somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

অভিমানিনীকে লেখা প্রথম এবং শেষ চিঠি

০৯ ই সেপ্টেম্বর, ২০১৮ ভোর ৬:৫৪
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

প্রিয় অভিমানিনী,

আজ কোন ক্ষুদে বার্তা বা স্মার্টফোনের সিমকলে নয়। প্রিয় রঙের নীল খামে তোমাকে লেখা আমার প্রথম আর শেষ চিঠি- ইচ্ছে পূরণ করে নিলাম।
অভিমানিনী, কথা তুমি রাখনি। সেই স্বপ্নের সোনালি দুপুরে গায়ের গন্ধ শুকতে-শুকতে আমাকে কথা দিতে বলছিলে, ছেড়ে যেন না যাই। অভিমানিনী, আমিতো যাইনি। কত বসন্ত পার করলাম তোমায় নিয়ে। পাখির কন্ঠে কন্ঠ মিলিয়ে দুইজন গেয়েছিলাম প্রণয়ের গান। গোধূলীতে বাবা-মার চোখ ফাঁকি দিয়ে চলে আসতে লেকের পারে গলা ধরে আড্ডা করতে।
অভিমানিনী, সেই বৈশেখে শাহবাগের পিচঢালা রাস্তায় শাড়ি পরে হাত ধরে হাঁটতে হাঁটতে বলেছিলে, ছেড়ে যাবে নাতো। বলেছিলাম, পাগলীটা, যাব না। আমি যাইনি। বর্ষায় পা মিলিয়ে দৌড়েছি দুজন বৃষ্টিতে ভিজে। সে-বার শরতে বসে কাব্য রচনা করেছিলাম। কাব্যগ্রন্থের নাম অভিমানিনী আর উতসর্গ পাত্রে তোমার নামটি বোল্ড করে লেখা।
অভিমানিনী, হেমন্তে তুমি যেই সন্তানের অস্তিত্বও নেই তার নাম রেখেছিলে "আফান" আর মেয়ে হলে আমার উপন্যাসের "শোভা"। শীতের রাতে কম্বল গায়ে বিয়ের পরের সংসার নিয়ে গল্প করতে। শীতের এক সকালে রেস্টুরেন্টের লম্বা সোফায় বসে তোমার ওড়না গায়ে জরিয়ে পৃথিবীর শ্রেষ্ঠ কম্বলের উষ্ণতা অনুভব করেছিলাম।
অভিমানিনী, কত ঘুমিয়েছি তোমার কোলে বিশ্ববিদ্যালয়ের খালি ক্লাসরুমে। আজ রাতের পর থেকে তুমি ঘুমাবে অন্যের ঘরে। যাকে তুমি কোনদিন চেননি, জানো না।
এক গ্রীষ্মে এলে আরেক গ্রীষ্মে আয়োজন করে চলে গেলে। কে বল, আমাকে আগামী বসন্তে কোকিলের গান শোনাবে।
দোয়া করি সংসারে সুখী হও। আমার আজ একটি আবদার, তোমার বাসর রাতে যখন তোমার স্বামী তোমাকে স্পর্শ করে তোমাকে উত্তেজিত করে তুলবে তখন ভুল করেও তার স্পর্শে আমাকে খোঁজার চেষ্টা কোরো না। তোমার জন্য আমার দেয়া উপহার আমার, চশমাটা। আমি আর লেখব না। লেখব না কোন গল্প, কোন উপন্যাস, কোন কাব্য। আমার লেখায় আর থাকবেনা কোন স্বার্থপর সমন্বিত অভিমানিনী। অভিমানিনী- তোমার উপহার যত্নে রেখ।

ইতি,
তোমার প্রতিক্ষিত প্রেমিক

সর্বশেষ এডিট : ১১ ই সেপ্টেম্বর, ২০১৮ বিকাল ৫:০২
৬টি মন্তব্য ৫টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

