somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

পোস্টটি যিনি লিখেছেন

মোশারফ হোসেন ০০৭
বেলাশেষে ক্লান্ত-তৃষ্ণার্ত পথিকের ন্যায় আসলাম সামুর তীরে, রেখে যেতে চাই কিছু অবিস্মরণীয় কীর্তি । পারি না আর না পারি, চেষ্ঠার ত্রুটি রাখবো না, এই ওয়াদা করছি ।

বইমেলায় পাঠিকা বিড়ম্বনা... =p~

০৩ রা ফেব্রুয়ারি, ২০১৭ দুপুর ১২:৫৭
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

- এ্যা, আপনি ?
- হ্যাঁ, আমি । কেন ?
- আমরা তো ভাবছিলাম...
- কি ভাবছিলেন আপনারা ?
- না, মানে, আপনার বইটা তো অনেক সুন্দর । রোমান্টিক । পড়লেই ভালোবাসা শিখে যাওয়া যাবে একেবারে । আর তার লেখক আপনি !!??
- কেন, আপনারা কি ভেবেছিলেন, এমন বইয়ের লেখক কি রূপালী পর্দার নায়ক হবে ?
- না, ঠিক তা না । কিন্তু তাও তো...
- তাও তো কি !! চেহারা-সুরুত অনেক সুন্দর হবে । রোমান্টিক বইয়ের লেখককে দেখলেই ভালবাসতে মন চাইবে ?
- না, ঠিক তা না ।

হঠাৎ আমার কথায় মেয়েগুলো ইতস্তত অবস্থায় পড়ে গেলো । ঠিক আর কিছু বলবে নাকি চলে যাবে, এই নিয়ে সংকোচে পড়ে গেলো । আমি মেয়েগুলোর অবস্থা বুঝতে পারছি কিন্তু মেয়েগুলোর অবস্থা দেখে আমার নিজেরই হাসি পাচ্ছে । বইমেলায় প্রতিবার এমন কিছু পাঠিকার সাথে আমার দেখা মেলেই । এরা কোন রোমান্টিক বই ভালো লাগলেই, তার লেখকের কাছে এসে এমন ভাব নেবে, যেন লেখককে তার নিজের মত করে পাওয়া দরকার । তখন লেখকের মোবাইল নাম্বার, বাড়ির ঠিকানা, ফেসবুক আইডি চেয়ে হুলস্থূল কাণ্ড ঘটিয়ে ফেলবে এরা । কিন্তু আমার চেহারা-সুরুত তেমন ভালো নয়, এটা অবশ্য আমিও জানি । তাই আমার সাথে এমন ঘটনা ঘটতে যেয়েও কোনদিন ঘটেনি । মেয়েগুলোর ইতস্তত অবস্থা থেকে বাঁচানোর জন্যই আমিই আগে কথা বললাম -

- আপনারা কয়জন এসেছেন বইমেলায় ?
- আমরা মোট পাঁচজন বান্ধবী মিলে এসেছি বইমেলায় ।
- আমার এই বইটি যে এত ভালো, এত রোমান্টিক তা বুঝলেন কিভাবে ? আপনারা তো কেবল কিনলেন বইটা ।
- না, মানে, দুইদিন আগে আমার এক বান্ধবী আপনার বইটা পড়ে ফেসবুকে রিভিউ দিয়েছিল । তখন বুঝলাম ।
- ওহ, আচ্ছা । ঠিক আছে, অনেক ধন্যবাদ আপনাদের ।

আমি ধন্যবাদ দিতেই মেয়েগুলো সকলে মিলে একসাথে ফিরে যেতে উদ্যত হতেই তাদের মধ্যে একটা মেয়ে আরেকটা মেয়েকে খুঁচাতে লাগলো, এরপর মেয়েটি বান্ধবীর কানে কানে কি যেন ফিসফিস করে বললো । বলা মাত্রই কিছুদূর যেতেই সকলে দাড়িয়ে গেলো । আবার একটু পর সবাই ফিরে আসলো আমার কাছেই । আসামাত্রই তাদের মধ্যে একটি মেয়ে আমাকে উদ্দেশ্যে বললো -

