somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

স্বাধীনতা কি হায়?কল্পনা করা যায়?

০৮ ই নভেম্বর, ২০১৪ বিকাল ৩:৩২
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

-যে দেশে স্বাধীনতা নেই সে দেশকে কি করে স্বাধীন দেশ বলি? স্বাধীনতাহীন দেশের স্বাধীনতা নিয়ে সন্দেহ প্রকাশ করা মোটেও অন্যায় কিছু নয়। গণতন্ত্র, সংবিধান আর ধর্ম আমাদের কি পরিমাণ স্বাধীনতা দিয়েছে আর সরকার আমাদের কোন ধরণের স্বাধীনতা দিচ্ছে, আল্লাহ মালুম!

-স্বাধীনতাহীন হয়ে আর কত বসে থাকা! আমৃত্যু অপেক্ষা? গণতন্ত্রের কি কোন মুক্তি নেই? গণতন্ত্র চোরকে ক্ষমতা দিলে চোরের শাসনই মানব! কিন্তু চোর-চোট্টারা যখন গণতন্ত্রের মুখে লাথি মেরে ক্ষমতা চিবায় তখন কোথায় থাকে সেই শ্লোগান, "জনগণই সকল ক্ষমতার উৎস?"

-নিজেদের প্রতি নিজের এই প্রবল আত্মবিশ্বাস আটকে যায় কেন? নিজেরা অতিরিক্ত সৎ হলে জনগণই তোমাকে আবার ক্ষমতা ফেরত দেবে। ক্ষমতা আকড়ে ধরে পরে থেকে নিজেদের নিম্ন আত্মবিশ্বাস আর কাউকে দেখাইওনা। আত্মবিশ্বাস থাকলে নিরপেক্ষ ভাবে নির্বাচন দিয়ে আবার ক্ষমতায় আসো। ভোটারবিহীন ভোটযুদ্ধে জয় লাভ করে নিজেকে প্রবল গণতান্ত্রিক মুক্তমনা পরিচয় দেবার পূর্বে তোমার লজ্জা পাওয়া উচিৎ মাননীয়া!!

-প্রশাসন থেকে শুরু করে প্রতিটা সেক্টরে দলীয়করণ করেছো ভালো কথা। সব কিছুই তোমার পকেটে। এবার জনগণের জন্য কিছু করার চেষ্টা করো। তাদের পাশে দাঁড়াও, দেখবা দেশটাই তোমার হয়ে গেছে।

-দেশটা তোমার বা আমার বাপের না! দেশটা যদি জনগণের বিশ্বাস করো, তবে জনগণের স্বাধীনতার মুখে আর কুলুপ এটে দিওনা। আর যাদের কার্যক্রমে জনগণের ক্ষতি হয় সেই লোকেদের দৃষ্টান্তমূলক শাস্তির ব্যবস্থা কর সেটা যদি তুমিও হও।

¤পুর্ণ গনতন্ত্র আর স্বাধীনতা চাই। চাই কথা বলার স্বাধীনতা, ধর্ম পালনের স্বাধীনতা, অন্যায়ের প্রতিবাদ করার স্বাধীনতা, সত্য বলার স্বাধীনতা, মত প্রকাশের স্বাধীনতা, চাই মুক্তচিন্তার স্বাধীনতা!!

(স্বাধীনতা কি হায়?
কল্পনা করা যায়?)

বিদ্রঃ জনগণ মোটেও ক্ষমতার উৎস নয়।
০টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

শেষের কবিতা

লিখেছেন শাম্মী নূর-এ-আলম রাজু, ১৬ ই সেপ্টেম্বর, ২০২৬ সকাল ১১:৪৫


(রবীন্দ্রনাথ ঠাকুরের ‘শেষের কবিতা’ উপন্যাসের প্রেক্ষাপট অবলম্বনে ২০২৬ সালের এক কল্পিত নতুন সংস্করণ)

অমিত রায় সম্পর্কে তার বন্ধু সহিস বলত, "অমিতের বুদ্ধির আলোটা সূর্যের মতো সবাইকে আলো দিতে আসে... ...বাকিটুকু পড়ুন

আমার সোভিয়েত শৈশব

লিখেছেন চারাগাছ, ১৬ ই সেপ্টেম্বর, ২০২৬ বিকাল ৩:৩১





বাংলা ব্লগের জগতে সহব্লগাররা যারা আমাকে অনেকদিন ধরে চেনেন, তারা জানেন—আমার একটা রাশিয়ান শৈশব ছিল।
শুনতে একটু অদ্ভুত লাগে, তাই না?

রাশিয়ায় আমি কোনোদিন যাইনি।

তবু আমার একটা রাশিয়ান শৈশব ছিল।

আমার সেই... ...বাকিটুকু পড়ুন

সংবিধিবদ্ধ সতর্কীকরণঃ এটা একটা ফাকিবাজি পোষ্ট

লিখেছেন ভুয়া মফিজ, ১৬ ই সেপ্টেম্বর, ২০২৬ সন্ধ্যা ৭:৪৫



বাংলাদেশে একটার পর একটা বিষয়বস্তু সামনে আসে, আর সবাই সেটা নিয়ে ঝাপায়ে পড়ে। দেখে বিমলানন্দ অনুভবস করি। ''অনুভবস'' বললাম, কারন ছাত্রাবস্থায় আমরা বন্ধুরা কোন বিষয়ে ওভার-ক্যাজুয়ালি ফানি আলাপ করলে... ...বাকিটুকু পড়ুন

চিকিৎসকের অবহেলা

লিখেছেন ঠাকুরমাহমুদ, ১৭ ই সেপ্টেম্বর, ২০২৬ রাত ১:২১



বাংলাদেশে সরকারি চাকরিজীবিদের দৈনিক ডিউটি টাইম বা কাজের সময় কতো ঘন্টা? সমগ্র বাংলাদেশে, সমগ্র বাংলাদেশে যে কোনো সরকারি হাসপাতালে ডাক্তারগণ দৈনিক কতো ঘন্টা ডিউটি করেন?

সরকারি হাসপাতালে পড়ালেখা করে, সরকারি... ...বাকিটুকু পড়ুন

যে ইতিহাস আমাদের জানতে দেওয়া হয়নি অথবা ভুলিয়ে দেওয়া হয়েছে!

লিখেছেন সৈয়দ মশিউর রহমান, ১৭ ই সেপ্টেম্বর, ২০২৬ সকাল ১১:৩৩


আপনি জানেন কী?
ব্রিটিশরা প্রশাসনের সুবিধার জন্য ১৮৩৭ সালে ফারসি ভাষা বাদ দিয়ে আঞ্চলিক ভাষা ও উর্দুকে নিচ তলার দাপ্তরিক কাজে চালু করে।কারণ মুঘল আমল থেকেই প্রচলিত প্রশাসনিক কর্মীদের কাজ... ...বাকিটুকু পড়ুন

×