somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

পোস্টটি যিনি লিখেছেন

মোশারফ হোসেন ০০৭
বেলাশেষে ক্লান্ত-তৃষ্ণার্ত পথিকের ন্যায় আসলাম সামুর তীরে, রেখে যেতে চাই কিছু অবিস্মরণীয় কীর্তি । পারি না আর না পারি, চেষ্ঠার ত্রুটি রাখবো না, এই ওয়াদা করছি ।

সৌভাগ্যবান/সৌভাগ্যবতীদের কপালেই একসাথে হাসি আর কান্না জোটে । বাকীদের নয়...

০২ রা ফেব্রুয়ারি, ২০১৭ দুপুর ১২:৫৬
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

- এই নাও, ১০০০০ টাকা ।
- এতগুলো টাকা !! তা আবার ১০০০০ !! কেন ?
- কেন মানে কি !! দিয়েছি, নাও চুপচাপ ।
- যদি না নেই ?
- না নেই, মানে কি !! নাও বলছি ।
- না, এভাবে কারও কাছ থেকে শুধুশুধু টাকা নেওয়ার শিক্ষা আমি বাসা থেকে পাইনি ।

শিপলুর কথায় অরিণের কান্না চলে এলো । চোখের কোণা বেয়ে বিন্দু বিন্দু অশ্রুকণা উঁকি দিলো তার । কান্নার কারণে অরিণের ফুঁপানো ভাবও চলে এলো । শিপলু অবশ্য এমন কিছুর জন্য প্রস্তুত ছিল না । অরিণের হঠাৎ কান্নায় শিপলু ভ্যাবাচ্যাকা খেয়ে গেলো ।

- এই কি করছো কি !!
- (ফোঁপাতে ফোঁপাতেই) কিছু না ।
- কাঁদছো কেন ?
- কই কাঁদছি ?
- তাহলে চোখে পানি কেন ?
- চোখে কি যেন একটা গেলো, তাই মনে হয়...
- ওহ, চোখে কিছু একটা গেলে কি ফোঁপানো ভাবও আসে মানুষের ?

শিপলুর কথা শুনে অরিণ চুপ হয়ে গেলো এবার । তার হাতে এখনও সেই ১০০০ টাকার নোটগুলো আছে । অরিণ আর কিছু না বলেই পিছন ঘুরে যেতে উদ্যত হতেই পিছন থেকে শিপলু খপ করে ওর হাতটা ধরে ফেললো । এমন অবস্থার জন্য অরিণ মোটেও প্রস্তুত ছিল না । তবে তাদের দুইজনের মধ্যেই অরিণই প্রথমে কথা বললো ।

- এই কি করছো !! হাত ধরলে কেন ?
- ধরলাম কেন, মানে ?
- মানে কিছু না । হাত ছাড়ো । আমি যাবো ।
- যাবো মানে ? কোথায় যাবে ?
- বাসায় ।
- না, পারবে না ।

শিপলুর কথায় অবাক হয়ে গেলো অরিণ । শিপলু আর অরিণ এক সাবজেক্টেই থার্ড ইয়ারে পড়ে এক স্বনামধন্য বেসরকারী বিশ্ববিদ্যালয়ে । বড়লোকের দুলালী অরিণ আর প্রাইমারী স্কুল মাস্টারের ছেলে শিপলু । অর্থনৈতিক স্ট্যাটাস অবশ্য কখনই অরিণের পথ আটকাতে পারেনি শিপলুকে পছন্দ করতে । সেই ফাস্ট ইয়ার থেকেই অরিণের এই ভালোলাগা । শিপলুকে অরিণ কখনও না বললেও শিপলু ব্যাপারটা অনেক আগেই বুঝতে পেরেছে । কিন্তু ধনী-গরীবের ফারাকের ব্যাপারটাই এতদিন শিপলুকে এগুতেই দেইনি একেবারে । কিন্তু আজকে...... অরিণের চোখের পানি সব বাধ ভেঙে দিয়েছে শিপলুর ।

- পারবো না মানে ?
- না, পারবে না । বলছি তো ।

শিপলুর কথায় অজান্তেই অরিণের হাসি পেয়ে যায় । অরিণ চোখ ভালো করে মুছে, শিপলুর দিকে তাকায় এবার ।

- তো কি করবো এখন ?
- এখন আমরা ঘুরতে যাবো ।
- কিন্তু তোমার এই সেমিস্টারের ফি দেওয়ার ব্যাপারটা ?
- সেটা পরে দেখা যাবে ।
- তাহলে কিন্তু দুইজন মিলেই দেখবো, ঠিক আছে ? আগে তুমি টাকাগুলো রাখো নিজের কাছে ।

