somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

হবে নাকি আমার ভ্যালেন্টাইন ডে এর ভ্যালেন্টাইন ? :-*

১৩ ই ফেব্রুয়ারি, ২০১৭ রাত ১০:০৪
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

মেয়েটি রোজ সন্ধ্যা থেকে রাত্রি নয়টা পর্যন্ত বারান্দাতেই দাড়িয়ে থাকে । শত বলেও, বকেও তাকে ওখান থেকে সরানো যায় না । মেয়েটির নামটিও রাত্রির সাথে মিল রেখে “নিশি” । মনমোহনা তাবাসসুম নিশি । মেয়েটি কাউকে না বললেও সে আসলে বারান্দায় দাড়িয়ে থাকে অখিলের জন্য । অখিল, পুরো নাম রিয়াজুত তৌহিদ অখিল একটি জাতীয় বিশ্ববিদ্যালয়ে তৃতীয় বর্ষে পড়ছে ফিন্যান্সে । অখিল শুধুমাত্র দুর্ভাগ্যবশত ভালো একটি সরকারী বিশ্ববিদ্যালয়ে চান্স পায়নি, এমনিতে সে ভীষণ পড়ুয়া । প্রতিদিন নিয়ম করে সন্ধ্যা থেকে রাত্রি দশটা পর্যন্ত পড়ে সে । নিশির বারান্দায় দাড়িয়ে থাকার কারণও এইটাই । নিশি ছোটবেলা থেকেই অখিলকে পছন্দ করে । কিন্তু ছোটবেলা থেকেই একসাথে বেড়ে উঠার পরও অখিল এটা কোনদিন টেরই পায়নি । নিশি পড়াশুনা করে না । ছোটবেলা থেকেই পড়াশুনার প্রতি দারুণ অনীহা সত্ত্বেও টেনেটুনে ম্যাট্রিকটা পাশ করেছে সে, তাও আজ থেকে প্রায় পাঁচ বছর আগে । এরপর আর পড়াশুনার আগ্রহ করে উঠতে পারেনি সে । ওর বাবা-মা দুইজনই বুদ্ধি দিয়েছিল উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ে ভর্তি হওয়ার । এখন সেখানেই ভর্তি রয়েছে সে, তবে ইন্টার পরীক্ষা দেয়নি একবারও ।

অখিল আবার ভালোবাসে কথাকে । পুরো নাম মাশিয়াত খন্দকার কথা । কথা অবশ্য সরকারী বিশ্ববিদ্যালয়ে পড়ে, সেকেন্ড ইয়ারে । বিশ্ববিদ্যালয় অ্যাডমিশন কোচিং করতে যেয়ে অখিলের পরিচয় হয় কথার সাথে । এরপর থেকে আজ পর্যন্ত অখিল নিজ আগ্রহে যোগাযোগ টিকিয়ে রেখেছে, যদিও কথাকে সাহস করে ভালোলাগার অনুভূতিটুকু প্রকাশ করা হয়নি । এভাবেই চলছিল লাভ ট্রায়াঙ্গ্যাল ।

হঠাৎ একদিন ক্যাম্পাস থেকে আসতে যেয়ে বাইক এক্সিডেন্ট করলো অখিল । এই কথা শুনে হাসপাতালে ছুটে গেলো নিশি । সকলকে বুঝতে না দিয়ে যথাসাধ্য সেবা করে অখিলকে সুস্থ করে তুললো, বলতে গেলে নিশি একাই । অখিল সুস্থ হতেই নিশিকে শুধু একটি ধন্যবাদ দিয়েই দায়িত্ব শেষ করলো । ওদিকে হাসপাতাল থেকে ছাড়া পাওয়ার রাতেই হঠাৎ করে কথার বিয়ের কার্ড হাতে পেলো অখিল । পুরো আকাশটাই যেন ভেঙ্গে পড়লো তার মাথায় । কি করবে সে এখন ? নিজেকে ভেঙ্গে যেতে দিবে, নাকি নিজের ভালোবাসার জন্য কিছু করবে সে, কোন প্রশ্নেরই উত্তর ছিল না অখিলের কাছে । সারারাত কান্নাকাটি করে সেই রাত্রি পার করলো অখিল ।

