাসন বহু আগেই
নেমে গেছে মানুষের নির্মিত প্রজাতন্ত্রের পথে
তবু আমরা বলি রাজনীতি।
কেন বলি?
শব্দটি এত পরিচিত
যে পরিচয়ের আড়ালে প্রশ্নটি হারিয়ে...
...বাকিটুকু পড়ুন
আপনি জানেন কী?ব্রিটিশরা প্রশাসনের সুবিধার জন্য ১৮৩৭ সালে ফারসি ভাষা বাদ দিয়ে আঞ্চলিক ভাষা ও উর্দুকে নিচ তলার দাপ্তরিক কাজে চালু করে।কারণ মুঘল আমল থেকেই প্রচলিত প্রশাসনিক কর্মীদের কাজ...
...বাকিটুকু পড়ুন" অদেখা দূরত্ব "
তুমি ছিলে আমার সেই নাম যা আমি উচ্চারণ করতে পারিনা,
তবে বুকের ভিতর হাজার বার জপ করি।
তুমি আমার সেই আলো যা আমি চোখে দেখিনা,
লুকিয়ে রাখি হৃদয়ের অভ্যন্তরে... ...বাকিটুকু পড়ুন
লিখেছেন
জুল ভার্ন, ১৭ ই সেপ্টেম্বর, ২০২৬ সন্ধ্যা ৭:১৫
সব মানুষের ভিতর একটা একলা 'আমি' থাকে। যে আমি হাজার মানুষের ভিড়েও নিজের একাকিত্বকে আগলে রাখে। সেখানে একটা 'তুমি'ও থাকে। যে তুমি, চিরবিরহের। যে তুমি অনেক দূরের, যাকে চোখ দেখতে... ...বাকিটুকু পড়ুন
প্রথম পাতায় ব্যান ব্লগারের একটি পোস্টে ব্লগার রাজীব নূর মন্তব্য করে বলেছেন - “ওদের কে ‘বালছাল’ লিখতে দেন। বিনোদন নষ্ট করবেন না।”
বাহ! কী চমৎকার গণতান্ত্রিক দর্শন! এতদিন জানতাম দেশে তথ্য... ...বাকিটুকু পড়ুন