- আচ্ছা, এই বইয়ে আপনার অটোগ্রাফ দিন ।

মেয়েটি বলা মাত্রই আমি মেয়েটির মুখের দিকে তাকালাম । খেয়াল করে দেখলাম, আমার অটোগ্রাফ নেওয়ার তাদের ইচ্ছা খুব একটা নেই, শুধু নেওয়ার জন্যই নেওয়া । আমি অটোগ্রাফ দেবো কি, দেবো না, একটু ভেবে নিলাম । এরপর চটপট অটোগ্রাফ দিয়ে দিলাম সবগুলো বইয়েই । অটোগ্রাফ দেওয়া শেষ হতেই মেয়েগুলো দ্রুত প্রস্থান করলো স্টলের সীমানা থেকে । আর আমিও তাদের যাওয়ার পথের দিকে তাকিয়ে একটি দীর্ঘশ্বাস ফেললাম শুধু ।
সর্বশেষ এডিট : ০৩ রা ফেব্রুয়ারি, ২০১৭ দুপুর ১২:৫৭
২টি মন্তব্য ২টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

রবীন্দ্রনাথের নামে কত শত অভিযোগ

লিখেছেন অনিকেত বৈরাগী তূর্য্য , ১৩ ই অক্টোবর, ২০২৬ বিকাল ৪:০৫


*রবীন্দ্রনাথ ঠাকুর নাকি কাজী নজরুল ইসলামের কবিতা চুরি করে নোবেল পুরস্কার পেয়েছিলেন! বাস্তবতা হলো, রবীন্দ্রনাথ যখন নোবেল পান, নজরুল তখন লেখালেখেই শুরুই করেননি। তাঁর বয়স সবে ১৪ ছিল।

প্রাপ্ত বয়সে নজরুল... ...বাকিটুকু পড়ুন

এ আগুন আপনাদেরও একদিন গ্রাস করবে।

লিখেছেন অন্তর্জাল পরিব্রাজক, ১৩ ই অক্টোবর, ২০২৬ রাত ১০:১৩


আজ যারা ধর্ম, জাতীয়তা ইত্যাদির ভিত্তিতে ও তাঁর কথিত “ঢাকা বিশ্ববিদ্যালয়ের বিরোধিতা”, “মুসলিম বিদ্বেষী” সহ নানা মিথ্যা অভিযোগ আর অজুহাতে রবীন্দ্রনাথ বিদ্বেষের ব্যাপারে চূড়ান্ত বাড়াবাড়ি ও ইতরামি দেখিয়ে বেড়াচ্ছে তারা... ...বাকিটুকু পড়ুন

পাটায় - পুটায় ঘষাঘষি, মাঝখানে মরিচদের জীবন শেষ?

লিখেছেন সত্যপথিক শাইয়্যান, ১৪ ই অক্টোবর, ২০২৬ রাত ২:৩১

আওয়ামী তথা ভারতীয়দের নমস্য রবী বাবুর চিত্রে কালিমা লেপন।
দুই দিন পরে, আওয়ামী বিরোধীদের 'রবী' ইউনুস সাহেবকে গালাগালি!!!
এ যেন পাটাপুটায় ঘষাঘষি করে অভাগা মরিচদের জীবন শেষ করার চেষ্টা?
কিন্তু, রবী বাবু কিংবা... ...বাকিটুকু পড়ুন

রাসূল (সা.), আহলে বাইত ও সাহাবায়ে কেরামের (রা.) অনুচিত কাজের সমালোচনা ও সমর্থন করা যাবে না

লিখেছেন মহাজাগতিক চিন্তা, ১৪ ই অক্টোবর, ২০২৬ ভোর ৫:৪১




সূরাঃ ৮ আনফাল, ৬৭ থেকে ৬৯ নং আয়াতের অনুবাদ-
৬৭।দেশে ব্যাপকভাবে শত্রুকে পরাভূত না করা পর্যন্ত বন্দী রাখা কোন নবির উচিত নয়। তোমরা পার্থিব সম্পদ কামনা কর। আল্লাহ চান... ...বাকিটুকু পড়ুন

রঠার মুসলিম বিদ্বেষ

লিখেছেন সৈয়দ মশিউর রহমান, ১৪ ই অক্টোবর, ২০২৬ সকাল ১০:১৮



রবিন্দ্রনাথ ঠাকুর সংক্ষেপে রঠা এর ছোট গল্প "রীতিমত নভেল" এ রঠা মুসলমান শব্দের সমার্থক হিসেবে ব্যবহার করেছেন ‘যবন’। যবন অর্থ অসভ্য, ম্লেচ্ছ, অপবিত্র, বর্বর জাতি, যেকোনো বিদেশি ইত্যাদি ইত্যাদি।... ...বাকিটুকু পড়ুন

×