somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

পোস্টটি যিনি লিখেছেন

মোশারফ হোসেন ০০৭
বেলাশেষে ক্লান্ত-তৃষ্ণার্ত পথিকের ন্যায় আসলাম সামুর তীরে, রেখে যেতে চাই কিছু অবিস্মরণীয় কীর্তি । পারি না আর না পারি, চেষ্ঠার ত্রুটি রাখবো না, এই ওয়াদা করছি ।

লেখক নামা - পর্ব -২ :| 8-|

১৭ ই সেপ্টেম্বর, ২০১৮ বিকাল ৩:১৬
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

১ম পর্বের লিংকঃ লেখক নামা - পর্ব -১

।। লেখক নামা - পর্ব - ০২ ।।

- কেন ? এখানে "ও মা" করার কি আছে !! বুঝলাম না তো । আপনার ভালো লেখা চাই নাকি যেমন তেমন লেখা হলেই চলবে ?
- না, ঠিক আছে কিন্তু তাই বলে ৭-৮ মাস পর এসে আপনি এই কথা শোনাবেন ?
- দেখুন এখানেই তো লেখক আর লেখার মধ্যে ব্যাপারটা । যে কোন কবিতা যেমন কবির কাছে তার সন্তানস্বরূপ ঠিক তেমনি লেখাটাও একজন লেখকের কাছে ঠিক তাই কিন্তু কি জানেন, এই সন্তানকেও মাঝে মাঝে ত্যাগ করতে হয়, সীমাবদ্ধতার কারণে ।
- কি জানি বাপু, আপনারা লেখক মানুষ, কি যে বলেন, ওসব আমাদের মাথার উপর দিয়ে যায় ।
- (আমি কিন্তু এখনও ভদ্রলোকের সাথে মজা চালিয়ে যাচ্ছি) দেখুন আনিস সাহেব, আমরা লেখক ঠিকি কিন্তু আপনার মত সাধারণ মানুষরাই তো পাঠক । এখন বলুন তো, আমার মত লেখকের কথা যদি পাঠকের মাথার উপর দিয়ে যায় তাহলে লেখা কি মাথার উপর দিয়ে যাবে না ?
- আহা লেখক সাহেব, আপনি কোথাকার কথা কোথায় টানলেন !! আমি তো হালকা হলেও বুঝছি, ওটা তো আপনার মন রক্ষা করার জন্য বললাম যে বুঝিনি যাতে করে আপনি অমন ভারি ভারি কথা বলার একটা আলাদা আনন্দ পান । আমি কিন্তু বুঝেছি ।

ভদ্রলোকের কথা শুনে এবার আর হাসি চেপে রাখতে পারলাম না । সত্যি সত্যি জোরে জোরে হো হো করে হেসে দিলাম । আনিস সাহেব প্রাণপণ চেষ্ঠা চালিয়ে যাচ্ছেন যে আমার সাথে এ যাত্রায় তিনি যেন নিরাশ হয়ে, পরাজিত হয়ে না ফিরে যান । আমিও পরক্ষণেই ভাবলাম, নাহ, ভদ্রলোককে এতটা হতাশ করা ঠিক হবে না । তাই এবার সত্যিটা বলেই ফেললাম ।

- আনিস সাহেব, নিশ্চিন্ত হন, লেখাটা আমার কাছেই আছে । আমি ফেলেনি ।

আমার কথা শুনে আনিস সাহেব লম্বা একটা দম নিলেন বলেই মনে হলো আর তার হাসিমুখটুকু আরও চওড়া হলো । মনে হলো তিনি কিছুক্ষণের জন্য আমাকে কোন প্রশ্ন করার আগ্রহটুকু হারিয়ে ফেলেছেন । আমি সামান্য একজন লেখক হয়ে তার মত একজন প্রকাশনা প্রতিষ্ঠানের সিইও এর সাথে কিভাবে এরকম সস্তা রসিকতা করতে পারি, এমন কোন ভাবনাও মনে হলো ভদ্রলোকের মাথায় নেই । তিনি এখন নিশ্চিন্ত হতে পেরেছেন, লেখাটা আছে শুনেই । না হলে ৭-৮ মাসের অপেক্ষার গচ্ছা বেশ ভারি আকারে মাশুল দিতে হতো তাকে । একটু পর আমিই জিজ্ঞেস করলাম,

- কি খাবেন, চা নাকি কফি ?

