somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

আর্মি ক্যন্টনমেন্ট এবং একটা মজার স্মৃতি

২৫ শে আগস্ট, ২০১৩ রাত ১১:০২
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

কালকে রাতে আব্বু একটা মজার ঘটনা বলল। অনেক আগে আব্বু আর সাথে জাহাঙ্গীর নামে এক লোক তারা যাবে সাভার স্মৃতিসৌধ দেখতে,তারা জাহাঙ্গীর নগর এরিয়ায় হাটছে। আব্বু বলল চল আমরা দিয়ে না গিয়ে ভিতর দিয়ে যাই দেখতে দেখতে যাওয়া যাবে। সেখানে সেনাবাহিনীর ক্যন্টনমেন্ট ছিল। তারা হাটতে হাটতে কখন যে সেনাবাহিনীর ফায়ারিং স্কোয়াড এরিয়ায় চলে গেছে খেয়াল করে নাই! একটু পর আব্বু টের পেল কে যেন আব্বুর শার্টের কলার চেপে ধরেছে পেছন থেকে। X(( পিছনে ঘার ঘুরিয়ে দেখল এক সেনাসদস্য,আব্বু ঝারা দিয়ে তার হাত সরিয়ে দিল। তারপর পিছন ফিরল তার দিকে,কি হলো আপনি কলার ধরেছেন কেন? বলল আপনাদেরকে থামার জন্য সেই কখন থেকে বাশি বাজানো হচ্ছে থামলেন না কেন? আব্বু বলল আরে আশে পাশে এত গারিব শব্দ হচ্ছে কোনটা কিসের শব্দ বোঝা যায় নাকি। আপনারা ফায়ারিং স্কোয়াডের ভিতর ঢুকে পরেছেন চলেন আমার সাথে। আব্বুর সাথের লোকটা আক্ষরিক অর্থেই ঠকঠক করে কাপছিল। সে বলল সোহেল ভাই কি হবে? আব্বু বলল এভাবে কাপছিস কেন কিছু হবে না যা বলার আমি বলবো তুই চুপ করে থাকবি। তাদেরকে অফিসার লেভেলের একজনের কাছে নিয়ে যাওয়া হলে তিনি জিজ্ঞেস করলেন কোথ থেকে এসেছেন, কোথায় যাবেন? ঢাকা থেকেই এসেছি যাব ক্যন্টনমেন্ট মেজর শাজাহানের কাছে! (ডাহা মিথ্যা) মেজর শাজাহানের নাম শুনেই ঐ অফিসার লাফ দিয়ে দারিয়ে গেলেন! আপনি স্যারের কাছে এসেছেন আগে বলবেন না,"বলার টাইম দিলেন কোথায় আগেই তো ধরে নিয়ে এলেন", কি হন স্যারের? "ভাই" আব্বু উত্তর দিল! আসলে আব্বু তাকে চিনেই না :P শুধু তার নামটা জানা ছিলো কিভাবে যেন।
তাদেরকে বসতে দিল। চা নাস্তা দিলো। বলল আপনি স্যারের ভাই বলে কিছু বললাম না অন্য কেউ হুলে সমস্যা হত। আব্বু জিজ্ঞেস করল তার সাথে দেখা করা যাবে? তখন অফিসার বলল না স্যার গতকাল কাজে বাইরে গেছেন দুই সপ্তাহ পরে আসবেন। আব্বু মনে মনে হাফ ছেরে বাচল! উপরে শুধু বলল ও! তারপর সেখান থেকে চলে আস্ল তারা আর তাদেরকে বলে দিল একটু সাবধানে দেখে শুনে চলবেন।

সর্বশেষ এডিট : ২৫ শে আগস্ট, ২০১৩ রাত ১১:০২
১টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

প্রগতিশীলতার নৈতিক দর্শন ও মানুষের ধর্ম

লিখেছেন শ্রাবণধারা, ১১ ই নভেম্বর, ২০২৬ বিকাল ৩:০২


ওয়ার্কার্স পার্টির সভাপতি রাশেদ খান মেনন ও জাসদের সভাপতি হাসানুল হক ইনুর হজ পালনের একটি ছবি কয়েক বছর আগে ফেসবুকে হাসি-তামাশার বিষয় হয়ে উঠেছিল। ইসলামপন্থিদের আক্রমণ ছিল এই বলে যে,... ...বাকিটুকু পড়ুন

=ব্যস্ত নাকি তোমরা সবাই=

লিখেছেন কাজী ফাতেমা ছবি, ১১ ই নভেম্বর, ২০২৬ বিকাল ৩:৩৮

১।
শায়মা তুমি
নীরা নিরুপমা
অপসরাও বলতে পারি,
আহা কী উপমা!

কীরে আপু কোথায় তুমি
ব্যস্ত কাজে কামে?
ব্লগ বাড়ীটা ফাঁকা লাগে
শূন্য ডানে বামে?

এসে যদি যাও জানিয়ে
কোন সে কাজে বিজি;
কাজ ফমূর্লা দিতাম বলে
হতে পারতে ইজি।

২।
মুক্তা আপা কোথায়... ...বাকিটুকু পড়ুন

গুপ্ত হোটেল

লিখেছেন শেরজা তপন, ১১ ই নভেম্বর, ২০২৬ বিকাল ৩:৫৯


-রান্না কেমন হয়েছে?
-ভালই তবে ... না থাক
-থাকবে কেন বলো
আমি একটু হাসলাম -বলে বিপদে পড়ব নাকি- কাল থেকে তাহলেতো খাবার বন্ধ!
ফোনের ওপাশ থেকে সেও হাসল -ঠিক আছে বলো, আগে... ...বাকিটুকু পড়ুন

হাসিনার এখনি ফাঁসি হোক তা চাই না, অনেক পাওনা বাকি

লিখেছেন অপলক , ১১ ই নভেম্বর, ২০২৬ বিকাল ৪:২৯



শেখ হাসিনাকে উদ্দেশ্য করে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর মো. আমিনুল ইসলাম দুটি গুরুত্বপূর্ন কথা বলেছেন:

১). সাজার বিরুদ্ধে আপিলের সময় অতিবাহিত হওয়ায় শেখ হাসিনা দেশে ফিরলে ফাঁসি কার্যকর ছাড়া... ...বাকিটুকু পড়ুন

বিতর্ক থেকে বিশ্বমঞ্চে: শারা ও তারেকের নতুন অধ্যায়

লিখেছেন সৈয়দ কুতুব, ১১ ই নভেম্বর, ২০২৬ রাত ১১:৩৮


আন্তর্জাতিক রাজনীতিতে স্থায়ী বন্ধু বা শত্রু বলে কিছু নেই, আছে স্বার্থের হিসাব। গতকাল যে ব্যক্তি পশ্চিমা বিশ্বের চোখে নিরাপত্তা-ঝুঁকি, সন্ত্রাসবাদ বা রাজনৈতিক বিতর্কের প্রতীক ছিলেন, পরিস্থিতি বদলালে আজ তিনিই... ...বাকিটুকু পড়ুন

×