এগারটি বছর পার হয়ে গেল…. কিছু পরিসংখ্যান নিয়ে একাদশতম বর্ষপূর্তি পোস্ট

লিখেছেন খায়রুল আহসান, ১৫ ই সেপ্টেম্বর, ২০২৬ সকাল ৮:৪১



পূর্বের বর্ষপূর্তি পোস্টের লিঙ্কঃ দশম বর্ষপূর্তি পোস্ট

সামহোয়্যরইনব্লগে গত ১৩ সেপ্টেম্বর ২০১৫ তারিখ রাত ১১টা ২৬ মিনিটে প্রকাশিত হয় আমার প্রথম কবিতা, বক্ষমাঝে থাকবে তুমি। বলা যায় খুব দ্রুতই, মাত্র তৃতীয়... ...বাকিটুকু পড়ুন

দুঃখ খচিত পতাকা আমার

লিখেছেন এম ডি মুসা, ১৫ ই সেপ্টেম্বর, ২০২৬ দুপুর ১২:২৪


ঢাকা বিশ্ববিদ্যালয়ের পবিত্র প্রাঙ্গণে
আজ হঠাৎ কার ছায়া নামে?
কার দুঃসাহসী কালো হাত
ইতিহাসের বুকের ওপর আঁকে পরাধীনতার নাম?

যে নাম একদিন ভাষার কণ্ঠ রুদ্ধ করতে চেয়েছিল,
যে শাসন একাত্তরে ছড়িয়েছিল মৃত্যুর অন্ধকার
আজ কেন তার... ...বাকিটুকু পড়ুন

বাংলাদেশ হতো হায়দ্রাবাদ

লিখেছেন সৈয়দ মশিউর রহমান, ১৫ ই সেপ্টেম্বর, ২০২৬ দুপুর ২:৫৫

।।হায়দারাবাদের নিজাম।।


১৯৪৭ সাল ভারতবর্ষের মুসলমানরা যখন নির্যাতনের শিকার অনেকগুলো গণহত্যা হয়েছিল দাঙ্গা হয়েছিল। ১৯৪৬ সালে বা তারও আগে এই মোহাম্মদ আলী জিন্নাহ রাজনীতি শুরু করেছিল কংগ্রেসের রাজনীতি দিয়ে তিনি কংগ্রেসের... ...বাকিটুকু পড়ুন

মোহাম্মদ আলী জিন্নাহ: ইসলামপন্থী, ধর্মনিরপেক্ষ, নাকি রাজনৈতিক বাস্তববাদী?

লিখেছেন Sujon Mahmud, ১৫ ই সেপ্টেম্বর, ২০২৬ সন্ধ্যা ৭:৩৮

মোহাম্মদ আলী জিন্নাহকে নিয়ে দক্ষিণ এশিয়ার ইতিহাসে সবচেয়ে বেশি বিতর্কিত প্রশ্নগুলোর একটি হলো—তিনি কি সত্যিই ইসলামপন্থী ছিলেন, নাকি ইসলামকে মূলত রাজনৈতিক জাতীয়তাবাদের ভিত্তি হিসেবে ব্যবহার করেছিলেন?

এই প্রশ্নের উত্তর খুঁজতে হলে... ...বাকিটুকু পড়ুন

ডাক্তার আসিবার পূর্বে রোগীটি মারা গেলো

লিখেছেন ঠাকুরমাহমুদ, ১৫ ই সেপ্টেম্বর, ২০২৬ রাত ১০:৩৩



বাংলাদেশে ডাক্তারদের অবহেলায় কি পরিমাণ প্রাণ অকালে ঝরে গিয়েছে তা কল্পনাতীত। এবং আমাদের দেশের ডাক্তার এই অপরাধে নূন্যতম অনুশোচনা বোধ করে না।

ডাক্তারদের অবহেলার কারণে দেশের পাঠ্য বই ইংরেজি... ...বাকিটুকু পড়ুন

×