somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

বইমেলার উপন্যাস - আবছায়া (সামাজিক উপন্যাস)

২৩ শে মার্চ, ২০২১ বিকাল ৪:১২
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :




কোমরে শাড়ি পেঁচিয়ে উঠান ঝাড়ু দিচ্ছেন রওশন আরা। সকালে একবার ঝাড়ু দিয়েছেন, তবু দুপুর না হতেই উঠান ভর্তি পাতা। তিনি ঢোঁড়া সাপের মত ফোঁসফোঁস করছেন আর পাতা জড়িয়ে রাখছেন উঠানের এক কোণে।

তার মাথা ভর্তি চুল, কোমর পর্যন্ত লম্বা। বিয়ের সময় বাড়ি ভর্তি লোক নতুন বউয়ের চুল দেখে অবাক। যেমন কালো তেমন লম্বা চুল। এমন লম্বা চুলের বউ হয় ঘরের লক্ষ্মী। যার ঘরে এমন বউ তার সংসার ফুলে কলাগাছ হওয়া সময়ের ব্যাপার অথচ হয়েছে উল্টো। এখন চুলের দিকে তাকালে কান্না পায় রওশন আরার। যা যত্ন করার বিয়ের আগে করেছেন, বিয়ের পর আর পারেন নি। অভাবের সংসারে চুলের জন্য বাড়তি খরচ করা সম্ভব হয় নি তাই আজ তার মাথায় চুলের জট। সাত দিন থেকে সাবান আনার কথা বললেও পরাগ আলীর আনবার নাম নেই।

উঠানে পাতা জড়িয়ে রেখে কল চেপে বালতিতে পানি ঢালছেন তিনি। সামান্য এক চিলতে সাবান আছে সোপকেসে। রাগ করে ওটুকু সাবানই মাথায় দিলেন। মাথার অর্ধেক না ভিজতেই কর্পূরের মত সাবান পানিতে মিশে গেল।

বারান্দায় চৌকিতে বসে রইচউদ্দিন ডাকছেন, বউমা ও বউমা, হাওয়ার মত কোথায় উধাও হইয়া গেলা। গাছের আগালে সূর্য হেইলা পড়ছে দেখছো না। বাড়িতে কি কারোরই সময়জ্ঞান নাই। বউমা ও বউমা।

রওশন আরা মৃদু স্বরে শ্বশুরের কথার জবাব দেন, কার সময় জ্ঞান নাই, আমার না আপনার? সারাদিন গাধার মত খাটি, চোখে পড়ে না। একজন সকাল হতেই বেড়িয়ে পড়ে, সারাদিন ফেরে না, যত জ্বালা সব আমার।

রওশন আরার কথা রইচউদ্দিনের কান পর্যন্ত যায় না। দু'তিন বার ডাকার পর তিনি ক্ষান্ত দেন। বুঝতে পারেন তার ডাকে সারা দেবার মত লোক নেই। বাড়িতে তিনি এখন মূল্যহীন প্রানী। রাস্তার কুকুরের যে মূল্য তার সে মূল্যটুকু নেই।

বীণা ঘর থেকে বের হয়ে রইচউদ্দিনের কাছে যায়।
কি হইছে? এমন করে চিল্লাও ক্যান?

চিল্লাই কি সাধে? বাড়িতে আমার কথা শোনার কেউ আছে? আমি তো মানুষ না ।

ঠিক কথা কও নাই দাদা। এই যে আমি আসলাম, কথা না শুনলে কি আসতাম? আসতাম না।

তোর মায়ে কই?

মা কলের পাড়ে।

আচ্ছা বস। আমার গায়ের সাথে গা লাগায় বস। এই আঙ্গুলটা ধর। দেখতো ফুটাতে পারিস কি না? খুব যন্ত্রণা দিতাছে।

এখন ফুটাতে পারব না।

ফুটায় দে। দোয়া করে তোর গায়ে ফু দিয়া দিব, ভালো ছেলের সাথে তোর বিয়ে হবে।

প্রয়োজন নাই। আমার মেলা কাজ, ঘরে যাই|

চলবে-----

লেখক- এম এ হানিফ
প্রকাশক- কাকলী প্রকাশনী।
সর্বশেষ এডিট : ২৩ শে মার্চ, ২০২১ বিকাল ৪:১৩
০টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

রাজনীতি নাকি ক্ষমতানীতি

লিখেছেন ডঃ এম এ আলী, ১৭ ই সেপ্টেম্বর, ২০২৬ ভোর ৬:৫১


রাজা কোথায়?
রাজমুকুট আজ জাদুঘরের কাঁচে
রাজদণ্ড ইতিহাসের ধুলোমাখা পৃষ্ঠায়
বহু দেশেই রাজতন্ত্রের সিংহাসন বহু আগেই
নেমে গেছে মানুষের নির্মিত প্রজাতন্ত্রের পথে
তবু আমরা বলি রাজনীতি।

কেন বলি?
শব্দটি এত পরিচিত
যে পরিচয়ের আড়ালে প্রশ্নটি হারিয়ে... ...বাকিটুকু পড়ুন

যে ইতিহাস আমাদের জানতে দেওয়া হয়নি অথবা ভুলিয়ে দেওয়া হয়েছে!

লিখেছেন সৈয়দ মশিউর রহমান, ১৭ ই সেপ্টেম্বর, ২০২৬ সকাল ১১:৩৩


আপনি জানেন কী?
ব্রিটিশরা প্রশাসনের সুবিধার জন্য ১৮৩৭ সালে ফারসি ভাষা বাদ দিয়ে আঞ্চলিক ভাষা ও উর্দুকে নিচ তলার দাপ্তরিক কাজে চালু করে।কারণ মুঘল আমল থেকেই প্রচলিত প্রশাসনিক কর্মীদের কাজ... ...বাকিটুকু পড়ুন

কবিতা

লিখেছেন জিনাত নাজিয়া, ১৭ ই সেপ্টেম্বর, ২০২৬ দুপুর ১:২৭

" অদেখা দূরত্ব "

তুমি ছিলে আমার সেই নাম যা আমি উচ্চারণ করতে পারিনা,
তবে বুকের ভিতর হাজার বার জপ করি।
তুমি আমার সেই আলো যা আমি চোখে দেখিনা,
লুকিয়ে রাখি হৃদয়ের অভ্যন্তরে... ...বাকিটুকু পড়ুন

একলা আমি...

লিখেছেন জুল ভার্ন, ১৭ ই সেপ্টেম্বর, ২০২৬ সন্ধ্যা ৭:১৫

সব মানুষের ভিতর একটা একলা 'আমি' থাকে। যে আমি হাজার মানুষের ভিড়েও নিজের একাকিত্বকে আগলে রাখে। সেখানে একটা 'তুমি'ও থাকে। যে তুমি, চিরবিরহের। যে তুমি অনেক দূরের, যাকে চোখ দেখতে... ...বাকিটুকু পড়ুন

বালছাল মন্ত্রণালয়ের মাননীয় মন্ত্রী!

লিখেছেন সত্যপথিক শাইয়্যান, ১৭ ই সেপ্টেম্বর, ২০২৬ রাত ৯:৩৬

প্রথম পাতায় ব্যান ব্লগারের একটি পোস্টে ব্লগার রাজীব নূর মন্তব্য করে বলেছেন - “ওদের কে ‘বালছাল’ লিখতে দেন। বিনোদন নষ্ট করবেন না।”

বাহ! কী চমৎকার গণতান্ত্রিক দর্শন! এতদিন জানতাম দেশে তথ্য... ...বাকিটুকু পড়ুন

×