
পূর্বের পরিকল্পনামন্ত্রী আ হ ম মুস্তফা কামাল বর্তমানে বাংলাদেশের অর্থমন্ত্রী । আবুল মাল আবদুল মুহিত সাহেবের কাছ থেকে ক্ষমতা পাওয়ার পর পর তিনি দৃঢ় কণ্ঠে ঘোষণা দেন যে খেলাপি ঋণের পরিমাণ একেবারে ন্যূনতম করবেন । আমরা বাংলাদেশীরা তার কথা শুনে বেশ আশাবাদী হয়েছিলাম । হয়তো এই যাত্রায় মাল সাহেবের ভুলের খেসারত পুষিয়ে দেবেন এই ভদ্রলোক । কিন্তু নিজের বিপিএল এর দল কুমিল্লা ভিক্টোরিয়ানস এর জয়ের খুশিতে পাকিস্তানী খেলোয়াড় শহীদ আফ্রিদিকে জড়িয়ে ধরে সদ্য বিতর্ক তৈরি করা এই ভদ্রলোক যে অর্থমন্ত্রী হওয়ার পরও বিশাল আকারে পরিকল্পনা করে ফেলবেন তা কে জানতো !!
বেসরকারী এক বিদ্যুৎ উৎপাদন প্রতিষ্ঠান SS Power 1 Limited কে চট্টগ্রামের বাঁশখালিতে কয়লা ভিত্তিক বিদ্যুৎ কেন্দ্র স্থাপন করার জন্য Land Lease Agreement এবং Financial documents এর অন্তর্ভুক্ত দলিলাদি রেজিস্ট্রেশনের উপর ধার্যকৃত মোট কর ৩ হাজার ১ শত ৭০ কোটি, সাতাশি লক্ষ, পঁয়তাল্লিশ হাজার আটশত এক টাকার কত মাফ করে দিয়ে যেন এক অনন্য দৃষ্টান্ত স্থাপন করা হলো ।
জী না, টাকা গাছে ধরে না, আর ধরলেও কোটি টাকা পেতে সারা দেশ গাছ লাগিয়ে ভরে ফেললেও হয়তো হতো না । ১৮৯৯ সালের প্রাচীন এক অধ্যাদেশ বলে নাকি বর্তমান সরকার কর মওকুফ করার এখতিয়ার পেয়েছে । এই ব্যাপারে বিস্তারিত কারও জানা থাকলে একটু জানায়েন তো ?
সর্বশেষ এডিট : ২১ শে ফেব্রুয়ারি, ২০১৯ বিকাল ৪:১৭

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



