কি হছে এসব আমাদের সাথে , বা আমাদের চারপাশে সেটা নিয়ে হাল্কা চিন্তা করতে গেলেও সবার আগে হাসি চলে আসে।
একেবারে রিসেণ্ট স্টোরি হচ্ছে আমাদের মন্ত্রী সাহেবের বিয়ে। ভেবেছিলাম কিনা তিনি চিরকুমার থাকবেন , আর আমরা যারা প্রেমে অনগ্রসর যুবা আছি তারা সবাই মিলে উনাকে আদর্শ হিসেবে গ্রহণ করবো
বোধয় চাচার সাথে উনার স্বপ্নযোগে স্বাক্ষাত হয়েছিলো। আরে এরশাদ চাচা! তিনি যদি ৮০ বছর বয়সে বিয়ে করে বাচ্চার জনক হতে পারেন ( তা সে দত্তকই হোক কিংবা অর্গানিকই হোক
আচ্ছা তিনি ত রেলমন্ত্রী; তা উনার বরযাত্রা কি ঢাকা থেকে রেলযোগে কুমিল্লা পর্যন্ত হলেই কি ভালো হয় না ? ভালো তো! তিনি যে মন্তণালয়ের দায়িত্বে আছেন সেই বাহনেই নাহয় যাবেন
কিন্তু কিভাবে ? আমাদের দেশের রেলের যা অবস্থা , টাইমের গাড়ি আসে ২/৩ ঘণ্টা পরে। এরকম হলে তো তিনি বিয়ের জন্য ঠিকঠাক সময়ে পৌঁছাতেই পারবেন না ! আবার ওদিকে কন্যা যদি অভিমানী হয় ?? হওয়াটাই স্বাভাবিক। ঘরের সর্ব কনিষ্ঠ মেয়ে, একটু অভিমান না থাকলে কি আর সাজে ??
মন্ত্রী সাহেবের বিয়ে নিয়ে আমি শুধু কেন , আমার মতো খাদ্যরসিক সবারই আগ্রহ থাকার কথা। কুমিল্লা দক্ষিণ জেলা ছাত্রলীগের সভাপতি আ ফ ম আহসান উদ্দিন টুটুল জানিয়েছেন আমাদের রেলমন্ত্রী একজন মাটির মানুষ। তা উনার কাছ থেকে তো আমাদের মতো ছেলেদের দাওয়াত প্রাপ্যই থেকে যায় । হাজার হোক, আমরা তো কাছাকাছি জেলা ফেনীর মাটিতেই বড় হয়েছি
আমার শুধু দুটো কথা, আমাদের দাওয়াত দিচ্ছেন কিনা? ঘরের মানুষকে দাওয়াত না দিয়ে বাইরের হাজার হাজার মানুষকে খাইয়ে কি হবে ??

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



