somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

নিহান কথন

১৭ ই জানুয়ারি, ২০১৭ রাত ৮:৪১
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

নিহান ২ঘন্টা যাবৎ গোসলখানায় বন্দি।অপরাধ গুরুতর। সে অতিথিদের গান শোনাতে পারেনি।তাকে এতক্ষণ আটকিয়ে রাখা হয় না,কিন্তু মা আজ ভুলে গেছেন!আর বাসায় মেহমান তাই তাকে পরিত্যক্ত ওয়াশরুমে বন্দি করা হয়েছে!

নিহান নিশ্চিত আজ একটা তুলকালাম হবে।কারণ মা অল্পতেই সব ভুলে যান!

এখন নিহানের ভাবনার সময়!ভেবে সময় পার করা যাক!আজকের বিষয় গান।সময়োপযোগী গান হল, "ভেঙে মোর ঘরের সিটকানি বের করি কে আমারে?"..রবীন্দ্রনাথ ভারশন।

রবীবাবু একজন যিনি সকল বিষয় নিয়ে গান লিখেছেন।যেমন,,ডায়রিয়া-কলেরা রুগির জন্য,"আমায় তুলে ধর,,"।গান শোনানোর একটা গান আছে,,"তোমায় গান শোনাবো, তাই আমায় জাগিয়ে রাখো,,, "
আরে রাত জেগে গান শুনাতে হবে কেন,,দিনে শোনালেই পারে!

আর ভাবা যাচ্ছে না,খিদে লাগল মনে হয়।খিদে লাগলে ভাবা যায় না।

রাত ১০ টা।নিহানের মা সুলতানা বেগম ময়লা বাবার আস্তানায় বসে আছেন।বাবার সারাগায়ে ময়লা মাখা।তিনি মুখ হাসি হাসি রাখতে চেষ্টা করছেন,,বাবার সামনে মন খারাপ করন মানা।

বাবা ফোনে কথা বলছেন।
"তর মারে আমি,,,,,,,।হারামজাদা আমার লগে বিটলামি,,তর বংশ আমি নির্বংশ করমু।"
কল কেটে তিনি সুলতানার দিকে তাকালেন।

"কিছু মনে লইয়েন না,,আমি নিচা জাতের মানুষ মুখ আমার খারাপ,,তয় চোখ খারাপ না,মন বালা।"
"কেন আইছেন?"

"আমার মেয়ে হারিয়ে গেছে,,,তাকে খুজে পাচ্ছি না!"
"মাইয়া আরাইছে তয়,আইন্নে মন খারাপ হরবেন,,আসতাছেন কেরে?মনে অয় আইন্নের রঙ লাগছে!"
"ছবি আনছেন? "
সুলতানা নিহানের ছবি দিলেন।
ছবি দেখে ময়লা বাবা বললেন,"আইন্নের মাইয়া কই আছে আমি জানি,,তিন আজার টেহা কনটাক!আগ্রিম টেহা দেন।অহন মাইনষের বিশ্বাস নাই,,,কাম করনের পর টেহা দেয় না।একজন চইদ্দ দিন ঘুরাইতাছে!"

"আমার কাছে ২০০০ টাকা আছে।"
"তাইলে কি; বাড়িত যান,যে আরাইছে হেরে খুইজা কি হরবেন,,হেরে আরাইতে দেন।"

সুলতানা আস্তানা থেকে বের হয়ে হরহর করে বমি করল।তার পেট ময়লার গন্ধে ভরে গেছে।

সুলতানা আলমারি খুলে টাকা বের করছে।তাড়াতাড়ি করায় মাটির ব্যাংক পরে ভেঙে গেল।

এই শব্দে নিহান জেগে উঠল।সে কখন ঘুমিয়ে গেছে টের পায়নি।সে দরজায় শব্দ করতে শুরু করল।তার মা গোসলখানার দরজা খুলে তাকে বের করে চিৎকার শুরু করল,,,

"আমি আগেই বুঝতে পারছিলাম,,ময়লা বাবা পারবেন।আমি বাসায় আসার আগেই তরে বাসায় পাঠাইছে,, তার কি ক্ষমতা!ময়লা বাবার কি ক্ষমতা!"

