somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

পোস্টটি যিনি লিখেছেন

মোশারফ হোসেন ০০৭
বেলাশেষে ক্লান্ত-তৃষ্ণার্ত পথিকের ন্যায় আসলাম সামুর তীরে, রেখে যেতে চাই কিছু অবিস্মরণীয় কীর্তি । পারি না আর না পারি, চেষ্ঠার ত্রুটি রাখবো না, এই ওয়াদা করছি ।

চাঁদের কালো জোছনার গল্প ।। ১ম পর্ব ।।

১৮ ই জানুয়ারি, ২০১৭ রাত ১২:৫৫
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

ঘড়িতে রাত আটটার মত বাজে । হঠাৎ পাশের ঘর থেকে আওয়াজ আসলো,

- সিয়াম, এই সিয়াম, এইদিকে আয় তো ।

কম্পিউটারে গেমস খেলছিল সিয়াম । ফিফা-১৬, সারাদিন ধরেই খেলে সে । কম্পিউটারের সামনে থেকে সিয়ামের উঠা মানেই, বিরাট কিছু । হঠাৎ মায়ের ডাক শুনতে পেলো, না উঠেই বা উপায় কি । অগত্যা, গেমস কিছুক্ষণের জন্য থামিয়ে চেয়ার ছেড়ে উঠলো সে ।

- কি ব্যাপার, মা, ডাকছিলে কেন ?
- তোর আসলাম মামা আসছে ।
- ওয়াও, আসলাম মামা !! সে তো বহুদিন পর । যাক আজকে অনেক মজা হবে ।
- অফিসের কাজে দুইদিন আগেই চুয়াডাঙ্গা থেকে সরাসরি চট্টগ্রামে গিয়েছিল ও । দুইদিন খাঁটা-খাটুনির পর, তোর মামা আসছে আমাদের বাড়িতে । জার্নি করার পর এমনিতেই আজকে খুব ক্লান্ত থাকবে । তাই খবরদার, মামাকে একেবারেই ঘাঁটানো যাবে না ।
- ওহ, আচ্ছা । ঠিক আছে । তা কখন আসছে মামা, মা ?
- আসলাম অবশ্য আজই আবার চুয়াডাঙ্গা ব্যাক করতো কিন্তু ঢাকার উপর দিয়ে যাওয়ার সময় আমাদের সাথে দেখা না করলে কেমন হয়, তা-ই আসছে । তবে তুই কিন্তু আজকে ঐ কোণার ঘরটাতে থাকবি । মামার সাথে থাকলে মামাকে শান্তিমত ঘুমাতে দিবি না, ও আমি জানি ।
- কই, আমি আবার কি করবো !!
- কি আর, সারাক্ষন ঘ্যানর ঘ্যানর করবি !! নাহ, তোকে আসলামের সাথে রাখবো না আমি ।
- তাই বলে, ঐ কোণার ঘরে !!
- হ্যাঁ, কোণার ঘরে । আজকে রাতটা ঐ ঘরেই থাকবি তুই ।
- না, মা, আমি পারবো না ।
- পারবো না মানে ?
- আমি কোণার ঘরে যেতে পারবো না ।
- তুই পারবি না, মানে ? তোকে যেতে বলেছি, চুপচাপ যা ।
- কিন্তু মা, আমার তো ভয় করে ।
- ভয় করে !! নাটক করিস, না ? রাত জেগে গেমস আর ফেসবুক টা গুঁতাতে পারবি না, তাই তো !! ও আমি ভালো করেই বুঝছি ।
- না, মা, তুমি বিশ্বাস করো, গেমস না হয় এক রাত খেললাম না । কিন্তু ঐ কোণার ঘরে থাকলে তো আমি ভয়েই শেষ হয়ে যাবো ।
- এত বড় ধারী ছেলের ভয় করে ?! এইবার অনার্স সেকেন্ড ইয়ারে উঠবি, আর এখনও ভয় ভয় করিস !! ছিঃ, লজ্জা করে না, তোর ?
- ধুর, লজ্জা করে বেঁচে থেকেও লাভ আছে । মরে গেলেই তো সব শেষ ।
- ঠিক আছে, আর ফাউ বকতে হবে না । খালি আজকের রাতটাই তো । তুই তো আবার কাল থেকে শুতে পারবি নিজের ঘরে । একটা রাত ম্যানেজ করে নে, যা ।
- কিন্তু মা...
- কিন্তু কি ?
- ঐ কোণার ঘরে যেতে গেলে তো ঐ বারান্দা দিয়ে যেতে হবে । আমার তো সন্ধ্যার পর বারান্দায় যেতেই তো ভয় করে, তুমি তো জানোই ।
- অতসব আমি বুঝি না । যেভাবে হোক একটা ব্যবস্থা করে নে । আমি আর এই বিষয়ে কোন কথাই শুনতে চাই না ।
- কিন্তু...
- আর কোন কিন্তু না । আল্লাহ্‌র ওয়াস্তে আমাকে মাফ কর তোরা সব । সারাদিন সংসারের ঘানি টেনে তোদের সকলের সাথে এত বকবক করার শক্তি থাকে না ।

