somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

পর্দার শেষ নবাব, বিদায় জনাব…

১৬ ই সেপ্টেম্বর, ২০১৩ রাত ১২:২৩
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

অবশেষে চলে গেলেন বড় পর্দার শেষ নবাব আনোয়ার হোসেন। তিনি চলে গেলেন অব্যক্ত বোবা কান্না আর বুকভরা অভিমান নিয়ে। আমাদের মতো দেশের প্রকৃত গূণী মানুষেরা যেভাবে বিদায় নিয়ে চলে যান; তিনিও সেভাবে গেলেন।

এ কথা সত্যি যে, যে দেশে গুণী মানুষদের প্রকৃত মূল্যায়ন হয় না, প্রাপ্য স্বীকৃতি মেলে না; পরবর্তীতে সে দেশে গুণীদের জন্মহার হ্রাস পেতে থাকে। বর্তমানে আমেদর দেশে সে বাস্তবতাই পরিলক্ষিত হচ্ছে।

যে গুণি, মেধাবী মানুষটি চলে যাচ্ছেন; সেই শূণ্যতা তো পূরণ হচ্ছেই না, বরং দিনে দিনে বাড়ছে আবর্জনা। ভীড় বাড়ছে মেধাশূণ্যদের।

কিসে আসে দেশের উন্নতি? কিসে হয় জাতির উন্নয়ন?

দূরদৃষ্টিসম্পন্ন, সৃজনশীল, গুণী, মেধাবী মানুষের হাত ধরেই একটি জাতি, একটি দেশ এগোয় সামনের দিকে। পৌঁছায় সুনির্দৃষ্ট লক্ষ্যে; অনেকটা বাবাদের মতোই। সন্তানরা যার হাত ধরে জীবন গড়ে, উন্নত জীবনের সোনার হরিণটি ধরে। একের পর এক সাফল্যের সিঁড়ি ভাঙ্গে।

বাস্তবতা হচ্ছে, আমরা এতোটাই অপদার্থ যে, ভুলে যাই সেই পিতৃ্ঋণের সুবিশাল সেই দায়বদ্ধতা!

আনোয়ার হোসেন মারা যাবার পর পত্রিকায় প্রকাশিত একটা শিরোনামের ওপর বিশেষভাবে চোখ আটকে গেলো, ‘শেষ নবাবের দায়সারা গোছের বিদায়’। এটা যে কতোটা দুঃখজনক তা বলে-কয়ে বোঝানো যাবে না।

দীর্ঘ অর্ধশত বছরের অভিনয় জীবন কেটেছে যে এফডিসির চত্বরে সেখানেই নাকি তাঁর মরদেহের প্রতি যথার্থ সন্মান জানানো হয়নি! এফডিসির অনেক কর্মকর্তা, অনেক শিল্পী তাঁকে শেষবারের মতোন এক নজর দেখতেও নাকি যাননি! জানা যায়, এসব আগাম ভাবনার প্রেক্ষিতে তাঁর পরিবারের সদস্যরাও চাননি, তাঁর মরদেহ এফডিসিতে নিয়ে যাওয়া হোক।

সে যাই হোক; হয়তো তাঁকে আরো একটু বেশী অসন্মান করার জন্যই সেখানে নিয়ে যাওয়া হয়েছিলো।

সুদীর্ঘ পেশাগত জীবনে নানাভাবে অনেকবারই তাঁকে দেখেছি; সান্নিধ্য পেয়েছি। সব সময়ই তাঁর মাঝে একটা বিরাট চরিত্রের প্রকাশ লক্ষ্য করেছি। তিনি ছিলেন সব সময় প্রচন্ড আত্মমর্যাদাবোধ সম্পন্ন একজন মানুষ।

আনোয়ার হোসেন মানেই গোটা দেশের আপামোর মানুষের বুকের ভেতোর সযত্নে লালিত্য বাংলা বিহার উড়িষ্যার নবাব সিরাজুদ্দৌলার প্রতিচ্ছবি। আনোয়ার আর সিরাজ মিলেমিশে একাকার!

