বিশ্বের দীর্ঘতম সমুদ্র সৈকতের শহর কক্সবাজারকে প্রকৃতি সাজিয়েছেন অপরূপ সাজে। সাগর পাহাড়ের অপূর্ব মিতালীর ১২০ কিলোমিটারের সৈকতটিকে বিশ্ববাসী ইতোমধ্যেই স্বীকৃতি দিয়েছেন প্রকৃতির সেরা সোন্দর্য্য হিসেবে। পাশাপাশি সম্প্রতি সিডরে তছনছ হয়ে যাওয়া সুন্দরবনকেও ইতোমধ্যে বিশ্ববাসী স্বীকৃতি দিয়েছে প্রাকৃতিক সপ্তাশ্চর্যে।
প্রাকৃতিক সম্পাশ্চর্য্য নির্বাচনকারী ওয়েবসাইটে কক্সবাজার এখন প্রথম, সুন্দরবন দ্বিতীয় এবং গঙ্গা নদী তৃতীয় অবস্থানে রয়েছে।
২০০৭ সালের জুলাই মাসে বিশ্বের নতুন সপ্তাশ্চর্য নির্বাচন সম্পন্ন হয়। একই কর্তৃপক্ষ এখন বিশ্বের প্রাকৃতিক সপ্তাশ্চর্য নির্বাচন শুরু করেছে। এ প্রক্রিয়ায় সারা পৃথিবী থেকে প্রাথমিকভাবে মনোনয়ন প্রাপ্ত ১৫৮টি প্রাকৃতিক বিষ্ময়ের মধ্যে কক্সবাজার, সুন্দরবন ও গঙ্গা নদী এখনও পর্যন্ত প্রথম, দ্বিতীয় ও তৃতীয় অবস্থানে থাকলেও এই অবস্থান ধরে রাখতে আমাদের ভোট প্রদান চালিয়ে যেতে হবে। অন্যতায় আমরা যে কোন মুহুর্তে পিছিয়ে পড়তে পারি। এই ভোট দেয়া যাবে ২০০৮ সালের ৩১ ডিসেম্বর পর্যন্ত। এরপর বিশেষজ্ঞ মতামত এবং সাধারণ মানুষের ভোটে ২০১০ সালে সেরা সাত প্রাকৃতিক আশ্চর্য নির্বাচন করা হবে।
প্রিয় মাতৃভূমি বাংলাদেশকে বিশ্ব দরবারে সর্বোচ্চ মর্যাদার আসনে বসানোর এক দূর্লভ সুযোগ এখন আপনার হাতে। আসুন সবাই মিলে বাংলাদেশকে বিশ্ব দরবারে তুলে ধরি।
যেভাবে ভোট দেবেনঃ
ভোট দেয়ার জন্য প্রথমে যেতে হবে http://www.new7wonders.com- এ। Vote now for your favorite natural monuments and sites on earth! -এ ক্লিক করলে তিনটি অপশন পাবেন। 1. Vote for your nominee, 2. Sugget a nominee & 3. Support a nominee. ভোট দেয়ার জন্য Vote for your nominee-তে ক্লিক করতে হবে। নতুন যে পৃষ্ঠাটি আসবে সেখানে দুবার আপনার সক্রিয় ই-মেইল ঠিকানা লিখতে হবে। এরপর ৭টি স্থানকে ভোট দিতে হবে। তারপর নিচের submit অপশনে ক্লিক করতে হবে। এরপর আপনাকে মেম্বার করার জন্য কিছু তথ্য জানতে চাইবে যা আপনাকে অবশ্যই পূরণ করতে হবে। যেমনঃ First Name, Last Name, Gender, Year of birth, Country, E-mail address, Confirm your E-mail address. এরপর I agree to the Terms and Conditions of New7 Wonders লেখাটির পাশের বক্সটিতে অবশ্যই টিক চিহ্ন দিয়ে দিতে হবে। তারপর আবার Submit-এ ক্লিক করতে হবে। এভাবে আপনার ভোট দেয়া সম্পন্ন হবে।
মনে রাখতে হবে; এখন শুধু একটি ভোট দিলে হবে না। ভোট দিতে হবে ৭টি। ফলে ভিনদেশী স্থানকেও ভোট দিতে হতে পারে। তবে কী আর করা, দেখে নিন কারা তালিকার একেবারে শেষের কাতারে আছে; তাদের নাম ঘুরিয়ে ফিরিয়ে দিন। তবে কক্সবাজার, সুন্দরবন ও গঙ্গা নদীর নাম প্রতিবারই রাখুন।
তবে দেরি কেন- শুরু হোক ভোট দেয়া।
প্রাকৃতিক সপ্তাশ্চর্যে কক্সবাজার ও সুন্দরবনকে শীর্ষে রাখুন
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
Tweet
০টি মন্তব্য ০টি উত্তর
আলোচিত ব্লগ
ইজিবাইক চলাচলের প্রকৃত কর্তৃপক্ষ কে?