মায়ের এই কথা শুনে অগত্যা সিয়ামকে চুপ করতে হলো । কিন্তু বারান্দার কথা হঠাৎ আবার মনে হতেই ভয়ের একটা শিহরণ বয়ে গেলো ওর পুরো শরীরে । কি ব্যবস্থা করা যায়, ভাবতে ভাবতে আবার নিজের ঘরে চলে গেলো সিয়াম ।

(বাকীটা আগামী পর্বে)
সর্বশেষ এডিট : ১৮ ই জানুয়ারি, ২০১৭ রাত ১২:৫৫
১টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

=আয় সখিরা ফিরে যাই মেয়ে বেলা=

লিখেছেন কাজী ফাতেমা ছবি, ১৯ শে আগস্ট, ২০২৬ রাত ১০:৪৯


যাবি নাকি তোরা সখি
আমার সাথে মেয়েবেলা;
যেখানটাতে বসতো যে রোজ
কানামাছি বউছি খেলা।

ভাইবোনেরা রোজ বিকেলে
মাঠে হতাম সমবেত,
ডাংগুলি আর গোল্লাছুটে
বিকেল-খেলায় কেটে যেত।

খেলার আসর উঠোনজুড়ে
তোরাও কী খেলতি এমন?
করলে স্মরণ অতীতের দিন
বুকে লাগে কেমন কেমন।

আয়... ...বাকিটুকু পড়ুন

আমি মাস্টার্স পাস করে ড্রাইভিং পেশা বেছে নিয়েছি

লিখেছেন সৈয়দ কুতুব, ২০ শে আগস্ট, ২০২৬ রাত ১২:৪৩


পিংক বাস সার্ভিসের একজন নারী চালক, নাম রাবেয়া খাতুন। তিনি মাস্টার্স পাশ করে বাস চালাচ্ছেন। খবরটা পড়ে অনেকেই বাহবা দিচ্ছেন, কেউ কেউ বলছেন বাংলাদেশ এমন প্রতিভাকে ধরে রাখার যোগ্য... ...বাকিটুকু পড়ুন

একটি মেয়ের দৌড়াদৌড়ি ও একটি মায়ের অপেক্ষা

লিখেছেন এস.এম. আজাদ রহমান, ২০ শে আগস্ট, ২০২৬ সকাল ৮:১৭

একটি মেয়ের দৌড়াদৌড়ি ও একটি মায়ের অপেক্ষা

মঙ্গলবার রাত ১০টা ২৭ মিনিট। গুলশানের একটি হাসপাতালে থেমে গেল ব্যারিস্টার তৌফিক নেওয়াজের হৃদয়- দীর্ঘদিনের অসুস্থতার পর।

আর ঠিক তখন, শহরের অন্য প্রান্তে, মুন্সিগঞ্জ... ...বাকিটুকু পড়ুন

বিকাশ নূরা এবং হিরো আলমকে যারা প্রধানমন্ত্রী ভাবতেন ;)

লিখেছেন জ্যাক স্মিথ, ২০ শে আগস্ট, ২০২৬ দুপুর ২:৩২



একজন মানুষের জ্ঞান-বুদ্ধি, শিক্ষা-দীক্ষা থাকার চাইতেও জরুরী বিষয় হচ্ছে তার অন্তর্দৃষ্টি থাকা। অন্তর্দৃষ্টি, অন্তরচক্ষু বা জ্ঞানচক্ষু সম্পন্ন একজন ব্যক্তিকে কখনোই ধোঁকা দেওয়া বা ধোঁকায় ফেলানো সম্ভব নয় কারণ এরা... ...বাকিটুকু পড়ুন

বাঙ্গালী কেন মুসলমান হতে পারে না?

লিখেছেন মুহাম্মদ মামুনূর রশীদ, ২০ শে আগস্ট, ২০২৬ বিকাল ৫:৪৫

অনারব টার্কিশ, কুর্দি আর ইরানিয়ানরা তাদের নিজ নিজ ভাষা ও সংস্কৃতি সংরক্ষন করে ও তা ধারন করেও তারা মুসলিম, পাকিস্তানের পাঞ্জাবীরাও যখন নিজেদের পাঞ্জাবী জাতি হিসেবে অহংকার করে, তখনও তারা... ...বাকিটুকু পড়ুন

×