somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

পোস্টটি যিনি লিখেছেন

মোশারফ হোসেন ০০৭
বেলাশেষে ক্লান্ত-তৃষ্ণার্ত পথিকের ন্যায় আসলাম সামুর তীরে, রেখে যেতে চাই কিছু অবিস্মরণীয় কীর্তি । পারি না আর না পারি, চেষ্ঠার ত্রুটি রাখবো না, এই ওয়াদা করছি ।

একটি রোমান্টিক পরিসর - বাসর রাত ;) =p~

৩১ শে ডিসেম্বর, ২০১৬ ভোর ৫:০১
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

: এই যে । আপনি কিন্তু আমাকে আমার অনুমতি ছাড়া টাচ করবেন না ।
: মানে কি বুঝলাম না !!
: বুঝতে হবে না । আপনি আমাকে টাচ করবেন না । করলে কিন্তু আমি কান্না করবো ।
: ওকে । তাও কান্না করতে হবে না । তাহলে এখন একটু সরে বসেন, আমি ঘুমাবো । এভাবে বিছানার মাঝখানে বসে থাকলে আমি ঘুমাবো কি ভাবে ।
.
: শোনেন আমি আপনার ৫ বছরের ছোট । তাই আমাকে আপনি বলবেন না । আমাকে আপনি তুমি করে বলবেন । আর আমি আপনাকে আপনি করে বলবো ।
: কেন এমনটা হবে !? হয় দুজনে তুমি বলবো না হয় আপনি ।
: দেখুন কথা না শুনলে কিন্তু কান্না করবো । এমনি আম্মু আব্বুর জন্য খারাপ লাগছে ।
: কি আজব,,,, কথায় কথায় কাঁদতে হবে নাকি !!
: না । আগে বলেন রাজি কিনা ।
: ওকে, রাজি । তুমি ঘুমাবে না ?
.
: শোনেন আজ রাতে আমি আপনি কেউ ঘুমাবো না ।
: কেন ?
: আমি না সারা জীবন কোন প্রেম করিনি। সব সময় ভেবেছি, যাকে বিয়ে করবো, তার সাথেই প্রেম করবো । আর যত দিন তাকে ভালবাসতে পারবো না তত দিন তাকে টাচ করতে দিব না ।
: ওহহ আচ্ছা । এর সাথে না ঘুমানোর কি কারণ, বুঝলাম না ।
: আপনি আজ ঘুমাবেন না । আজ সারা রাত আপনার সাথে গল্প করবো ।
: কি গল্প ?
.
: আমার বরকে নিয়ে আমি যত স্বপ্ন দেখছি...... সেই গল্প ।
: এ মা...... আমি না আজ খুব ক্লান্ত । কাল গল্প করি ।
: না...... আজকেই । আপনি ঘুমালে কিন্তু আপনার গায়ে পানি ঢেলে দিবো ।
: কয় কি (এই শীতের রাতে) !! না থাক, তার চেয়ে বরং গল্প করি । বলো কি বলবে ।
: আপনি তো আচ্ছা বোরিং মানুষ । কথা বলতেও পারেন না ঠিক ভাবে । আমার নাম জিজ্ঞেস করেন ।
.
: ওহহ আচ্ছা, তোমার নামতো রাইসা, তাই না ?
: আরে ধুর, এভাবে কি কেউ জিজ্ঞেস করে ?
: তাহলে কি ভাবে জিজ্ঞেস করে ?
: বলবেন...... "তোমার নাম কি" ?
: কিন্তু আমি তো তোমার নাম জানি ।
: ইহহহহ...... আপনাকে কিন্তু । যা বলতে বলছি তাই বলেন ।
: ওকে...... তোমার নাম কি?
: আমি রাইসা ।
: কিসে পড়ো ?
: অনার্স ২য় বর্ষ ।
: আর কি ?
: ধুর ছাই...... কি বোরিং মানুষ আপনি ।
: আবার কি করলাম ?
: ওকে আপনার প্রশ্ন করতে হবে না । আমি নিজে থেকেই বলছি ।
.
.