শিপলু অরিণের কথার কোন জবাব দিতে পারলো না । কিছুক্ষণ ভেবে নিয়ে অবশেষে অরিণের কাছ থেকে ১০০০ টাকার নোটগুলো নিয়ে নিজের পকেটে ঢুকালো সে । কিন্তু এতকিছুর পরেও শিপলু অরিণের হাত ছাড়েনি । ওদিকে আশেপাশের অরিণ আর শিপলুর এই ব্যাপারটা অনেক কৌতূহল নিয়েই দেখতে লাগলো । শিপলু হঠাৎ অরিণের হাত ধরে হ্যাঁচকা টান দিয়ে হাঁটা শুরু করলো । ওদিকে আশেপাশের সবার দৃষ্টি খেয়াল করে, অরিণ পুরো লজ্জায় লাল হতে লাগলো । তাহলে কি অবশেষে......? হ্যাঁ, অরিণের হাত এখন তার ভালোলাগার মানুষটির হাতে !! অরিণের আবার কান্না এলো । এবারের কান্নাটা অবশ্য অনেক আবেগের, ভালোলাগার, সুখের । কোন মানুষের জীবনে একইসাথে এরকম কান্না আর হাসি কি জোটে !! হয়তো হ্যাঁ, হয়তো না । তবে যাদের জোটে, তারা কিন্তু সত্যিই অনেক সৌভাগ্যবান/সৌভাগ্যবতী ।
সর্বশেষ এডিট : ০২ রা ফেব্রুয়ারি, ২০১৭ দুপুর ১২:৫৬
০টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

=আয় সখিরা ফিরে যাই মেয়ে বেলা=

লিখেছেন কাজী ফাতেমা ছবি, ১৯ শে আগস্ট, ২০২৬ রাত ১০:৪৯


যাবি নাকি তোরা সখি
আমার সাথে মেয়েবেলা;
যেখানটাতে বসতো যে রোজ
কানামাছি বউছি খেলা।

ভাইবোনেরা রোজ বিকেলে
মাঠে হতাম সমবেত,
ডাংগুলি আর গোল্লাছুটে
বিকেল-খেলায় কেটে যেত।

খেলার আসর উঠোনজুড়ে
তোরাও কী খেলতি এমন?
করলে স্মরণ অতীতের দিন
বুকে লাগে কেমন কেমন।

আয়... ...বাকিটুকু পড়ুন

আমি মাস্টার্স পাস করে ড্রাইভিং পেশা বেছে নিয়েছি

লিখেছেন সৈয়দ কুতুব, ২০ শে আগস্ট, ২০২৬ রাত ১২:৪৩


পিংক বাস সার্ভিসের একজন নারী চালক, নাম রাবেয়া খাতুন। তিনি মাস্টার্স পাশ করে বাস চালাচ্ছেন। খবরটা পড়ে অনেকেই বাহবা দিচ্ছেন, কেউ কেউ বলছেন বাংলাদেশ এমন প্রতিভাকে ধরে রাখার যোগ্য... ...বাকিটুকু পড়ুন

একটি মেয়ের দৌড়াদৌড়ি ও একটি মায়ের অপেক্ষা

লিখেছেন এস.এম. আজাদ রহমান, ২০ শে আগস্ট, ২০২৬ সকাল ৮:১৭

একটি মেয়ের দৌড়াদৌড়ি ও একটি মায়ের অপেক্ষা

মঙ্গলবার রাত ১০টা ২৭ মিনিট। গুলশানের একটি হাসপাতালে থেমে গেল ব্যারিস্টার তৌফিক নেওয়াজের হৃদয়- দীর্ঘদিনের অসুস্থতার পর।

আর ঠিক তখন, শহরের অন্য প্রান্তে, মুন্সিগঞ্জ... ...বাকিটুকু পড়ুন

বিকাশ নূরা এবং হিরো আলমকে যারা প্রধানমন্ত্রী ভাবতেন ;)

লিখেছেন জ্যাক স্মিথ, ২০ শে আগস্ট, ২০২৬ দুপুর ২:৩২



একজন মানুষের জ্ঞান-বুদ্ধি, শিক্ষা-দীক্ষা থাকার চাইতেও জরুরী বিষয় হচ্ছে তার অন্তর্দৃষ্টি থাকা। অন্তর্দৃষ্টি, অন্তরচক্ষু বা জ্ঞানচক্ষু সম্পন্ন একজন ব্যক্তিকে কখনোই ধোঁকা দেওয়া বা ধোঁকায় ফেলানো সম্ভব নয় কারণ এরা... ...বাকিটুকু পড়ুন

বাঙ্গালী কেন মুসলমান হতে পারে না?

লিখেছেন মুহাম্মদ মামুনূর রশীদ, ২০ শে আগস্ট, ২০২৬ বিকাল ৫:৪৫

অনারব টার্কিশ, কুর্দি আর ইরানিয়ানরা তাদের নিজ নিজ ভাষা ও সংস্কৃতি সংরক্ষন করে ও তা ধারন করেও তারা মুসলিম, পাকিস্তানের পাঞ্জাবীরাও যখন নিজেদের পাঞ্জাবী জাতি হিসেবে অহংকার করে, তখনও তারা... ...বাকিটুকু পড়ুন

×