somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

পোস্টটি যিনি লিখেছেন

মোশারফ হোসেন ০০৭
বেলাশেষে ক্লান্ত-তৃষ্ণার্ত পথিকের ন্যায় আসলাম সামুর তীরে, রেখে যেতে চাই কিছু অবিস্মরণীয় কীর্তি । পারি না আর না পারি, চেষ্ঠার ত্রুটি রাখবো না, এই ওয়াদা করছি ।

চলে যাওয়া মানেই প্রস্থান নয় :(( :((

২২ শে সেপ্টেম্বর, ২০১৮ রাত ১০:৪২
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :



আমাদের বর্তমান সমাজ ব্যবস্থাটাই কেমন যেন কনফিউজড । আমাদের দেশে গ্রাজুয়েশন যেকোন ভাবেই পাশ করা যায় । এরপর থেকে শুরু হয় চাকুরির সমুদ্রে পতিত হওয়া । আসল যুদ্ধ যেন বাধে তখনই । গ্রাজুয়েশন পাশ করেই হাতে অনেকগুলো অপশন হাতে আসে যেমন বিসিএস (সরকারী জব), ব্যাংক জব, প্রাইভেট জব, বিদেশে পাড়ি ইত্যাদি । আদতে এই অপশনগুলোর মধ্যে বিসিএস কিংবা ব্যাংক জব ছাড়া যেন তথাকথিত এই সমাজ কিছুই চেনে না ।

কারও ছেলে বা মেয়ে গ্রাজুয়েশন পাশ করলেই ধেয়ে আসতে থাকে নানান কথা, "বিসিএস দিচ্ছ তো ?" "বিদেশে যাওয়ার কথা ভাবছো কেন, বিসিএসে কনফিডেন্স নেই ?" "আচ্ছা স্কলারশিপের জন্য এত দৌড়াদৌড়ি কেন, বিসিএস কিংবা ব্যাংকে হয়নি ?" "অমুকের ছেলে কিংবা অমুকের মেয়ে তোমার সাথেই পাশ করে বিসিএসে চান্স পেয়েছে, তুমি কি ঘাস খাও ?" ইত্যাদি কথাগুলো খুব পরিচিত শোনায় । অনেকের কাছেও তাই ।


[নিজ হাতে লেখা সুইসাইড নোট; পুরো লেখাটা কালো কলম দিয়ে লিখে শেষ সিগনেচারটা লাল কালি দিয়ে রেখে দিয়ে গেছেন]

ভাবটা যেন এমন "চাকুরীর জন্য জীবন" কিন্তু এটা সত্য নয় বরং "জীবনের জন্য চাকুরী" । কয়েকদিন আগে THE DAILY STAR- এ একটা নিউজ বেরিয়েছিল যে এশিয়ার যে কোন ইনোভেটিভ দেশের মধ্যে"বাংলাদেশ" অবস্থান সর্বনিন্ম । পরিসংখ্যানটা একটু আঁতে ঘা লাগালেও এটাই সত্যি । যে দেশে "বিসিএস" কিংবা "ব্যাংক" জব ছাড়া বাকী জবগুলো করা মানে ব্যার্থতার ফলাফল ভেবে নেওয়া হয়, সে দেশ ইনোভেটিভ দেশের তালিকায় ঢুকতে এখনও দিব্যি ৫০-১০০ বছর লাগবেই ।

চাকুরী নিয়ে হতাশায় নিমজ্জিত হয়ে খুলনা বিশ্ববিদ্যালয়ের এফএমআরটি ১০ ব্যাচের সৈকত মণ্ডল দাদার সুইসাইড করে মৃত্যু । কি বলা যায় এই মৃত্যুকে ? হতাশা থেকে পালিয়ে যাওয়ার প্রচেষ্ঠা ? নাকি আশেপাশের মানুষের সাফল্যের চাকচিক্যে চোখ ঝলসে আঁধারে হারিয়ে যাওয়া ? নাকি মেধাবী তরুণের ব্যার্থতার ইতিকথা, অবশেষে চির পলায়ন ? যাই বলা হোক না কেন, দিনশেষে বিসিএস কিংবা ব্যাংক হুজুগ কেড়ে নিলো আরেকটি তরতাজা মেধাবী প্রাণ ।


[কয়েকদিন আগে খুলনা মেডিকেল কলেজে রক্তদান করা অবস্থায় তোলা ছবি]