: জানেন, আমার সব ফ্রেন্ড রা রিলেশন করতো। কিন্তু আমি করতাম না ।
: কেন ?
: কারণ আমি আমার বরের দুষ্ট মিষ্টি বউ হতে চাইছি সব সময় ।
: কি রকম ?
: আমি সব সময় চাইছি...... আমার সব ভালোবাসা আমি আমার বরকে দিবো । আর ওকে খুব জ্বালাবো ।
: কি রকম ?
: জানেন আমার চাহিদা গুলো খুব সামান্য। আমার বাড়ি, গাড়ি, ভালো পোশাক, দামি ফার্নিচার কিছুই চাইনা ।
.
: তাহলে কি চাই ?
: রোজ সকালে আপনি যখন অফিসে যাবেন, তখন আমার কপালে একটা চুমু দিবেন ।
: আর ?
: দুপুরে খাবার আগে যেখানেই থাকেন, আমাকে একটা কল দিবেন । না হলে আমি না খেয়েই থাকবো ।
: ওকে দিবো । আর ?
: অফিস থেকে ফেরার সময় আমার জন্য, চকলেট, আইসক্রিম, ফুসকা, কিছু না কিছু আনতে হবে ।
: আর ?
.
: যদি কখনো ভুলে যান তবে আবার বাইরে পাঠাই দিবো ।
: ওকে আনবো । আর ?
: ভালবাসা দিবস, মেরেজ ডে, সহ সব ভালো ভালো দিনে আমায় নতুন করে প্রপোজ করতে হবে । কিন্তু কোন ফুল দেওয়া যাবে না ।
: এটা কেমন কথা !!
: জী এমনি কথা ।
: আর ?
: আমার কুয়াশা, চাদনী রাত, ঠান্ডা খুব ভালো লাগে । তাই মাঝে মাঝে ঘুরতে নিয়ে যেতে হবে । ব্যস্ত থাকলে বলবো না ।
: ওকে ।
.
: মাঝে মাঝে চাদনী রাতে, বেলকোণিতে বসে এক কাপে দুজন কফি খাবো ।
: এক কাপে কেন ?
: হুম এক কাপেই খাবো ।
: ওকে, আর ?
: মাঝে মাঝে বৃষ্টির রাতে ছাদে গিয়ে দুজন ভিজবো । আর আপনি কদম ফুল দিয়ে আমায় প্রপোজ করবেন ।
: এই শহরে কদম ফুল কই পাবো !!??
: আমি জানি না । আর রাগ করলেও কদম ফুল দিয়ে রাগ ভাঙ্গাতে হবে ।
: এটাতো রীতিমত টর্চার !! সারা বছর কদম ফুল কই পাবো ??
: আমি জানি না ।
: আচ্ছা অন্য ফুলের কথা বলো ।
: না । কদম ফুল না দিতে পারলে আমায় কোলে নিতে হবে । যতক্ষণ মন ভালো হয়নি ততক্ষণ কোলে নিয়ে থাকতে হবে ।
: এই ৪৮ কেজির বস্তারে কোলে নিলে আমি বাচবো !!??
.
: আমি জানি না । কদিন পর আরো মোটা হবো । তবুও কোলে নিতে হবে ।
: বলে কি !! প্রথমের গুলাইতো ভালো ছিল ।
: সব গুলাই ভালো, কোলে নিবেন কিনা বলেন ।
: ওকে বাবা নিবো ।
.
.
.
: শোনেন ।
: হুম বলো ।
: আপনার এই বোকা বোকা চশমাটা একটু খুলবেন।
: কেন ?
: আপনাকে দেখবো । এত মোটা ফ্রেমের চশমা পড়েন, এখনো ভালো করে আপনাকে দেখিই নাই ।
: আচ্ছা আমি ঘুমাবো...... কাল কথা হবে গুড নাইট ।
.
.
: এই যে শোনেন, এখানে তো একটা বালিশ, আমি কোথায় ঘুমাবো ?
: আমার বুকের উপর ।
: মানে ?
: তোমার যেমন আমাকে নিয়ে অনেক স্বপ্ন । ঠিক তেমন তোমাকে নিয়ে আমার একটা স্বপ্ন । আমার বউ সব সময় আমার বুকে মাথা দিয়ে ঘুমাবে । সারদিন যত রাগ ঝগড়াই হোক , রাতের বেলা যেন কেউ কখনো অন্যজনকে ছাড়া না ঘুমাতে পারে ।

