কবিতা: বাংলা ছাড়া হয় না উপমা
০৫ ই মার্চ, ২০১৬ ভোর ৫:১৯
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
বাংলা আমার মায়ের ভাষা
পুরায় মনের গহীন আশা,
হাসি কান্না এই ভাষাতে
ভেসে বেড়ায় নিত্য গীতে।
'মা' বলতেই মায়ের মনে
নিদাঘ স্নেহের ছায়া বুনে,
শিশুর কপোল চুমোয় ভরে
চাঁদের হাসি লুকোয় হেরে।
মায়ের জন্য এক চিলতে ভূমি
স্বাধীন আমি স্বাধীন তুমি,
মাতৃভাষায় মা'কে ডাকি
মাতৃভূমির কায়ায় থাকি।
ফাগুন এলেই হাওয়ার তানে
কত ফল্গুধারা বহায় প্রাণে!
ভাষাশহীদ সব সমস্বরে
প্রতিবাদ তুলে গোরের ঘরে।
ফেব্রুয়ারি বা ফাগুন ছাড়া
মাতৃভাষা কেন স্বরূপতা হারা?
আমার ভাষা মায়ের ভাষা
বিশ্বজয়ী বাংলা ভাষা,
শিশুর স্বরে মিষ্টি সুরে 'মা'
বাংলা ছাড়া হয়না এর উপমা।

সর্বশেষ এডিট : ০৫ ই মার্চ, ২০১৬ ভোর ৫:১৯
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
লিখেছেন
নতুন নকিব, ০২ রা নভেম্বর, ২০২৬ রাত ১১:৪৭
রহমতের দরজা কখনো বন্ধ হয় না; কবীরা গুনাহ, জাহান্নাম ও আল্লাহর অসীম ক্ষমা: কুরআন ও হাদীসের আলোকে একটি বিশ্লেষন

ছবি গুগল থেকে গৃহিত।
بِسْمِ اللَّهِ الرَّحْمَٰنِ الرَّحِيمِ
◆ ভূমিকা: এক...
...বাকিটুকু পড়ুন
আশি ও নব্বইয়ের দশকে জন্ম নেওয়া বিশাল এক প্রজন্মের শৈশব, কৈশোর আর বেড়ে ওঠার গল্পে জড়িয়ে আছেন বলিউড বাদশাহ শাহরুখ খান। নব্বইয়ের দশকে ভারতীয় অ্যাকশন সিনেমার একচ্ছত্র আধিপত্যের বিপরীতে...
...বাকিটুকু পড়ুন
২০২৪ সালের জুলাই আন্দোলনের পর বাংলাদেশে ফ্যাসিবাদের চিহ্ন মুছে ফেলার এক অভিনব অভিযান শুরু হয়েছিল। শেখ হাসিনার ছবি, আওয়ামী লীগের কুশপুত্তলিকা, শেখ মুজিবুর রহমানের ভাস্কর্য, কিছুই বাদ যায়নি। বড়...
...বাকিটুকু পড়ুনলিখেছেন
শেরজা তপন, ০৩ রা নভেম্বর, ২০২৬ সকাল ১১:৫৯

বাইরে যাওয়ার প্রস্তুতি নিয়ে বসে আছি, অথচ বাইরে পুলিশের সাউন্ড গ্রেনেড আর টিয়ার গ্যাসের শব্দে চারদিক প্রকম্পিত! মিরপুরে আমার বাসার কাছেই মেট্রো রেলের নিচে আগুন দেওয়া হয়েছে; কিছুক্ষণের জন্য মেট্রো...
...বাকিটুকু পড়ুনলিখেছেন
রাজীব নুর, ০৩ রা নভেম্বর, ২০২৬ দুপুর ১২:৫৯

খাওয়া দাওয়া করাটা আজকাল বিরক্তকর লাগে।
কিন্তু মানুষের বেঁচে থাকতে হলে- খেতে হবে। না খেলে শরীর দুর্বল হয়ে যাবে। প্রিয় খাবার গুলোও খেতে ইচ্ছা করে না। ভালো লাগে...
...বাকিটুকু পড়ুন