আমার মনে হলো আমার প্রশ্ন শুনেই আনিস সাহেব মাথা ঘুরিয়ে ঘুরিয়ে আমার রুমের বেহাল দশাটুকু দেখতে লাগলেন । আমার রুমটা বেশ বড়ই । সিঙ্গেল রুম এখনও, বিয়ে-সাদি করিনি । সিঙ্গেল লাইফের সবচেয়ে বড় প্যারার নাম আলসেমি আর অগোছালো মনোভাব । আমারও একই অবস্থা । পুরো রুমে কোন একটা জিনিস খুঁজে পেতে গেলেও বেশ কাহিল হতে হবে । কাহিনীর শুরুতেই চেয়ারের কাপড় খাটে রাখার কথাটুকু শুনেই সবার বুঝার কথা ।

একটু পর মনে হলো আমার রুমের বেহাল দশা দেখেই কিনা আনিস সাহেব মাথা নাড়িয়ে না করে দিলেন, যে তিনি চা কিংবা কফির কোনটাই নেবেন না । আমিও আর কি !! মেহমানদারীর উটকো দায়িত্ব থেকে নিস্কার পেয়ে গেলাম ।

(বাকিটুকু পরবর্তী পর্ব-এ)
সর্বশেষ এডিট : ১৭ ই সেপ্টেম্বর, ২০১৮ বিকাল ৩:১৭
২টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

জামায়াতের দ্বিচারিতায় পরিপূর্ণ রাজনীতি

লিখেছেন অনিকেত বৈরাগী তূর্য্য , ২২ শে জুলাই, ২০২৬ ভোর ৫:২৮


১৯৪১ সালে ব্রিটিশ ভারতের লাহোরে ইসলামী চিন্তাবিদ সাইয়েদ আবুল আ’লা মওদূদী ‘জামায়াতে ইসলামী’ গঠন করেন। পরবর্তীতে ১৯৭১ সালে বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধের পর এটি ‘বাংলাদেশ জামায়াতে ইসলামী’ হিসেবে আত্মপ্রকাশ করে।... ...বাকিটুকু পড়ুন

ধার্মিক কে অনুসরণ করুন ভন্ডকে নয় ।

লিখেছেন কিরকুট, ২২ শে জুলাই, ২০২৬ দুপুর ১২:৩৮

আমরা প্রায়ই নিজেদের ধর্মপ্রাণ জাতি বলে পরিচয় দিতে ভালোবাসি। কিন্তু প্রশ্ন হলো ধর্ম কি সত্যিই আমাদের নৈতিকতা, মানবিকতা ও সত্যের পথে পরিচালিত করতে পারছে, নাকি কিছু অসভ্য মানুষ ধর্মকে নিজেদের... ...বাকিটুকু পড়ুন

ক্যাপাসিটি চার্জের পর এবার নজর খাম্বায়

লিখেছেন সৈয়দ কুতুব, ২২ শে জুলাই, ২০২৬ রাত ৯:০৩


বিদ্যুৎ বিল নিয়ে সাধারণ মানুষের অভিযোগের শেষ নেই । বিশেষ করে যারা নির্দিষ্ট বেতনে সংসার চালান কিংবা যেসব পরিবারে কেবল একজন মাত্র উপার্জনক্ষম ব্যক্তি আছেন, তাদের মাসে প্রিপেইড মিটারে... ...বাকিটুকু পড়ুন

কে হবেন বাংলাদেশের রাষ্ট্রপতি?

লিখেছেন জুল ভার্ন, ২২ শে জুলাই, ২০২৬ রাত ৯:৫৯



কে হবেন বাংলাদেশের রাষ্ট্রপতি?

বাংলাদেশে রাষ্ট্রপতি পদটি সংবিধানের সর্বোচ্চ সাংবিধানিক পদ। কিন্তু দুঃখজনক বাস্তবতা হলো, আমাদের রাজনৈতিক সংস্কৃতিতে ব্যক্তি বা প্রতিষ্ঠানের মূল্যায়ন যোগ্যতার চেয়ে দলীয় পরিচয়ের ভিত্তিতেই বেশি হয়।... ...বাকিটুকু পড়ুন

চাকরির জন্য সুপারিশ

লিখেছেন ঠাকুরমাহমুদ, ২৩ শে জুলাই, ২০২৬ রাত ১২:৫৮



গত কয়েকদিন যাবত ফেসবুক, ইউটিউব সহ অনলাইন সকল পত্র-পত্রিকা, টিভি নিউজ সহ এমন কোনো স্থান বাদ নেই যেইখানে এক ব্যক্তির রাজনীতি, সাংসদ, সংসদ, চরিত্র, বিবাহ, কাবিন নামা, প্রথম স্ত্রী,... ...বাকিটুকু পড়ুন

×