আনোয়ার হোসেন মানেই একজন অভিনয় শিল্পী, যার অভিনয়ে সারাদেশের মানুষ এককথায় ছিলো মন্ত্রমুগ্ধ। যিনি আজীবন বেঁচে ছিলেন, এবং বেঁচে থাকবেন সাধারণ মানুষের প্রিয় মুখ হিসেবে। প্রিয় মানুষ হিসেবে। বোধকরি এই সুখটুকুই শেষাবধী থাকে চলে যাওয়া গুণীদের বুকের গভীরে। আর কিছু নয়।

প্রিয় নবাব, জনাব, আপনার জন্য আমাদের মতো গোটা দেশের সাধারণ মানুষের উদার চিত্তের অফুরাণ ভালোবাসা কালও যেমন ছিলো অমলিণ, আজও তেমনই আছে উজ্জ্বল। আপনার বিদেহী আত্মা এটা ভেবে সান্ত্বণা পেলে তাতে আমরাও শান্তি পাবো।

পরম করুণাময় আপনার বেহেশত নসীব করুন।

মাহাবুবুল হাসান নীরু
ক্যালগেরি, কানাড।
সর্বশেষ এডিট : ১৬ ই সেপ্টেম্বর, ২০১৩ রাত ১২:৩১
৩টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

চাপালিশ গাছের ফল চাম কাঠাল এর উপকারিতা

লিখেছেন রবিন.হুড, ২৩ শে জুন, ২০২৬ সকাল ১১:০৮


চাপালিশ, চামল, চাম্বল, চাম্বুল, টোপোনি (মগ), বলস্রাম (গারো), কাঁঠালি চাম বা চাম কাঁঠাল (বৈজ্ঞানিক নাম: Artocarpus chama; আর্টোকার্পাস চামা) হচ্ছে মোরাসি পরিবারের কাঁঠাল-জাতীয় একটি বন্য প্রজাতির ফল। বিপন্ন এই বৃক্ষটি... ...বাকিটুকু পড়ুন

সাদা নীল জার্সি

লিখেছেন আলমগীর সরকার লিটন, ২৩ শে জুন, ২০২৬ সকাল ১১:৪২


গায়ে ভাই রে সাদা নীল জার্সি
গন্ধ বাতাসে উম্মুখ হয়ে আছি;
কখন হবে- কণ্ঠ নালীর মিছিল-
তারপর- তারপর- সজোরে কিক
গোল- গোল শব্দটা আনন্দ মুখর!
আমার জার্সির রঙগুলো আত্মহারা
রাতজাগা পাগলাপাড়া ফুটবল খেলা
নয়ন জলে টলমলে- স্মৃতির... ...বাকিটুকু পড়ুন

বাইরে এসো

লিখেছেন সেজুতি_শিপু, ২৩ শে জুন, ২০২৬ সকাল ১১:৪৬

এসো, বৃত্তবদ্ধ খাঁচা ছেড়ে বাইরে এসো,
কল্পনাতীত উদাত্ত আকাশে চোখ পেতে
দুজনে বসি ঘাস গালিচাতে আজ পাশাপাশি ,
দেখ, পুস্প-ফলে বৃক্ষদের একাগ্র তপস্যা
দেখ, পূর্নিমাকে অর্থ দেয় বিপরীত অমাবশ্যা ।

দেখ, সাপ ও... ...বাকিটুকু পড়ুন

শেখ হাসিনা ও তাঁর মন্ত্রীবর্গের দেশবাসীর কাছে ক্ষমা চাওয়া উচিত নয় কি?

লিখেছেন সত্যপথিক শাইয়্যান, ২৩ শে জুন, ২০২৬ সন্ধ্যা ৬:৪৪

"হে কাবা! তুমি কতই না উত্তম, তোমার সুঘ্রাণ কতই না চমৎকার! তোমার মর্যাদা কতই না মহান! তবে সেই সত্তার শপথ, যাঁর হাতে মুহাম্মদের প্রাণ! নিশ্চয়ই আল্লাহর কাছে একজন মুমিনের জান,... ...বাকিটুকু পড়ুন

বেসুরো গলায় গান গাওয়ার অপরাধে

লিখেছেন মাহদী হাসান শিহাব, ২৩ শে জুন, ২০২৬ রাত ৯:০৯


ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) বাংলা বিভাগের অধ্যাপক চৌধুরী মো. তাশরিক-ই-হাবিবকে একাডেমিক কার্যক্রম থেকে অব্যাহতি দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছে

যে কোন সিদ্ধান্ত নেওয়ার সময় পপুলিস্ট দিক ও ন্যায়বিচারের দিক উভয়ই খেয়াল রাখতে... ...বাকিটুকু পড়ুন

×