সকাল বেলা নিশি এই খবরটি জানতে পারলো । সে খুব ভোরে গিয়ে তাজা গলাপের এক তোড়া কিনে নিয়ে অখিলের সাথে দেখা করতে চললো । দিনের বেলাতেও নিজেকে অন্ধকারে লুকিয়ে ফেলানো অখিলের হাতে ফুলের তোড়াটি দিলো নিশি । অখিল প্রথমে নিশির হাতে ফুলের তোড়া দেখে থতমত খেয়ে গেলো । নিশি হাসতেই হাসতেই অখিলকে বলে উঠলো, “এই পাগল ছেলে, জানো, আজকে কি দিন ? আজকে ভ্যালেন্টাইন ডে ।” নিশির এই কথাগুলো স্বপ্নের মতই লাগলো অখিলের কাছে । কথাগুলো কি নিশিই বলছে ? অখিল নিশ্চিত হওয়ার জন্য নিজের চোখ দুইটি বন্ধ করলো । চোখ করতেই নিশির হাসিমাখা মুখখানা দেখতে পেলো সে, কথা যেন কোথায় হারিয়ে গেছে নিমিষেই । অখিল চোখ খুললো । সে নিশির হাত দুইটি ধরলো আর বললো, হবে নাকি আমার ভ্যালেন্টাইন ডে এর ভ্যালেন্টাইন ? নিশি লজ্জা পেয়ে অখিলের কাছ থেকে হাত ছাড়িয়ে দৌড় দিলো ।
সর্বশেষ এডিট : ১৩ ই ফেব্রুয়ারি, ২০১৭ রাত ১০:০৫
০টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

"জামায়াতে Cockroach" ............... বাংলাদেশের নতুন Cockroach পার্টি

লিখেছেন মুহাম্মদ মামুনূর রশীদ, ১৩ ই অক্টোবর, ২০২৬ ভোর ৬:০১

রবীন্দ্রনাথ যদি ঢাকা বিশ্ববিদ্যালয় নাও চেয়ে থাকেন (তর্কের খাতিরে) তো তাতে *জামায়াতে cockroach এর কোন বা/লটা ছিড়লো…? জামায়াত যেমন বাংলাদেশ চায়নি, তেমনি পাকিস্তানও চায়নি। মওদুদী এর নাম নামকরন করেছিলো নাপাকিস্তান….।... ...বাকিটুকু পড়ুন

সৌদির আকাশে সংঘাতের কালো মেঘ আর প্রবাসীদের পুরনো বন্দিদশা: আমাদের শ্রমবাজারের নতুন সংকট

লিখেছেন শাম্মী নূর-এ-আলম রাজু, ১৩ ই অক্টোবর, ২০২৬ সকাল ৯:৪৮

বাইরে যুদ্ধাবস্থা, রিয়াদের কিং খালেদ বিমানবন্দরে হুতিদের লাগাতার ড্রাফট-মিসাইল হামলা, আর অন্যদিকে সৌদি আরবগামী ফ্লাইটগুলো একে একে বাতিল বা স্থগিত—সব মিলিয়ে বাংলাদেশের অভিবাসন খাতে আবারও এক মারাত্মক অন্ধকারের ছায়া নেমে... ...বাকিটুকু পড়ুন

রবীন্দ্রনাথের ধর্মীয় পরিচয়, গ্রাফিতিতে চুনকালি ও পলিটিক্যাল ইসলাম

লিখেছেন শ্রাবণধারা, ১৩ ই অক্টোবর, ২০২৬ সকাল ১০:০৪


রবীন্দ্রনাথের গ্রাফিতিতে চুনকালি দেওয়ার ঘটনা নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে কয়েকজন প্রগতিশীল লেখকের লেখা পড়ে আমি হতাশ ও বিস্মিত হয়েছি। তাঁদের মধ্যে একাধিকজন লিখেছেন, রবীন্দ্রনাথ হিন্দু ছিলেন না, তিনি ছিলেন ব্রাহ্ম।... ...বাকিটুকু পড়ুন

রবীন্দ্রনাথের নামে কত শত অভিযোগ

লিখেছেন অনিকেত বৈরাগী তূর্য্য , ১৩ ই অক্টোবর, ২০২৬ বিকাল ৪:০৫


*রবীন্দ্রনাথ ঠাকুর নাকি কাজী নজরুল ইসলামের কবিতা চুরি করে নোবেল পুরস্কার পেয়েছিলেন! বাস্তবতা হলো, রবীন্দ্রনাথ যখন নোবেল পান, নজরুল তখন লেখালেখেই শুরুই করেননি। তাঁর বয়স সবে ১৪ ছিল।

প্রাপ্ত বয়সে নজরুল... ...বাকিটুকু পড়ুন

রাসূল (সা.), আহলে বাইত ও সাহাবায়ে কেরামের (রা.) অনুচিত কাজের সমালোচনা ও সমর্থন করা যাবে না

লিখেছেন মহাজাগতিক চিন্তা, ১৪ ই অক্টোবর, ২০২৬ ভোর ৫:৪১




সূরাঃ ৮ আনফাল, ৬৭ থেকে ৬৯ নং আয়াতের অনুবাদ-
৬৭।দেশে ব্যাপকভাবে শত্রুকে পরাভূত না করা পর্যন্ত বন্দী রাখা কোন নবির উচিত নয়। তোমরা পার্থিব সম্পদ কামনা কর। আল্লাহ চান... ...বাকিটুকু পড়ুন

×