somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

বাংলাদেশটি কাঁদছে

০৬ ই জানুয়ারি, ২০১৫ বিকাল ৫:২৩
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

ঘুম থেকে উঠেই দেখি বাংলাদেশটি কাঁদছে। তাঁর সোনার প্রত্যঙ্গগুলোয় হাহাকারের দগদগে দাগ; তাঁর ঊরু, ঊরুসন্ধি, নাভি, নাভিসন্ধি, ও হৃদপিন্ড, সমস্তে চাক চাক চোপ চোপ রক্ত, লালা, ঘন সাদা তরল। তাঁকে দেখেই আমার মনে পড়ে গেছে শায়ারার কথা। শায়ারার দীর্ঘ নগ্ন সোনালী লাশটি, পাটক্ষেতে এভাবেই পড়েছিলো পাঁচদিন; অবিকল বাংলাদেশের মতো। শায়ারা, বস্ত্রহীন প্রাণহীন নারী ও নক্ষত্রহীন, শায়ারা, যার ছিলো গোলাপকুঁড়ির মতো স্বর্গদ্বার, শায়ারা, যে ঝলমল করতো স্বচ্ছ কুশিয়ারার মতো, একরাতে কবলে পড়লো হাঙ্গর ও নেকড়ের, সাপ ও কুমিরের; আর ফেরে নি, তাঁর ছেঁড়া ফাঁড়া রক্তাক্ত তরলাক্ত গলিত দলিত লাশ প্রতিবিম্ব হয়ে উঠলো আরও একটি লাশের, বাংলাদেশের। বাংলাদেশ, লাশটির দিকে তাকাতে পারি না; শায়ারা ম’রে গিয়ে বেঁচে উঠেছিলো, কিন্তু বাংলাদেশ, তাঁর ভাগ্য শায়ারার চেয়েও খারাপ, সে মরেছে, প্রতিদিন মরছে; সে পচেছে, প্রতিদিন পচছে, কিন্তু তাঁর রেহাই নেই, সে লক্ষবার ম’রেও বেঁচে উঠছে না একবার, তাঁর লাশ চুবানো হয়েছে ঘন ফরমালিনে, তাঁর রক্তে ভেসে বেড়াচ্ছে সমস্ত নদী, তাঁর সবুজ হয়ে উঠেছে লাল, তাঁর লাল হয়ে উঠেছে কালো। আমরা কি তাই চেয়েছিলাম?
গরুর গর্ভে সবসময় গরুই জন্মায়, যেরকম বাঘের গর্ভে বাঘ, হরিণের গর্ভে হরিণ, সাপের গর্ভে সাপ, ঘোড়ার গর্ভে ঘোড়া; কিন্তু মানুষই একমাত্র প্রাণী যার গর্ভে সবসময় মানুষ নাও জন্মাতে পারে, তার গর্ভে বেড়ে উঠতে পারে জঙ্গলের বিষাক্ততম গোখরোর চেয়েও অধিক বিষাক্ত গোখরো, আফ্রিকার হিংস্রতম বাঘের চেয়েও অধিক হিংস্র বাঘ, উগান্ডার কুৎসিততম নেকড়ের চেয়েও আরও কুৎসিত নেকড়ে, শুয়োর, কেঁচো, ও কৃমি। এই সাপ বাঘ নেকড়ে শুয়োর কেঁচো ও কৃমিরা, ঢোকে পড়েছে বাংলাদেশের সমস্ত রন্ধ্র ও গলিতে; ওদের লালা ও দাঁত, নখ ও জিভ, বাংলাদেশকে ক’রে তুলেছে শায়ারার আয়নাচ্ছবি।
মানুষের সমস্ত অধিকার আজ ভূলুন্ঠিত, মানুষের সমস্ত পরিচয় অস্বীকৃত; মানুষের গলা, টুঁটি, চোখ ও স্বপ্ন, মনুষ্যত্বের সমগ্র চিহ্নমূল, আজ চলে গেছে শুয়োরদের হাতে, মানুষ হয়ে পড়েছে কতিপয় বাঘ ও নেকড়ের পকেটের চাবি, সেই চাবি দিয়ে তারা তালা খোলে, বাংলাদেশকে বলাৎকার করার স্বর্গীয় সুরঙ্গটির।
এটা চলতে পারে না, এটা চলতে দেয়া যায় না; বাংলাদেশের সমস্ত হরিণেরা, ফুল ও মানুষেরা, আপনারা এক হোন, দাঁড়িয়ে পড়ুন, যে যেখানে আছেন; এক হাজার বাঘ, এক হাজার শুয়োর, এক লক্ষ নেকড়ে, দু’টি দানব, নিশ্চয়ই ষোলো কোটি হরিণের চেয়ে, ষোলো কোটি ফুল ও মানুষের চেয়ে, অধিকতর শক্তিশালী নয়।
২টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