[সংগৃহীতঃ অসম্ভব ভালো লেগেছে লেখাটা, ফেসবুকে একটি গ্রুপ থেকে তাই কপি করে এখানে পেস্ট করলাম অবশ্য কিছুটা সংযোজিত ও সংশোধিতভাবে]
সর্বশেষ এডিট : ৩১ শে ডিসেম্বর, ২০১৬ ভোর ৫:০১
৬টি মন্তব্য ৬টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

দরজা ভাঙ্গে যে রাষ্ট্র।। দ্বীপ সরকার

লিখেছেন দ্বীপ ১৭৯২, ১৬ ই অক্টোবর, ২০২৬ সন্ধ্যা ৭:৪০



দরজা ভাঙ্গে যে রাষ্ট্র

একদা এক রাতে-
রাষ্ট্র, কড়া নাড়তে নাড়তে দরজা ভেঙ্গে
ঢুকে পড়লো
আমি নিথর,নিস্তব্ধ এক জনগণ
বললাম,আমি ভয় পাচ্ছি
রাষ্ট্র হাসতে হাসতে ভাঙ্গা দরজা দিয়ে
এক পা দুই পা করে,লোকালয়ে মিশে গেলো

রাষ্ট্র কি ভয়... ...বাকিটুকু পড়ুন

জগন্নাথবাসীগণ, আমার কথা শুনছেন কি?

লিখেছেন সত্যপথিক শাইয়্যান, ১৬ ই অক্টোবর, ২০২৬ রাত ৯:০৩

জগন্নাথবাসীগণ,
আপনাদের গরু কোরবানি যদি হযরত জাবের (রাঃ)-এর মতো
নবীজীর সম্মানে হয়ে থাকে, তাহলে মোবারকবাদ।
আর, শুধু প্রতিবাদ দেখাতে একটি অবলা পশুকে হত্যা করে থাকলে,
তার জন্যে খোদার দরবারে বিচার দিলাম।
...বাকিটুকু পড়ুন

রংয়ের মানুষ

লিখেছেন সৈয়দ কুতুব, ১৭ ই অক্টোবর, ২০২৬ রাত ১২:৫০


গ্রেট মাদ্রাজ ফ্যামিন যখন অনুপ্রেরণার উৎস
একদিন আমাদের সবার প্রিয় সংসদ সদস্য আমির হামজা ওয়াজে বেশ গরম গরম কথা বলছিলেন। মহান আল্লাহ তায়ালার সৃষ্টির সৌন্দর্য ব্যাখ্যা করতে গিয়ে হঠাৎ রাশমিকা... ...বাকিটুকু পড়ুন

অভিনন্দন নাবিহা সাকলায়েন: ৩০ বছর পরের এআই পটেনশিয়াল

লিখেছেন কলাবাগান১, ১৭ ই অক্টোবর, ২০২৬ রাত ৩:৩৮


কনসেপ্ট টা খুবই সোজা...পৃথিবীর তাবত মানুষ ই জানে যে আপনার বিশ বছর বয়সে শরীরে যে কোষ গুলি আছে তা আপনার ৬০ বছর বয়সের কোষ আর সেইম না ..লম্বা সময়... ...বাকিটুকু পড়ুন

”আমার রাজনীতির রূপরেখা” -- জিয়াউর রহমান

লিখেছেন প্রামানিক, ১৭ ই অক্টোবর, ২০২৬ বিকাল ৪:০০


শহীদুল ইসলাম প্রামানিক
আমি তখন দৈনিক দেশ পত্রিকায় চাকরি করি। এটা আমার দ্বিতীয় চাকরি। প্রথম চাকরি নিয়েছিলাম ব্রিটিশ আমলের প্রকাশিত দৈনিক আজাদ পত্রিকায়। আজাদ পত্রিকাটি ব্রিটিশ আমলে মুসলমানের পক্ষের একমাত্র... ...বাকিটুকু পড়ুন

×