- দাদা, একটা বিড়ি হবে ?
- কি ??
- বিড়ি, বিড়ি, ঐযে ধইরা মুখ দিয়া টান দিতে হয়, ঐটা...... হবে ?
- ছিঃ, আমার মত একজন মুরুব্বির কাছে বিড়ি চাও, লজ্জা করলো না একবারও ?
- কেন, মুরুব্বি মানুষরাও তো মানুষ, তাই না ? তারা কি বিড়ি খায় না ? আর খাইলে তো কাছে রাখেই । তা ছোট মানুষ হইয়া সেই বিড়ি চাইলে দোষ কোথায়, আজব তো...
- না নেই ??
- আমার তো মনে হইতেছে, নেই.... থাকলে দেন না একটা...
- নেই কাছে ।
- এই তো, মিছা কথা কইলেন !!! এতক্ষণ না কইলেন মুরুব্বি, তাইলে এখন ছোটদের এসব মিথ্যা বলা শিখাইতেছেন ? ছিঃ দাদা, ছিঃ...
- এই বেশি পাকনামি করবা না, তোমার বাপ রে কইয়া দিমু নে কিন্তু...
- ভাব নিয়েন না, আমার বাপে জানে যে তার পোলা একটু আকটু বিড়ি খায় । সে এও জানে, এসব দোষের কিছু না...
- যাও ভাগো, ভালো লাগতেছে না তোমার বিড়ির নাটক, ফটও, আমার কাজ আছে...... গঞ্জে যামু, তোমার বৌদির লাইগা এক খান শাড়ি কিনন লাগবো... শাড়ি ছাড়া হেই আমারে আইজকা বাড়ি ঢুকতে দিবো না...
- হা হা হা, বৌদি এইবার একটা জুতের কাম করছে, তা কি শাড়ি কিনবেন ?
- তা জানি কি, দেখি, যেইটা কম দামের মধ্যে পছন্দ হয় সেরকম একটা কিইনা আনুম নে...
- সুতির মধ্যে কিইনেন, কমে পাইবেন...
- থাক, তোমার আর জ্ঞান দেওনের কাম নাই, আগে নিজে একটা বিয়া করো...... বউরে যত খুশি শাড়ি কিন্না দিও...
- এই তো দাদা, নিজে ডুবছেন তো... আর এখন বাকিদেরকেও ডুবাইতে চান, না ?
- ডুবামু !!! কই ? কেন ?
- আরে এই ডুবানো হইলো গিয়া বিয়া, বিয়া, বুঝছেন ?
- ওহ, হেইয়া কও, এইবার বুঝছি । তা বিয়া তাইলে কি করবা না জীবনে ?
- করুম না কেন ? করুম, তয় ব্যাচেলর জীবনটাতে একটু মজা কইরা লই, মরতে যখন হইবই তখন না হয় একটু পরেই মরি
- ভালোই মজার কথা কইছো, থাকো এখন, যাই, গঞ্জ যাইতেও ভালো টাইম লাগবো ।
সর্বশেষ এডিট : ০১ লা সেপ্টেম্বর, ২০১৬ দুপুর ১:০৮

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



