এম এইচ বাধন, রাবি : ছাত্রীদের একমাত্র খেলার মাঠ নষ্ট করে হল নির্মাণ, সবংর্ধনার নামে দলীয় লোকদের দিয়ে বিশ্ববিদ্যালয়ের অর্ধকোটি টাকা নষ্ট করা, ভিন্নমতালম্বী শিক্ষক-কর্মকর্তাদের উপেক্ষা করাসহ বিভিন্ন অনিয়ম, দূর্নীতি ও দলীয়করণের অভিযোগ তুলে আগামী ২৪ নভেম্বরে রাজশাহী বিশ্ববিদ্যালয়ে (রাবি) প্রধানমন্ত্রী ও আওয়ামী লীগের সভানেত্রী শেখ হাসিনার অনুষ্ঠান বর্জনের ঘোষণা দিয়েছেন বিশ্ববিদ্যালয়ের জাতীয়তাবাদী ও ইসলামী মূল্যবোধে বিশ্বাসী শিক্ষক গ্রুপের (সাদা দল) শিক্ষকরা।
মঙ্গলবার সন্ধায় সাদা দলের ষ্টিয়ারিং কমিটির এক জরুরী সভা শেষে সংগঠনটির আহবায়ক প্রফেসর মু. আজহার আলী স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ সিদ্ধান্ত জানানো হয়। সভায় সাদা দলের ষ্টিয়ারিং কমিটির অধিকাংশ সদস্য উপস্থিত ছিলেন।
সংবাদ বিজ্ঞপ্তিতে আরো বলা হয়, ২৪ নভেম্বর রাজশাহী বিশ্ববিদ্যালয়ে প্রধানমন্ত্রীর আগমন উপলে প্রশাসন বিভিন্ন অনুষ্ঠান আয়োজনে যে নজিরবিহীন অনিয়ম ও দলীয়করণ করেছে তার প্রতিবাদে আমরা বিশ্ববিদ্যালয়ের সচেতন শিক সমাজের প থেকে এসকল অনুষ্ঠান বর্জনের সিদ্ধান্ত গ্রহণ করেছি। সংবাদ বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়, প্রধানমন্ত্রীর আগমনের বিষয়টি একান্ত দলীয় দৃষ্ঠিভঙ্গিতে এবং অত্যন্ত সঙ্গোপনে করা হয়েছে। অনুষ্ঠান আয়োজনে যেসকল কমিটি গঠন করা হয়েছে তাতে বিশ্ববিদ্যালয়ের রীতি ভঙ্গ করে সাধারণ বা ভিন্ন মতাদর্শের শিকগণকে উপো করা হয়েছে। বিশ্ববিদ্যালয়ের অনেক জায়গা থাকা সত্ত্বের মাস্টার প্ল্যান ভঙ্গ করে ছাত্রীদের একমাত্র খেলার মাঠ ও জিমনিশিয়াম নষ্ট করে হল নির্মানের ভিত্তি প্রস্তর স্থাপন করা হচ্ছে। তাছাড়া এই আয়োজনে ক্যাম্পাসের সৌন্দর্যবৃদ্ধি ও উন্নয়নের নামে বিনা টেণ্ডারে কাজ বন্টন করে দলীয় লোকজনের মাঝে বিপুল অংকের অর্থ লুটটপাটের ব্যবস্থা করা হয়েছে।

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।