দেশের বিভিন্ন শহর ও গ্রামে ইজিবাইক নামে একটি যানবাহন চলাচল করে। কিন্তু এর পরিচালনা, লাইসেন্সিং এবং চলাচলের ক্ষেত্র সম্পর্কে সুস্পষ্ট ও সর্বজনবিদিত কোনো নীতিমালা সাধারণ মানুষের কাছে দৃশ্যমান নয়।
শহরের ভেতরে,... ...বাকিটুকু পড়ুন
মন কথনিকা-৪৮৭৩-৭৪
মন কথনিকা-৪৮৭৩
তোমার আমার মতামতে আকাশ পাতাল সীমা
আমার বুলি বরফ জলের তোমার যেন বোমা,
তুমি বলো রোদের তেজে আমি বর্ষার মতন
বুকের ভিতর বন্ধু বুঝি পাথর পুষো যতন।
মন কথনিকা-৪৮৭৪
পিঠে ব্যথা ভাল্লাগে না, মন... ...বাকিটুকু পড়ুন
শেখ হাসিনাই ধ্বসিয়ে দিলেন মমতার দলকে?

শেখ হাসিনাই ধ্বসিয়ে দিয়েছেন মমতা ব্যানার্জিকে। কিভাবে? দুই দফায় পানিচুক্তি হতে দেননি মমতা। কংগ্রেসের মনমোহন সিং প্রধানমন্ত্রী থাকাকালীন এবং বিজেপির Narendra Modi প্রধানমন্ত্রী থাকাকালীন দুবার দুজনই বাংলাদেশ সফরে এসেছিলেন, দুবারই... ...বাকিটুকু পড়ুন
পাহাড়ে চড়া আর মাউন্টেনিয়ারিং: এক নয়

আজকাল পাহাড়ে ওঠা অনেক সহজ হয়েছে। সামাজিক যোগাযোগমাধ্যমে প্রায় প্রতিদিনই দেখা যায় কেউ না কেউ কোনো পাহাড়ের চূড়ায় দাঁড়িয়ে ছবি তুলছেন। ট্রেইল ধরে হেঁটে, কখনো দড়ি ধরে, কখনো গাইডের সাহায্যে... ...বাকিটুকু পড়ুন
“আবহাওয়াবিদ” মোবাইল অ্যাপের শুভ উদ্বোধন: বুধবার, ১০ জুন ২০২৬

“আবহাওয়াবিদ” মোবাইল অ্যাপের শুভ উদ্বোধন: বুধবার, ১০ জুন ২০২৬
আনন্দের সঙ্গে জানাচ্ছি যে বাংলাদেশের সর্বস্তরের মানুষের কাছে সহজে আবহাওয়া পূর্বাভাস এবং আবহাওয়া-সংক্রান্ত গুরুত্বপূর্ণ সতর্কতামূলক তথ্য পৌঁছে দেওয়ার লক্ষ্য নিয়ে abohawa.com... ...বাকিটুকু পড়ুন

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।