মানুষের মধ্যে এমন কেউ কী আছেন, যাঁরা AI-এর কাছে নিজেদের জ্ঞান, লেখার দক্ষতা কিংবা সৃজনশীলতার শ্রেষ্ঠত্ব হারানোর ভয় পাচ্ছেন?

লিখেছেন মহাজাগতিক চিন্তা, ১৯ শে অক্টোবর, ২০২৬ বিকাল ৫:৪৪




এআইকে বলে ছিলাম- তুমি বলতে গেলে একটা গেদা বাচ্চার মত। এর মধ্যে অনেক মানুষ তোমাকে হিংসা করে। বিষয়টা কি?

উত্তরে এআই বলল- হা হা! আপনার কথাটা শুনে হাসি... ...বাকিটুকু পড়ুন

হুজুরের কি শরিয়াহ আইনে বিচার হবে ?

লিখেছেন সৈয়দ কুতুব, ১৯ শে অক্টোবর, ২০২৬ সন্ধ্যা ৬:১২


মুফতি মোহাম্মদ আলী কাসেমীর জন্য খারাপ লাগছে। ফেসবুকে ছড়িয়ে পড়া তথ্য অনুযায়ী, সৌদি আরবে হুতিদের ক্ষেপণাস্ত্র হামলার ঘটনার ভিডিও ধারণ করে ফেসবুকে প্রকাশ এবং এ নিয়ে লাইভ করার অভিযোগে... ...বাকিটুকু পড়ুন

=মনের হিংসা দূর করো রব=

লিখেছেন কাজী ফাতেমা ছবি, ১৯ শে অক্টোবর, ২০২৬ রাত ১১:২৯


তবুও হিংসা এসে যায় কারণে অকারণে;
পারি না সামলাতে মন আমার - ইয়া রব,
নিতে পারি না সহজ করে কিছু
মনের কিনারে ভাঙ্গে হুড়মুড় স্বার্থের কলরব।

স্বচ্ছ মনের মানুষ কী করে হই,
সহজরে করে ফেলি... ...বাকিটুকু পড়ুন

সৌদি প্রবাসীর মৃত্যুদন্ড ও রটানো গুজব

লিখেছেন মঞ্জুর চৌধুরী, ২০ শে অক্টোবর, ২০২৬ রাত ১:২২

আপনি যে দেশে যাবেন, সেই দেশের আইনের প্রতি শ্রদ্ধা রাখাটা আপনার দায়িত্ব।
আমেরিকায় আপনি মদ কিনতে পারবেন। কিন্তু আপনার বয়স অবশ্যই ন্যূনতম ২১ হতে হবে। ইউরোপে হয়তো এই বয়সটা ১৮।... ...বাকিটুকু পড়ুন

বাংলাদেশের জেন-জি ইন্ডিয়ার ককরো...

লিখেছেন জুল ভার্ন, ২০ শে অক্টোবর, ২০২৬ সকাল ৯:৫২

বাংলাদেশের জেন-জি ইন্ডিয়ার ককরোচ.....

বিপ্লবের লক্ষ্য কী- পরিবর্তন, নাকি প্রদর্শন?
বাংলাদেশে জেন-জি স্বৈরাচারের পতন ঘটিয়েছে; কিন্তু প্রশ্ন- স্বৈরাচার গেছে, স্বৈরাচারী মানসিকতা কি গেছে?
যে তরুণ প্রজন্ম গণতন্ত্র, অধিকার ও মর্যাদার দাবিতে রাজপথ... ...বাকিটুকু পড়ুন

×