নিহান শান্তস্বরে বলল,"মা,গু বাবার কাছে গেলে আরো আগেই পেতে।আমি তার কাছেই ছিলাম।"

সুলতানা অবাক হয়ে বলল,"গু বাবা!তার সারা গায়ে গু মাখা?"

"না,,মা! তুমিই আমায় ঐ পায়খানায় বন্দি করে,ভুলে গেছ!"
সর্বশেষ এডিট : ১৭ ই জানুয়ারি, ২০১৭ রাত ৮:৪২
২টি মন্তব্য ২টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

চন্দ্রপ্রভা

লিখেছেন সাইফুলসাইফসাই, ১৬ ই অক্টোবর, ২০২৬ দুপুর ১২:০৭

চন্দ্রপ্রভা
সাইফুল ইসলাম সাঈফ

তোমাকে দেখে মোহিত হই চন্দ্রপ্রভা
রোদ পড়লে চকচক করে
এতই সুন্দর লাগে
একদৃষ্টে তাকিয়ে থাকি।
তোমাকে ছুঁতে ইচ্ছে করে
কিন্তু পাই না যে সাহস।
তুমি নাই বলে কি এত ঝড়?
তুমি পাশে নাই বলে... ...বাকিটুকু পড়ুন

আপনি কি পেলেন?

লিখেছেন সত্যপথিক শাইয়্যান, ১৬ ই অক্টোবর, ২০২৬ দুপুর ১২:৫৬



বাংলার দুই নোবেল জয়ী রবি ঠাকুর আর ডঃ ইউনুসের পিছনে অনেক কথাই তো বললেন।
ব্লগ লেখায় ভরিয়ে ফেললেন!
খোদা তাঁদেরকে যে জায়গা দিয়েছেন, তা থেকে এক চুল কি নিচে নামাতে... ...বাকিটুকু পড়ুন

তোমরা নেহা বোরা কে বাংলাদেশের কথা বোলো না

লিখেছেন শ্রাবণধারা, ১৬ ই অক্টোবর, ২০২৬ দুপুর ২:০২


নেহা বোরাকে তোমরা বাংলাদেশের কথা বোলো না। বোলো না যে, তিনি যখন বাংলাদেশের ছাত্র আন্দোলনের ভূয়সী প্রশংসা করছেন, তখন বাংলাদেশে একটি বিশ্ববিদ্যালয়ের তরুনেরা ক্যাম্পাসে গরু জবাই করে জেয়াফত খাওয়ার আন্দোলন... ...বাকিটুকু পড়ুন

জগন্নাথবাসীগণ, আমার কথা শুনছেন কি?

লিখেছেন সত্যপথিক শাইয়্যান, ১৬ ই অক্টোবর, ২০২৬ রাত ৯:০৩

জগন্নাথবাসীগণ,
আপনাদের গরু কোরবানি যদি হযরত জাবের (রাঃ)-এর মতো
নবীজীর সম্মানে হয়ে থাকে, তাহলে মোবারকবাদ।
আর, শুধু প্রতিবাদ দেখাতে একটি অবলা পশুকে হত্যা করে থাকলে,
তার জন্যে খোদার দরবারে বিচার দিলাম।
...বাকিটুকু পড়ুন

রংয়ের মানুষ

লিখেছেন সৈয়দ কুতুব, ১৭ ই অক্টোবর, ২০২৬ রাত ১২:৫০


গ্রেট মাদ্রাজ ফ্যামিন যখন অনুপ্রেরণার উৎস
একদিন আমাদের সবার প্রিয় সংসদ সদস্য আমির হামজা ওয়াজে বেশ গরম গরম কথা বলছিলেন। মহান আল্লাহ তায়ালার সৃষ্টির সৌন্দর্য ব্যাখ্যা করতে গিয়ে হঠাৎ রাশমিকা... ...বাকিটুকু পড়ুন

×