গ্রাজুয়েশন শেষ, এরপর শুরু থেকে যে প্রচণ্ড চাপ আসে, এর শেষ কোথায় ? অথচ যে কোন বাবা-মাই পারে তাদের ছেলে-মেয়েকে বিসিএস কিংবা ব্যাংক জবের পিছনে মাতালের মত না ঘুরিয়ে মানুষ হতে বলতে । কিংবা পারে তাদের ছেলে-মেয়েকে একা এই সমুদ্রে না ফেলে, হাতটা ধরে রাখতে । প্রিয়তমা মেয়েটি পারে, বিসিএস কিংবা ব্যাংক জব ছাড়া প্রেমিককে ছুঁড়ে ফেলে না দিয়ে, ভালোবাসার একজন মানুষ হিসেবে পাশে থাকা, সমর্থন দিতে । কিংবা এই ঘুণে ধরা সমাজ পারে তাদের চিরাচরিত ধ্যান-ধারণাকে বদলে ফেলতে । হ্যাঁ, পারে কিন্তু করবে না ।

আর যেন কোন ছেলে কিংবা মেয়ের জীবন এমন হতাশায় হারিয়ে না যায়, এখন মনে মনে এই কামনাই করতে পারি । যদি যায়ও, হয়তো এমন লেখা আরও হবে, এমন পোস্ট ফেসবুকে আরও দেখবো । আবারও কয়েকদিন চিৎকার-চেঁচামিচি, আবার যা তাই ।

উপরে ভালো থাকবেন দাদা, হতাশা আর আফসোস নিয়ে হয়তো চলে গেছেন কিন্তু আদতে পরিবার, পরিচিতমহল এবং দেশকে ডুবিয়ে দিয়ে গেলেন এর চেয়েও বড় ধরনের আফসোসে :((
সর্বশেষ এডিট : ২২ শে সেপ্টেম্বর, ২০১৮ রাত ১০:৪২
৩টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

১৭ জুনে বিয়ে, অথচ ২২ জুনের সিভিতে ‘অবিবাহিত’? এমপি সাহেবের এই গণিত কে মেলাবে?

লিখেছেন মহিউদ্দিন হায়দার, ২১ শে জুলাই, ২০২৬ সন্ধ্যা ৬:৪৮



ধরা খাইলেই “দ্বিতীয় বিবি”! কিন্তু ১৭ জুনের বিয়ার পর ২২ জুনের সিভিতে মাইয়া 'আনম্যারিড' থাকে কেমনে?
সাতক্ষীরার এমপি সাবের এই ভণ্ডামির জট ছাড়াইতে পারবেন তো, নাকি এআই (AI) এর ওপর... ...বাকিটুকু পড়ুন

=আজ খুশি ভাগ করতে এসেছি=

লিখেছেন কাজী ফাতেমা ছবি, ২১ শে জুলাই, ২০২৬ রাত ৮:০৫



আসসালামু আলাইকুম। শুভ সন্ধ্যা। কেমন আছেন সবাই?

আলহা গত বৃহস্পতিবার আমি প্রমোশন পেয়েছি। অতিরিক্ত পরিচালক (৪র্থ গ্রেড)। খুশির সংবাদ জানাতে দেরি করে ফেলেছি সরি।

আমার জন্য সবাই দোয়া করবেন, যেন... ...বাকিটুকু পড়ুন

আমি 2G এর আমলে ফিরে যেতে চাই।

লিখেছেন ইমরোজ৭৫, ২১ শে জুলাই, ২০২৬ রাত ৮:২০


আমি 2G এর আমলে ফিরে যেতে চাই। ইন্টারনেট এর স্পিড খুবই কম। ফেসবুকে কেউ ভাইরাল হতে আসবে না। অল্প লেখায় নিজের মনোভাব ফেসবুকে পোস্ট করবে। কেউ আর পাকনা পাকনা কথা... ...বাকিটুকু পড়ুন

বিজয়ী

লিখেছেন সাইফুলসাইফসাই, ২১ শে জুলাই, ২০২৬ রাত ১০:৩২

বিজয়ী
সাইফুল ইসলাম সাঈফ

বিজয়ী কখনো কখনো হেরে যায়
হঠাৎ কেউ টপকে যায় তাকে
সেরা সবসময় সেরা থাকে না
পরাজিত হয়ে সে কাঁদে, ভেঙে পড়ে।
জয়লাভ প্রায় প্রত্যেকে আনন্দিত করে
আর হার প্রায় প্রত্যেকে দুখি করে।
আমরা কেউ... ...বাকিটুকু পড়ুন

জামায়াতের দ্বিচারিতায় পরিপূর্ণ রাজনীতি

লিখেছেন অনিকেত বৈরাগী তূর্য্য , ২২ শে জুলাই, ২০২৬ ভোর ৫:২৮


১৯৪১ সালে ব্রিটিশ ভারতের লাহোরে ইসলামী চিন্তাবিদ সাইয়েদ আবুল আ’লা মওদূদী ‘জামায়াতে ইসলামী’ গঠন করেন। পরবর্তীতে ১৯৭১ সালে বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধের পর এটি ‘বাংলাদেশ জামায়াতে ইসলামী’ হিসেবে আত্মপ্রকাশ করে।... ...বাকিটুকু পড়ুন

×